ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home Uncategorized

বদলি আদেশ ‘কাগজেই’, অনিয়মের অভিযোগ চট্টগ্রামে এল এ শাখার আবু ইউসুফের বিরুদ্ধে

April 26, 2026
0 0
0
বদলি আদেশ ‘কাগজেই’, অনিয়মের অভিযোগ চট্টগ্রামে এল এ শাখার আবু ইউসুফের বিরুদ্ধে

চট্টগ্রামে ভূমি অধিগ্রহণ শাখায় দীর্ঘদিন ধরে চলে আসা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের মধ্যেই আবারও আলোচনায় সার্ভেয়ার মো. আবু ইউসুফ ইফতেখার। সর্বশেষ বিভাগীয় কমিশনার কার্যালয়ের জারি করা বদলি আদেশে তাকে অন্য জেলায় সংযুক্ত করা হলেও বাস্তবে তিনি আগের অবস্থানেই সক্রিয় রয়েছেন—এমন অভিযোগ উঠেছে, যা প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে।গত ১৫ এপ্রিল ২০২৬ তারিখে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের রাজস্ব শাখা থেকে জারি করা অফিস আদেশে (স্মারক: ০৫.৪২.২০০০.০০০.০৩১.০২.০০০১.২৪.২২৯) তিনজন সার্ভেয়ারকে বদলি করা হয়। সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব) গোলাম মুস্তাফা মুন্না স্বাক্ষরিত ওই আদেশে মো. আবু ইউসুফ ইফতেখারকে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের এল.এ. শাখা থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের এল.এ. শাখায় সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয় এবং আদেশটি “অবিলম্বে কার্যকর” বলেও উল্লেখ করা হয়। বাকি ২জন বদলিকৃত কর্মস্থলে যোগদান করলেও আবু ইউসুফ করেননি।

কিন্তু সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, বদলির নির্দেশের পরও তিনি কার্যত চট্টগ্রামের এলএ শাখার প্রভাব বলয়েই অবস্থান করছেন। এতে করে প্রশ্ন উঠেছে—এটি কি কেবল কাগুজে বদলি, নাকি প্রভাবশালী কোনো চক্রের কারণে বাস্তবায়ন থমকে আছে?

অভিযোগ রয়েছে, বহদ্দারহাটের বাড়াইপাড়া থেকে কর্ণফুলী নদী পর্যন্ত সংযোগ খাল খনন প্রকল্পে জমি অধিগ্রহণের সময় ব্যাপক অনিয়ম হয়েছে, যেখানে একটি প্রভাবশালী সিন্ডিকেট চাষযোগ্য পতিত জমিকে বসতভিটা, দোকান ও স্থাপনা হিসেবে দেখিয়ে কয়েকগুণ বেশি ক্ষতিপূরণ নির্ধারণ করে। প্রায় ২৫.২৩৫ একর জমির বিপরীতে ১ হাজার ৩ কোটি ৮৪ লাখ টাকার এ প্রকল্পে শত শত কোটি টাকার অতিরিক্ত অর্থ বণ্টনের অভিযোগ রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, এই প্রক্রিয়ায় ভূমি অধিগ্রহণ শাখার কিছু কর্মকর্তা, সার্ভেয়ার ও মধ্যস্বত্বভোগী দালালদের একটি চক্র সক্রিয় ছিল। ওই চক্রের সঙ্গে আবু ইউসুফ ইফতেখারের নামও বিভিন্ন সময় আলোচনায় এসেছে বলে দাবি করেন একাধিক ভুক্তভোগী। যদিও নিরাপত্তাজনিত কারণে তারা প্রকাশ্যে বক্তব্য দিতে অনিচ্ছুক।

