ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home Uncategorized

পারমাণবিক বোমা তৈরির উপাদান না রাখতে সম্মত ইরান

February 28, 2026
0 0
0
পারমাণবিক বোমা তৈরির উপাদান না রাখতে সম্মত ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনায় পারমাণবিক বোমা তৈরিতে ইরান কখনোই সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ না করার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদি। এই ঘটনাকে তিনি একটি ‘বড় সফলতা’ হিসেবে বর্ণনা করেছেন।

স্থানীয় সময় শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ওয়াশিংটন ডিসিতে সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। খবর আল জাজিরা

বৃহস্পতিবার জেনেভায় ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তৃতীয় দফা পরোক্ষ আলোচনা শেষ হওয়ার পর আল বুসাইদি ওয়াশিংটন সফরে যান। শুক্রবার ওমানের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে দেখা করার পর এসব মন্তব্য করেন।

ওমানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি মনে করেন— ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চুক্তির সব অমীমাংসিত বিষয় আগামী কয়েক মাসের মধ্যে সৌহার্দ্যপূর্ণ এবং ব্যাপকভাবে সমাধান করা সম্ভব।

তিনি বলেন, ‘যদি আমরা কূটনীতিকে প্রয়োজনীয় সুযোগ দেই… তবে একটি শান্তি চুক্তি আমাদের নাগালের মধ্যেই রয়েছে।’

আল বুসাইদি বলেন, ‘যদি চূড়ান্ত উদ্দেশ্য এই হয় যে ইরান যেন কখনোই পারমাণবিক বোমা তৈরি করতে না পারে, তবে আমি মনে করি এই আলোচনার মাধ্যমে আমরা সেই সমস্যার সমাধান করে ফেলেছি। আমরা এমন একটি গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছি যা আগে কখনো সম্ভব হয়নি।’

তিনি আরও বলেন, ‘আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন হলো—ইরান কখনোই এমন পারমাণবিক উপাদান রাখবে না যা দিয়ে বোমা তৈরি করা যায়, এই বিষয়ে তাদের সম্মতি।’

তিনি যোগ করেন, ‘এখন আমরা ‘শূন্য মজুদ’ নিয়ে কথা বলছি, এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি সমৃদ্ধ উপাদান মজুদ করতে না পারেন, তবে আপনার পক্ষে বোমা তৈরি করা কোনোভাবেই সম্ভব নয়।

তিনি উল্লেখ করেন, জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা (আইএইএ) এর মাধ্যমে ‘পূর্ণাঙ্গ ও ব্যাপক যাচাইকরণ’ প্রক্রিয়াও থাকবে।

ওমানের এ শীর্ষ কূটনীতিক আরও জানান, ইরান তাদের বর্তমান পারমাণবিক উপাদানের মজুদকে ‘সর্বনিম্ন সম্ভব স্তরে’ নামিয়ে আনবে যাতে সেগুলোকে জ্বালানিতে রূপান্তরিত করা যায় এবং সেই জ্বালানি থেকে পুনরায় উপাদান আহরণ করা অসম্ভব হবে।

আল বুসাইদি বলেন, ‘এটি সম্পূর্ণ নতুন একটি বিষয়। এটি সমৃদ্ধকরণ সংক্রান্ত বিতর্ককে অপ্রাসঙ্গিক করে তুলেছে, কারণ এখন আমরা শূন্য মজুদের কথা বলছি।’

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে সাম্প্রতিক মার্কিন দাবির বিষয়ে আল বুসাইদি বলেন, ‘আমি মনে করি ইরান সব বিষয়ে আলোচনা করতে প্রস্তুত।’

জেনেভার সাম্প্রতিক আলোচনা কি ইরানের ওপর মার্কিন হামলা ঠেকানোর জন্য যথেষ্ট ছিল?—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমি তাই আশা করি।’

তিনি বলেন, ‘আমরা যথেষ্ট অগ্রসর হয়েছি। তবে অবশ্যই কিছু খুঁটিনাটি বিষয় এখনো বাকি আছে, আর সে কারণেই একটি পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছানোর জন্য আমাদের আরও কিছুটা সময় প্রয়োজন।’

তিনি আরও যোগ করেন, ‘তবে মূল চিত্রটি হলো—একটি চুক্তি এখন আমাদের হাতেই আছে।’

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার জানান, জেনেভায় শেষ হওয়া সাম্প্রতিক আলোচনায় তিনি খুব একটা সন্তুষ্ট নন।

ওয়াশিংটনে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘তারা যেভাবে আলোচনা করছে তাতে আমরা ঠিক খুশি নই। ইরানের উচিত একটি চুক্তি করা। তারা যদি চুক্তি করে তবে সেটি হবে বুদ্ধিমত্তার কাজ।’

পরবর্তীতে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র সামরিক শক্তি ব্যবহার না করলেই তিনি খুশি হবেন— ‘তবে মাঝে মাঝে এটা করতেই হয়।’

আগামী সোমবার অস্ট্রিয়ার ভিয়েনায় আরও এক দফা পরোক্ষ আলোচনার জন্য যুক্তরাষ্ট্র ও ইরান প্রতিনিধিরা পুনরায় মিলিত হবে বলে আশা করা হচ্ছে।

প্রদা/ডিও

ShareTweetPin
Previous Post

যুদ্ধ কারো জন্য মঙ্গলজনক নয় : পররাষ্ট্রমন্ত্রী

Next Post

‎জনগণের সকল ন্যায্য ও মৌলিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে বিএনপি- লায়ন হেলাল ‎

Related Posts

জ্বালানি নিয়ে অস্থিরতার মধ্যেই এলো বড় সুখবর
Uncategorized

জ্বালানি নিয়ে অস্থিরতার মধ্যেই এলো বড় সুখবর

April 16, 2026
2
নিলামে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
Uncategorized

নিলামে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

April 16, 2026
3
অর্থনীতির ভবিষ্যৎ কি বড় কোনো ঝুঁকির ইঙ্গিত?
Uncategorized

অর্থনীতির ভবিষ্যৎ কি বড় কোনো ঝুঁকির ইঙ্গিত?

April 16, 2026
2
১৮ মাসের জন্য বন্ধ হতে যাচ্ছে বুর্জ আল আরব
Uncategorized

১৮ মাসের জন্য বন্ধ হতে যাচ্ছে বুর্জ আল আরব

April 16, 2026
2
খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা রহমান
Uncategorized

খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা রহমান

April 16, 2026
2
চট্টগ্রামে বন্ধুর ডাকে গিয়ে আর ফেরা হলো না কলেজছাত্রের
Uncategorized

চট্টগ্রামে বন্ধুর ডাকে গিয়ে আর ফেরা হলো না কলেজছাত্রের

April 16, 2026
2
Next Post
‎জনগণের সকল ন্যায্য ও মৌলিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে বিএনপি- লায়ন হেলাল ‎

‎জনগণের সকল ন্যায্য ও মৌলিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে বিএনপি- লায়ন হেলাল ‎

No Result
View All Result

সাম্প্রতিক

জ্বালানি নিয়ে অস্থিরতার মধ্যেই এলো বড় সুখবর

নিলামে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

অর্থনীতির ভবিষ্যৎ কি বড় কোনো ঝুঁকির ইঙ্গিত?

১৮ মাসের জন্য বন্ধ হতে যাচ্ছে বুর্জ আল আরব

খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা রহমান

চট্টগ্রামে বন্ধুর ডাকে গিয়ে আর ফেরা হলো না কলেজছাত্রের

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In