ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home Uncategorized

নববর্ষ বরণে আনন্দে মেতে উঠেছে চট্টগ্রাম

April 14, 2026
0 0
0
নববর্ষ বরণে আনন্দে মেতে উঠেছে চট্টগ্রাম
বর্ণিল আয়োজনে বাংলা পঞ্জিকার নতুন বছরকে বরণ করে নিল চট্টগ্রাম; বৈশাখের প্রথম দিন পুরাতন জীর্ণতা মুছে ফেলে নগরবাসী মাতল নতুনের আবাহনে।মঙ্গলবার সকাল থেকেই চট্টগ্রামের ডিসি হিল, সিআরবি শিরীষতলা, এনায়েতে বাজার মহিলা কলেজসহ বিভিন্ন এলাকা বৈশাখের আয়োজনে মুখরিত হয়ে ওঠে। নানা বয়সের, নানা শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে রঙিন হয়ে ওঠে বাঙালির চিরায়ত এ উৎসব।বর্ষবরণের দিনভর আয়োজনে রয়েছে গান, কবিতা পাঠ, কথামালা, নৃত্য, শোভাযাত্রাসহ বিভিন্ন অনুষ্ঠান।

সকালে নগরীর সার্কিট হাউজ থেকে বর্ণিল বৈশাখী শোভাযাত্রা বের করে চট্টগ্রামের জেলা প্রশাসন। নানা রঙের মুখোশ, প্ল্যাকার্ড আর ঐতিহ্যের নানা অনুষঙ্গ নিয়ে আয়োজিত শোভাযাত্রাটি নগরজুড়ে ছড়িয়ে দেয় উৎসবের আমেজ।

সার্কিট হাউজ থেকে শুরু হয়ে নগরীর ডিসি হিলে এসে শোভাযাত্রা শেষ হয়। র্পাবত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ানও শোভাযাত্রায় অংশ নেন।

সকাল থেকে চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে নগরীর ডিসি হিলে শুরু হয় গান, কবিতা আবৃত্তি ও দলীয় নৃত্য। বিভিন্ন সংগঠনের শিল্পীদের পরিবেশনায় মুখর হয়ে ওঠে ডিসি হিল। রোদ উপেক্ষা করে রঙিন পোশাক পরে নানা বয়সী মানুষ আনন্দ উদযাপনে যোগ দেন।

নগরীর সিআরবির শিরীষ তলায় সকাল থেকে ‘সম্মিলিত নববর্ষ উদযাপন পরিষদ’ এর ব্যানারে নতুন বছর বরণ অনুষ্ঠান চলছে। আবুত্তি, গান ও দলীয় নৃত্যের সঙ্গে কথামালাও রয়েছে এ আয়োজনে। সকাল থেকেই নানা বয়সী মানুষের ভিড় জমে শিরীষ তলার নববর্ষ উৎসবে।

অন্যদিকে, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, চট্টগ্রাম জেলা সংসদের উদ্যোগে নন্দনকানন কাটাপাহাড় লেন এলাকায় সকাল ৮টা থেকে শুরু হয় বর্ষবরণ অনুষ্ঠান।

১৯৭৩ সালে চট্টগ্রামে প্রথম নববর্ষ উদযাপনের সূচনা করেছিল উদীচী।

সোমবার রাতে সম্মিলন পরিষদের উদ্যোগে পহেলা বৈশাখ উপলক্ষে চিত্রশিল্পীদের অংশগ্রহণে রাজপথে আলপনা আঁকা হয়। এছাড়া রোববার রাতে নগরীর সার্কিট হাউজ থেকে ডিসি হিল পর্যন্ত সড়কে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে আলপনা আঁকা হয়।

এর বাইরে নগরীর বোস ব্রাদার্স মোড়ে উদীচী শিল্পী গোষ্ঠী এবং জেএম সেন হলে বোধান আবৃত্তি পরিষদ নতুন বছর বরণের পৃথক অনুষ্ঠানমালার আয়োজন করেছে। বিভিন্ন সংগঠনের শিল্পীরা তাতে অংশ নিচ্ছেন।

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতেও পহেলা বৈশাখ উপলক্ষে অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

নগরীর বিভিন্ন সংগঠন ছাড়াও হোটেলগুলোতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বাংলা নতুন বছরকে বরণ করে নিতে।

প্রদা/ডিও

ShareTweetPin
Previous Post

কৃষক কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Next Post

ফের আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান

Related Posts

বাজারে মিলছে না বোতলের সয়াবিন তেল
Uncategorized

বাজারে মিলছে না বোতলের সয়াবিন তেল

April 14, 2026
2
চট্টগ্রামে দুই মাসের শিশু কন্যাকে আছাড় মেরে হত্যা
Uncategorized

চট্টগ্রামে দুই মাসের শিশু কন্যাকে আছাড় মেরে হত্যা

April 14, 2026
4
ফের আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান
Uncategorized

ফের আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান

April 14, 2026
5
কৃষক কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Uncategorized

কৃষক কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

April 14, 2026
4
সুদহারে স্বচ্ছতা আনতে কেন্দ্রীয় ব্যাংকের বড় উদ্যোগ
Uncategorized

সুদহারে স্বচ্ছতা আনতে কেন্দ্রীয় ব্যাংকের বড় উদ্যোগ

April 13, 2026
3
কোম্পানি করদাতাদের রিটার্ন জমার সময় বাড়ল ১৫ মে পর্যন্ত
Uncategorized

কোম্পানি করদাতাদের রিটার্ন জমার সময় বাড়ল ১৫ মে পর্যন্ত

April 13, 2026
5
Next Post
ফের আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান

ফের আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান

No Result
View All Result

সাম্প্রতিক

বাজারে মিলছে না বোতলের সয়াবিন তেল

চট্টগ্রামে দুই মাসের শিশু কন্যাকে আছাড় মেরে হত্যা

ফের আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান

নববর্ষ বরণে আনন্দে মেতে উঠেছে চট্টগ্রাম

কৃষক কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুদহারে স্বচ্ছতা আনতে কেন্দ্রীয় ব্যাংকের বড় উদ্যোগ

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In