ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home Uncategorized

চট্টগ্রাম মেডিকেলে হামের প্রকোপ: আক্রান্ত ১৮ শিশু

March 30, 2026
0 0
0
চট্টগ্রাম মেডিকেলে হামের প্রকোপ: আক্রান্ত ১৮ শিশু

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার উপসর্গ নিয়ে আরও অন্তত ২০ জন শিশু চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সর্বশেষ তথ্য অনুযায়ী, এক রাতের ব্যবধানে হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে এক শিশুর শরীরে রুবেলা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের শিশুস্বাস্থ্য বিভাগের সহযোগী অধ্যাপক ডা. বেলায়েত হোসেন ঢালী। এর আগে হাসপাতালে ১০ জন শিশু হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিল এবং উপসর্গ নিয়ে ভর্তি ছিল ১৪ জন। গত তিন দিনে আক্রান্ত ও উপসর্গযুক্ত রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সংক্রমণ নিয়ন্ত্রণে শিশু ওয়ার্ডে আলাদা একটি ‘কর্নার’ করে রোগীদের রাখা হচ্ছে। তবে রোগীর চাপ বাড়ায় তীব্র শয্যা সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, অনেক ক্ষেত্রে এক শয্যায় একাধিক শিশুকে রেখে চিকিৎসা দিতে হচ্ছে।

চমেক হাসপাতালের শিশুস্বাস্থ্য বিভাগের সহকারী রেজিস্ট্রার ও দায়িত্বরত চিকিৎসক ডা. জান্নাতুল আদম  বলেন, ‘আক্রান্ত শিশুদের অক্সিজেন দেওয়া হচ্ছে। অবস্থার অবনতি হলে তাদের আইসিইউতে স্থানান্তর করা হবে।’

তিনি আরও বলেন, ‘হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশুরা সবসময় ঝুঁকিতে থাকে। শিশু ওয়ার্ডে বেড সংকট থাকায় এক বেডে দুইজন করে রোগী রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আক্রান্তদের অনেকেই নবজাতক হওয়ায় তাদের হামের টিকা দেওয়ার বয়স হয়নি। একজন শিশু একটি ডোজ টিকা নিয়েছে।’

চিকিৎসকরা জানান, আক্রান্তদের মধ্যে অধিকাংশ শিশুর বয়স ১৫ মাসের নিচে। এমনকি ৬ মাসের কম বয়সী শিশুও রয়েছে, যাদের এখনো টিকা নেওয়ার বয়স হয়নি।

চিকিৎসকদের মতে, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা হাঁচি-কাশির মাধ্যমে দ্রুত ছড়ায়। জ্বর, সর্দি, কাশি ও চোখ লাল হওয়ার পর শরীরে লালচে ফুসকুড়ি দেখা দেওয়া এর সাধারণ লক্ষণ। জটিলতা দেখা দিলে নিউমোনিয়াসহ গুরুতর অবস্থার সৃষ্টি হতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) চট্টগ্রাম অঞ্চলের সার্ভেইল্যান্স টিমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. খাদিজা আখি  জানান, ভর্তি হওয়া শিশুদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। দুই-তিন দিনের মধ্যে ফলাফল পাওয়া গেলে সিভিল সার্জনের মাধ্যমে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ShareTweetPin
Previous Post

বিদেশে পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফিরিয়ে আনল সিআইডি

Next Post

অবৈধ জ্বালানি মজুত তথ্য দিলে পুরস্কার ঘোষণা সরকারের

Related Posts

চট্টগ্রামের ২৬ পাহাড়ে ধসের ঝুঁকি, শঙ্কায় ৬ হাজারের বেশি পরিবার
Uncategorized

চট্টগ্রামের ২৬ পাহাড়ে ধসের ঝুঁকি, শঙ্কায় ৬ হাজারের বেশি পরিবার

July 8, 2026
0
চীনে ভারী বৃষ্টি ও টাইফুনে ব্যাপক ক্ষয়ক্ষতি, ভূমিধসে নিহত ২১
Uncategorized

চীনে ভারী বৃষ্টি ও টাইফুনে ব্যাপক ক্ষয়ক্ষতি, ভূমিধসে নিহত ২১

July 8, 2026
1
ভুয়া ভাউচার দিয়ে টাকা উত্তোলনের অভিযোগে ৩ পুলিশ সদস্য বরখাস্ত
Uncategorized

ভুয়া ভাউচার দিয়ে টাকা উত্তোলনের অভিযোগে ৩ পুলিশ সদস্য বরখাস্ত

July 8, 2026
1
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৭ শিক্ষার্থীর মৃত্যু
Uncategorized

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৭ শিক্ষার্থীর মৃত্যু

July 8, 2026
3
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
Uncategorized

কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

July 8, 2026
3
চট্টগ্রামে পৃথক দুই পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু
Uncategorized

চট্টগ্রামে পৃথক দুই পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু

July 8, 2026
4
Next Post
অবৈধ জ্বালানি মজুত তথ্য দিলে পুরস্কার ঘোষণা সরকারের

অবৈধ জ্বালানি মজুত তথ্য দিলে পুরস্কার ঘোষণা সরকারের

No Result
View All Result

সাম্প্রতিক

চট্টগ্রামের ২৬ পাহাড়ে ধসের ঝুঁকি, শঙ্কায় ৬ হাজারের বেশি পরিবার

চীনে ভারী বৃষ্টি ও টাইফুনে ব্যাপক ক্ষয়ক্ষতি, ভূমিধসে নিহত ২১

ভুয়া ভাউচার দিয়ে টাকা উত্তোলনের অভিযোগে ৩ পুলিশ সদস্য বরখাস্ত

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৭ শিক্ষার্থীর মৃত্যু

কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

চট্টগ্রামে পৃথক দুই পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In