ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home বন্দর ও শিল্পনীতি

চসিকের নামে বরাদ্দ ৬ একর জমির লিজ বাতিল করলো চট্টগ্রাম বন্দর

February 8, 2026
0 0
0
চসিকের নামে বরাদ্দ ৬ একর জমির লিজ বাতিল করলো চট্টগ্রাম বন্দর

আদালত অবমাননার রুল জারির পর চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) কর্ণফুলী নদীর পাড়ের দেওয়া ৬ একর জমির লিজ বাতিল করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বন্দর সচিবের (অতিরিক্ত দায়িত্ব) সৈয়দ রেফায়েত হামিম স্বাক্ষরিত এক চিঠিতে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে এ সিদ্ধান্ত জানানো হয়।

এর আগে রোববার সকালে বন্দরের লিজকৃত ওই জমি সংক্রান্ত বিষয়ে উচ্চ আদালতের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম মনিরুজ্জামানসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন।

রুলে বন্দর চেয়ারম্যান ছাড়াও বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান, সদস্য (অর্থ) মো. শহিদুল আলম, সদস্য (ইঞ্জিনিয়ারিং) কমডোর কাউসার রশিদ এবং সম্পত্তি বিভাগের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ রায়হান উদ্দিনের বিরুদ্ধে কেন আদালত অবমাননার দায়ে শাস্তি দেওয়া হবে না—তা জানতে চাওয়া হয়। তবে রুল জারির আগেই বন্দর কর্তৃপক্ষের তিন সদস্য বদলি হয়েছেন বলে নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

বন্দর সূত্র জানায়, লিজ বাতিলের বিষয়ে এর আগে সিদ্ধান্ত হলেও তা কার্যকর করা হয়নি। রোববার উচ্চ আদালত থেকে রুল জারির পরই সন্ধ্যায় চসিককে চিঠি দিয়ে লিজ বাতিলের বিষয়টি জানানো হয়। তবে চিঠিতে জমি হস্তান্তর বা চসিকের জমা দেওয়া প্রায় দুই কোটি টাকা ফেরতের বিষয়ে কোনো সুস্পষ্ট নির্দেশনা উল্লেখ করা হয়নি।

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) সূত্রে জানা গেছে, ফিরিঙ্গি বাজার মৌজার বিএস দাগ নং ৬০১-এর কিছু জমি—যা জরিপে কর্ণফুলী নদীর অংশ হিসেবে চিহ্নিত—সেটি সিটি করপোরেশনকে লিজ দেওয়ার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে আবেদন করা হয়। এই মামলায় আবেদনকারী ছিলেন অ্যাডভোকেট মো. সারোয়ার আহাদ চৌধুরী ও এখলাস উদ্দিন ভূঁইয়া।

আদালত একই সঙ্গে ওই জমি সংক্রান্ত পরবর্তী সব কার্যক্রমের ওপর স্থিতাবস্থা জারি করেছেন। শুনানিতে এইচআরপিবির পক্ষে সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, কর্ণফুলী নদী রক্ষায় হাইকোর্টের একাধিক রায়ে নদীর সীমানা অনুযায়ী সংরক্ষণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশনা রয়েছে। জরিপে নদী হিসেবে চিহ্নিত জমিতে কোনো ধরনের কার্যক্রম আইন পরিপন্থী।

তিনি আরও বলেন, এর আগেও আদালতের নির্দেশনা অমান্য করে কর্ণফুলী নদীর অংশ লিজ দেওয়ার ঘটনায় বন্দর চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হয়েছিল।

প্রদা/ডিও

Tags: চট্টগ্রাম বন্দরচসিক
ShareTweetPin
Previous Post

যুক্তরাজ্য থেকে নৌবাহিনীর জন্য আসছে আধুনিক জরিপ জাহাজ

Next Post

নতুন মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

Related Posts

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি
অর্থ কথা

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি

May 27, 2026
10
টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের
খেলাধুলা

টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের

May 20, 2026
9
‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়
অর্থনীতি সমাচার

‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়

May 16, 2026
11
চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি
লীড স্লাইড নিউজ

চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি

May 16, 2026
9
যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প
আন্তর্জাতিক অর্থনীতি

যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প

May 15, 2026
17
টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা
লীড স্লাইড নিউজ

টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা

May 4, 2026
20
Next Post
নতুন মুদ্রানীতি ঘোষণা করল  বাংলাদেশ ব্যাংক

নতুন মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

No Result
View All Result

সাম্প্রতিক

চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

মাদক মামলার জট কমাতে দেওয়া হবে আলাদা ট্রাইব্যুনাল: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে শাখা খুলতে আগ্রহী জাপানের এমইউএফজি ব্যাংক

আজ দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়

জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প

‘আইডল ফিরে এসেছে’—নেইমারের প্রত্যাবর্তনে ভিনির আবেগঘন বার্তা

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In