ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home Uncategorized

চট্টগ্রামে দেড় কোটি টাকার কাজ ২ কোটি ৩০ লাখে দেওয়ার অভিযোগ

May 25, 2026
0 0
0
চট্টগ্রামে দেড় কোটি টাকার কাজ ২ কোটি ৩০ লাখে দেওয়ার অভিযোগ

রাষ্ট্রায়ত্ত সার কারখানা চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)-এর ব্যাগিং কন্ট্রাক্টর নিয়োগ টেন্ডারকে ঘিরে অনিয়ম, সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, দেড় কোটি টাকার কাজ প্রায় ৮০ লাখ টাকা বাড়িয়ে ২ কোটি ৩০ লাখ টাকায় দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত করা হচ্ছে।

রোববার টেন্ডার দাখিলের শেষ দিনে সিইউএফএলের প্রশাসনিক ভবনে টেন্ডার জমা দেওয়া নিয়ে হাতাহাতি ও মারামারির ঘটনাও ঘটে। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো কারখানা এলাকায়।

সূত্র জানায়, আগামী এক বছরের জন্য ইউরিয়া সার ব্যাগিং কার্যক্রম পরিচালনায় গত ৩ মে টেন্ডার আহ্বান করে সিইউএফএল কর্তৃপক্ষ। প্রথমে ১৮ মে পর্যন্ত সময়সীমা থাকলেও পরে তা বাড়িয়ে ২৪ মে করা হয়। মোট ৮টি প্রতিষ্ঠান টেন্ডার সিডিউল ক্রয় করলেও শেষ পর্যন্ত মাত্র দুটি প্রতিষ্ঠান টেন্ডার জমা দিতে সক্ষম হয়।

অভিযোগ রয়েছে, বাকি ৬টি প্রতিষ্ঠানকে টেন্ডার দাখিল করতে বাধা দেওয়া হয়। এ সময় দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা, ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে শাহ মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ ২ কোটি ৩০ লাখ টাকা এবং আনোয়ারা ট্রান্সপোর্ট ২ কোটি ৩৫ লাখ টাকার দরপত্র জমা দেয়।

বঞ্চিত প্রতিষ্ঠানগুলোর অভিযোগ, সংঘবদ্ধ একটি চক্র পরিকল্পিতভাবে প্রতিযোগিতামূলক দর ঠেকিয়ে বাড়তি মূল্যে কাজ দেওয়ার পথ তৈরি করেছে। তাদের দাবি, সব প্রতিষ্ঠান অংশ নিতে পারলে প্রায় দেড় কোটি টাকার মধ্যেই কাজ সম্পন্ন করা সম্ভব ছিল।

নুর ট্রেডার্স, ব্রাদার্স কর্পোরেশন ও আর এ এন্টারপ্রাইজের প্রতিনিধিরা অভিযোগ করে বলেন, টেন্ডার দাখিল করতে গেলে তাদের বাধা দেওয়া হয় এবং কয়েকজনের ওপর হামলাও চালানো হয়েছে। তারা দাবি করেন, কারখানার দুই শীর্ষ কর্মকর্তার নেতৃত্বে একটি সিন্ডিকেট পুরো প্রক্রিয়া নিয়ন্ত্রণ করছে।

তারা আরও বলেন, বর্তমানে সারা দেশে সরকারি টেন্ডার ই-জিপি পদ্ধতিতে হলেও সিইউএফএলে ম্যানুয়াল পদ্ধতিতে টেন্ডার গ্রহণ করা হয়েছে, যা স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। মাত্র দুটি প্রতিষ্ঠানের অংশগ্রহণে টেন্ডার আইনগত বৈধতাও হারিয়েছে বলে অভিযোগ তাদের।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সিইউএফএল দেশের ইউরিয়া সার উৎপাদনের অন্যতম গুরুত্বপূর্ণ কারখানা। এখানে প্রতিদিন প্রায় ১ হাজার ১০০ টন ইউরিয়া ও ৬০০ টন অ্যামোনিয়া উৎপাদিত হয়। উৎপাদিত সার বস্তাবন্দি ও সেলাইয়ের কাজের জন্য প্রতিবছর বেসরকারি ঠিকাদার নিয়োগ দেওয়া হয়।

