ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক কঠোর সতর্কবার্তায় জানিয়েছে, কোনো বিদেশি সামরিক জাহাজ যদি হরমুজ প্রণালির কাছে যাওয়ার চেষ্টা করে, তবে তাকে দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে। এ ক্ষেত্রে অত্যন্ত কঠোর ও সিদ্ধান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে তারা হুঁশিয়ারি দিয়েছে।
ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত ওই বিবৃতিতে বলা হয়েছে, হরমুজ প্রণালি বর্তমানে ইরানের নৌবাহিনীর ‘স্মার্ট ম্যানেজমেন্ট’ এবং পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
বিবৃতিতে আইআরজিসি আরও যোগ করেছে যে, হরমুজ প্রণালি বর্তমানে অসামরিক বা বাণিজ্যিক জাহাজগুলোর জন্য খোলা আছে। তবে তাদের ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা ও নিয়মকানুন মেনে চলা বাধ্যতামূলক করা হয়েছে।
প্রদা/ডিও