এমনকি একটি টেলিভিশন অনুসন্ধানী প্রতিবেদনে ভূমি অধিগ্রহণ সংক্রান্ত অনিয়মের ঘটনায় তার নাম উঠে এসেছে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। অতীতে এলএ শাখায় ঘুষ লেনদেন, দালালচক্রের দৌরাত্ম্য এবং কর্মকর্তাদের জড়িত থাকার অভিযোগ নতুন নয়—২০১৪ সালে ঘুষের অর্থসহ একজন আটক হওয়ার ঘটনাও সেই চিত্রকে স্পষ্ট করে।তবে আবু ইউসুফ ইফতেখারসহ অভিযুক্তদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তারা প্রত্যাখ্যান করেছেন—এমনটাই জানা গেছে সংশ্লিষ্ট দপ্তর সূত্রে। তাদের দাবি, সব কার্যক্রম আইন ও বিধিমালা মেনেই সম্পন্ন হয়েছে।

সুশাসন বিশ্লেষকরা বলছেন, যেসব কর্মকর্তার বিরুদ্ধে বারবার অনিয়মের অভিযোগ ওঠে, তাদের ক্ষেত্রে শুধু বদলি নয়—স্বচ্ছ তদন্ত ও জবাবদিহিতা নিশ্চিত করাই জরুরি। বিশেষ করে বদলি আদেশ কার্যকর না হয়ে যদি সংশ্লিষ্ট ব্যক্তি একই জায়গায় প্রভাব বজায় রাখেন, তাহলে তা প্রশাসনিক ব্যবস্থার দুর্বলতাকেই সামনে আনে।

সচেতন নাগরিক সমাজ বলছেন, চট্টগ্রামের মতো গুরুত্বপূর্ণ অঞ্চলে বড় বাজেটের ভূমি অধিগ্রহণ প্রকল্পে যদি একই ব্যক্তিদের ঘিরে বারবার অভিযোগ ওঠে এবং বদলি আদেশও কার্যকর না হয়, তাহলে তা শুধু প্রশাসনের বিশ্বাসযোগ্যতাই ক্ষুণ্ন করে না—বরং উন্নয়ন প্রকল্পগুলোকেও প্রশ্নবিদ্ধ করে। তাই অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত ও কার্যকর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি।

ShareTweetPin
Previous Post

টাঙ্গাইলে মা-নবজাতকের গলিত দেহ উদ্ধার নিয়ে যে তথ্য দিল পুলিশ

Next Post

বিপিসির জ্বালানিবাহী জাহাজ পেরিয়েছে ‘রেড জোন’

Related Posts

সাংবাদিকতায় অর্ধ-সত্যের কোনো স্থান নেই: বিএফইউজে মহাসচিব
Uncategorized

সাংবাদিকতায় অর্ধ-সত্যের কোনো স্থান নেই: বিএফইউজে মহাসচিব

June 29, 2026
2
বিরোধী দলের এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ
Uncategorized

বিরোধী দলের এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ

June 29, 2026
3
দুর্নীতি প্রতিরোধে এবার ইউনিয়ন পর্যায়েও কমিটি গঠন
Uncategorized

দুর্নীতি প্রতিরোধে এবার ইউনিয়ন পর্যায়েও কমিটি গঠন

June 29, 2026
2
চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে ৫ ব্যাংকের আমানতকারীদের বিক্ষোভ
Uncategorized

চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে ৫ ব্যাংকের আমানতকারীদের বিক্ষোভ

June 29, 2026
3
বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান
Uncategorized

বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান

June 29, 2026
3
উজানের ঢলে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি
Uncategorized

উজানের ঢলে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি

June 29, 2026
3
Next Post
বিপিসির জ্বালানিবাহী জাহাজ পেরিয়েছে ‘রেড জোন’

বিপিসির জ্বালানিবাহী জাহাজ পেরিয়েছে ‘রেড জোন’

No Result
View All Result

সাম্প্রতিক

সাংবাদিকতায় অর্ধ-সত্যের কোনো স্থান নেই: বিএফইউজে মহাসচিব

বিরোধী দলের এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ

দুর্নীতি প্রতিরোধে এবার ইউনিয়ন পর্যায়েও কমিটি গঠন

চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে ৫ ব্যাংকের আমানতকারীদের বিক্ষোভ

বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান

উজানের ঢলে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In