পবিত্র রমজান মাসে বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।
আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজান মাসে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। আর ব্যাংকের অফিস সময় থাকবে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। এ সময়ের মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত যোহরের নামাজের জন্য বিরতি থাকবে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, যোহরের নামাজের জন্য নির্ধারিত বিরতির সময়েও প্রয়োজন অনুযায়ী অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন কার্যক্রম অব্যাহত রাখা যাবে। এতে গ্রাহকসেবায় কোনো বিঘ্ন না ঘটার বিষয়টি নিশ্চিত করা হবে।
এছাড়া, পবিত্র রমজান মাস শেষ হওয়ার পর ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি পূর্বের নিয়মে ফিরে যাবে বলে জানানো হয়েছে।
প্রদা/ডিও






