সারাদেশের মতো চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনেও শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। নিরাপত্তা সংকট তৈরি না হওয়ায় শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে ভোটগ্রহণ।
সকাল সকাল শীতের কিছুটা প্রকোপ থাকায় স্বল্প সংখ্যক ভোটার চোখে পড়লেও বেলা বাড়ার সাথে সাথে পাল্টাতে থাকে উপস্থিতির চিত্র। তবে এ সময়ের মধ্যে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সরেজমিনে দেখা যায়, প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কড়া নজরদারি রয়েছে। পুলিশ ছাড়াও সেনাবাহিনী,র্যাব ও বিজিবি সদস্যদের ভোট কেন্দ্রগুলোর কাছে টহল দিতে দেখা যায়।
ইতিমধ্যে আনোয়ারা ১০নংহাইলধর ইউনিয়ন ভোটের ফলাফল প্রকাশ পেয়েছে, যেখানে ধানের শীষ ৫৪৯১টি, মোমবাতি ২৭৫১টি, দাঁড়িপাল্লা ৩৯৩৫টি ভোট পেয়েছে।
নির্বাচন অফিস সূত্র জানায়, চট্টগ্রাম- ১৩ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৫ হাজার ২৪৬ জন। এর মধ্যে জন পুরুষ ২ লাখ ৭ হাজার ৭১৪ জন নারী ভোটার রয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৫৩২ জন।







