ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home Uncategorized

জব্বারের বলীখেলা ঘিরে উৎসবমুখর বৈশাখী মেলা

April 23, 2026
0 0
0
জব্বারের বলীখেলা ঘিরে উৎসবমুখর বৈশাখী মেলা

ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলাকে ঘিরে চট্টগ্রামের লালদীঘির আশপাশের এলাকায় জমে উঠছে বৈশাখী মেলা। দুই দিনব্যাপী এই আয়োজন সামনে রেখে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হকার, কারিগর ও ক্ষুদ্র ব্যবসায়ীরা ইতোমধ্যে এসে ভিড় জমিয়েছেন।

প্রতি বছর ১২ বৈশাখ অনুষ্ঠিত হওয়া এই বলীখেলাকে কেন্দ্র করে লালদীঘি এলাকা ছাড়াও কোতোয়ালি মোড় থেকে আন্দরকিল্লা হয়ে সিনেমা প্যালেস পর্যন্ত বিস্তৃত এলাকায় গড়ে উঠেছে অস্থায়ী দোকানপাট। বৈশাখী মেলার আগের দিন থেকেই বিক্রেতারা তাদের পণ্যসামগ্রী সাজিয়ে বসছেন, ফলে পুরো এলাকাজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

মেলায় পাওয়া যাচ্ছে নানা ধরনের দেশীয় ও লোকজ পণ্য। মাটির তৈজসপত্র, বাঁশ ও বেতের তৈরি আসবাব, ফুলের ঝাড়ু, হাতপাখা, মুড়ি-মুড়কি, দা-বঁটি ও ছুরিসহ গৃহস্থালির প্রয়োজনীয় সামগ্রীতে ভরপুর প্রতিটি দোকান। প্রতিটি স্টলেই যেন গ্রামীণ ঐতিহ্যের ছোঁয়া।

মেলায় অংশ নিতে আসা ব্যবসায়ীদের মধ্যেও রয়েছে ব্যাপক উৎসাহ। কুমিল্লা থেকে আসা বিক্রেতা উজ্জ্বল কুমার জানান, তিনি হাতপাখা ও ফুলের ঝাড়ু নিয়ে এসেছেন। তার ভাষায়, ‘প্রতিবছর এখানে ভালো বিক্রি হয়, তাই এবারও ভালো সাড়া পাওয়ার আশা করছি।’

স্থানীয় বিক্রেতারাও আশাবাদী। তাদের মতে, অনুকূল আবহাওয়ার কারণে এবার ক্রেতাদের উপস্থিতি বেশি হবে। অতীতে বৃষ্টির কারণে কেনাবেচা ব্যাহত হলেও এবার পরিষ্কার ও রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ব্যবসায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছেন তারা।

এদিকে, চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার ১১৭তম আসর অনুষ্ঠিত হবে আগামী ২৫ এপ্রিল। আয়োজকরা জানিয়েছেন, ২৪ এপ্রিল থেকেই শুরু হবে বৈশাখী মেলা, যা এসএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনায় রেখে ২৬ এপ্রিল ভোরের মধ্যেই শেষ করা হবে।

আয়োজনকে ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। নিরাপত্তা নিশ্চিতে পুলিশের ওয়াচ টাওয়ার স্থাপন, মেডিকেল টিম ও ফায়ার সার্ভিস প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি গতকাল বুধবার লালদীঘি চত্বরে বলীখেলার প্রতিকৃতি–সংবলিত ম্যুরালের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন। এ সময় জব্বারের বলীখেলার প্রবর্তক আবদুল জব্বারের নামানুসারে চত্বরটির নাম ‘জব্বার চত্বর’ নামকরণ করা হয়েছে।

মেয়র শাহাদাত হোসেন বলেন, ‘ম্যুরালটি বীর চট্টলার সংগ্রামী ঐতিহ্য এবং আদালতে ন্যায়বিচার প্রাপ্তির চেতনাকে প্রতীকীভাবে তুলে ধরে। চট্টগ্রামের এ বলীখেলার ইতিহাস পরবর্তী প্রজন্মকে জানাতে হবে এই ভাবনা থেকে এই ম্যুরাল নির্মাণ করা হলো।’

প্রদা/ডিও

ShareTweetPin
Previous Post

এনআইডিতে পরিবার পরিচয় ইংরেজিতে যুক্ত করার পরিকল্পনা

Next Post

ছাগলকাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রোর ইমরানের হাইকোর্টে জামিন

Related Posts

আর্সেনিক ঝুঁকিতে দেশের ১১ শতাংশ মানুষ
Uncategorized

আর্সেনিক ঝুঁকিতে দেশের ১১ শতাংশ মানুষ

June 30, 2026
0
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড
Uncategorized

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

June 30, 2026
1
চসিকের ২ হাজার ২৬০ কোটি টাকার বাজেট
Uncategorized

চসিকের ২ হাজার ২৬০ কোটি টাকার বাজেট

June 30, 2026
1
যৌন হয়রানির অভিযোগে বিসিবি নির্বাচক সজলকে বরখাস্ত
Uncategorized

যৌন হয়রানির অভিযোগে বিসিবি নির্বাচক সজলকে বরখাস্ত

June 30, 2026
2
আবারও কমল সোনা-রুপার দাম
Uncategorized

আবারও কমল সোনা-রুপার দাম

June 30, 2026
2
কুড়িগ্রামে দুধকুমার নদের বাঁধ ভেঙে ২০ গ্রামের মানুষ পানিবন্দি
Uncategorized

কুড়িগ্রামে দুধকুমার নদের বাঁধ ভেঙে ২০ গ্রামের মানুষ পানিবন্দি

June 30, 2026
2
Next Post
ছাগলকাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রোর ইমরানের হাইকোর্টে জামিন

ছাগলকাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রোর ইমরানের হাইকোর্টে জামিন

No Result
View All Result

সাম্প্রতিক

আর্সেনিক ঝুঁকিতে দেশের ১১ শতাংশ মানুষ

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

চসিকের ২ হাজার ২৬০ কোটি টাকার বাজেট

যৌন হয়রানির অভিযোগে বিসিবি নির্বাচক সজলকে বরখাস্ত

আবারও কমল সোনা-রুপার দাম

কুড়িগ্রামে দুধকুমার নদের বাঁধ ভেঙে ২০ গ্রামের মানুষ পানিবন্দি

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In