চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া চুনতি এলাকায় মারসা পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে রেহেনা বেগম (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
শনিবার (৯ মে) বেলা সোয়া ১১টার দিকে মহাসড়কের লোহাগাড়া চুনতি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত রেহেনা বেগম চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের পাচুরিয়া এলাকার বদিউল আলমের স্ত্রী।চট্টগ্রাম জেলা পুলিশের এক কর্মকর্তা জানান, মহাসড়কে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালায়। দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।