এদিকে টেন্ডার প্রক্রিয়া নিয়ে ক্ষুব্ধ ঠিকাদাররা বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

অভিযোগের বিষয়ে জানতে সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

কর্ণফুলী থানার ডিউটি অফিসার জানান, সিইউএফএলে টেন্ডার নিয়ে গোলমালের খবর পাওয়া গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি এবং কোনো মামলাও হয়নি।

ShareTweetPin
Previous Post

ঈদের আগে বাড়তে শুরু করেছে নিত্যপণ্যের দাম

Next Post

লুণ্ঠিত অধিকার ফেরাচ্ছে সরকার : মাহদী আমিন

Related Posts

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমে ১৩ টাকায়
Uncategorized

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমে ১৩ টাকায়

September 2, 2026
1
চট্টগ্রামের লালদিয়ায় ৭৬ কোটি ডলার বিনিয়োগেপ্রথম কনটেইনার টার্মিনাল নির্মাণ শুরু
Uncategorized

চট্টগ্রামের লালদিয়ায় ৭৬ কোটি ডলার বিনিয়োগেপ্রথম কনটেইনার টার্মিনাল নির্মাণ শুরু

September 2, 2026
4
চট্টগ্রামে বাসার সামনে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী আহত, বাবার ক্ষোভ
Uncategorized

চট্টগ্রামে বাসার সামনে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী আহত, বাবার ক্ষোভ

September 1, 2026
2
চট্টগ্রাম চক্ষু হাসপাতালে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ভুয়া বিল-ভাউচারে অনিয়মের প্রমাণ
Uncategorized

চট্টগ্রাম চক্ষু হাসপাতালে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ভুয়া বিল-ভাউচারে অনিয়মের প্রমাণ

September 1, 2026
9
নেপালে জলবিদ্যুৎকেন্দ্রের নিখোঁজ কর্মীদের সন্ধানে পাহাড়ে বিস্ফোরণ; মৃত বেড়ে ৯৫৫
Uncategorized

নেপালে জলবিদ্যুৎকেন্দ্রের নিখোঁজ কর্মীদের সন্ধানে পাহাড়ে বিস্ফোরণ; মৃত বেড়ে ৯৫৫

September 1, 2026
3
যে কারণে ডিপি ওয়ার্ডের হাতে যাচ্ছে ২১৭৮ কোটি টাকার এনসিটি
Uncategorized

যে কারণে ডিপি ওয়ার্ডের হাতে যাচ্ছে ২১৭৮ কোটি টাকার এনসিটি

August 30, 2026
9
Next Post
লুণ্ঠিত অধিকার ফেরাচ্ছে সরকার : মাহদী আমিন

লুণ্ঠিত অধিকার ফেরাচ্ছে সরকার : মাহদী আমিন

No Result
View All Result

সাম্প্রতিক

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমে ১৩ টাকায়

চট্টগ্রামের লালদিয়ায় ৭৬ কোটি ডলার বিনিয়োগেপ্রথম কনটেইনার টার্মিনাল নির্মাণ শুরু

চট্টগ্রামে বাসার সামনে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী আহত, বাবার ক্ষোভ

চট্টগ্রাম চক্ষু হাসপাতালে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ভুয়া বিল-ভাউচারে অনিয়মের প্রমাণ

নেপালে জলবিদ্যুৎকেন্দ্রের নিখোঁজ কর্মীদের সন্ধানে পাহাড়ে বিস্ফোরণ; মৃত বেড়ে ৯৫৫

যে কারণে ডিপি ওয়ার্ডের হাতে যাচ্ছে ২১৭৮ কোটি টাকার এনসিটি

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In