ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home লীড স্লাইড নিউজ

যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ভেনেজুয়েলার তেল বিক্রি, সময়সীমা অনির্দিষ্ট

January 9, 2026
0 0
0
যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ভেনেজুয়েলার তেল বিক্রি, সময়সীমা অনির্দিষ্ট

যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা ভেনেজুয়েলার তেল বিক্রি অনির্দিষ্টকালের জন্য নিয়ন্ত্রণে রাখবে এবং ওই বিক্রির অর্থ কীভাবে ব্যবহার হবে, সেটিও তারাই নির্ধারণ করবে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর দক্ষিণ আমেরিকার দেশটির ওপর নিয়ন্ত্রণ আরও জোরদার করার অংশ হিসেবেই এ ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।

যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগ বুধবার জানায়, তারা ইতোমধ্যে বৈশ্বিক বাজারে ভেনেজুয়েলার তেল বিপণন শুরু করেছে। তেল বিক্রি থেকে প্রাপ্ত সব অর্থ প্রথমে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রিত অ্যাকাউন্টে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্যাংকগুলোর মাধ্যমে জমা হবে। বিভাগটি জানায়, এই তেল বিক্রি তাৎক্ষণিকভাবে শুরু হচ্ছে। প্রাথমিকভাবে প্রায় ৩ থেকে ৫ কোটি ব্যারেল তেল বিক্রির পরিকল্পনা রয়েছে। এই প্রক্রিয়া অনির্দিষ্টকাল চলবে।

এর কয়েক ঘণ্টা পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও তেল বিক্রির অর্থ কীভাবে খরচ হবে, সে বিষয়ে মন্তব্য করেন। তিনি ইঙ্গিত দেন, ভেনেজুয়েলা সম্মত হয়েছে, এই অর্থ দিয়ে তারা শুধু যুক্তরাষ্ট্রে তৈরি পণ্যই কিনবে। ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, আমি মাত্রই জানতে পেরেছি, আমাদের নতুন তেল চুক্তি থেকে যে অর্থ ভেনেজুয়েলা পাবে, তা দিয়ে তারা শুধুমাত্র আমেরিকান তৈরি পণ্য কিনবে। তিনি আরও বলেন, এই কেনাকাটার মধ্যে থাকবে আমেরিকান কৃষিপণ্য, যুক্তরাষ্ট্রে তৈরি ওষুধ, চিকিৎসা যন্ত্রপাতি এবং ভেনেজুয়েলার বিদ্যুৎ গ্রিড ও জ্বালানি অবকাঠামো উন্নয়নের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম। গত শনিবার ভেনেজুয়েলায় হামলা করে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার মাত্র কয়েকদিন পরই এই ঘোষণা এলো। আইন বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। যুক্তরাষ্ট্র আগেই বলেছে, তারা ভেনেজুয়েলাকে কার্যত চালাবে এবং দেশটির বিশাল তেলসম্পদের নিয়ন্ত্রণ নেবে। মঙ্গলবার ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, কারাকাস ওয়াশিংটনের হাতে ৩ থেকে ৫ কোটি ব্যারেল তেল তুলে দেবে। খবর বাংলানিউজের।

তিন ধাপের পরিকল্পনা : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বুধবার সাংবাদিকদের জানান, ট্রাম্প প্রশাসন একটি তিন ধাপের পরিকল্পনা বাস্তবায়ন করছে। প্রথম ধাপ হলো তেল বিক্রি। দ্বিতীয় ধাপে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য কোম্পানিকে ভেনেজুয়েলার বাজারে প্রবেশের সুযোগ দেওয়া হবে। তৃতীয় ধাপে রাজনৈতিক রূপান্তর লক্ষ্য।

জাতিসংঘের একদল বিশেষজ্ঞও সতর্ক করে বলেছেন, ভেনেজুয়েলাকে ‘চালানো’ এবং দেশটির তেলসম্পদ ব্যবহারের বিষয়ে ট্রাম্প ও তার প্রশাসনের বক্তব্য আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে। বিশেষজ্ঞরা বলেন, যুক্তরাষ্ট্রের এই অবস্থান জনগণের স্ব–নিয়ন্ত্রণের অধিকার এবং প্রাকৃতিক সম্পদের ওপর রাষ্ট্রের সার্বভৌমত্ব, যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের মূল ভিত্তির পরিপন্থী।

মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল এর তথ্যমতে গ্রিনল্যান্ড কেনার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র,। সামরিক শক্তি ব্যবহার নয়, বরং ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড কিনে নেওয়ার দিকেই আগ্রহী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।

প্রতিবেদন অনুযায়ী, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ বিষয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প গ্রিনল্যান্ড দখল করতে সামরিক বাহিনী ব্যবহারের কথা ভাবছেন না। বরং দ্বীপটি কেনার মাধ্যমেই যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

এদিকে ইউরোপের ন্যাটোভুক্ত দেশগুলো ডেনমার্কের প্রতি সমর্থন জানিয়েছে। তারা স্পষ্ট করে বলেছে, গ্রিনল্যান্ড ডেনমার্কের অংশ। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেন, ন্যাটোর কোনো সদস্য দেশেরই উচিত নয় আরেক সদস্য দেশকে হুমকি দেওয়া বা আক্রমণ করা। তার মতে, যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে যুদ্ধ শুরু হলে ন্যাটো জোট কার্যত অর্থহীন হয়ে পড়বে।

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেনও কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ডে হামলা চালায়, সেটিই হবে ন্যাটোর শেষ। ন্যাটোভুক্ত একটি দেশ আরেকটি সদস্য দেশকে আক্রমণ করলে পুরো জোট ব্যবস্থা ভেঙে পড়বে বলেও মন্তব্য করেন তিনি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৬০টিরও বেশি আন্তর্জাতিক সংস্থা থেকে তার দেশকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন। এগুলোর মধ্যে জাতিসংঘ অনুমোদিত সংস্থাও রয়েছে। যুক্তরাষ্ট্রের স্বার্থ পরিপন্থি যেকোনো আন্তর্জাতিক সংস্থা, সমঝোতা ও চুক্তি থেকে সরে আসতে বুধবার একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ট্রাম্প। আমেরিকা বলছে, এই প্রতিষ্ঠানগুলো হয় অপ্রয়োজনীয় অথবা যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে কাজ করে।

সব সরকারি বিভাগ এবং সংস্থাগুলোকে যত দ্রুত সম্ভব এই সংস্থাগুলো থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করার প্রক্রিয়া শুরু করতে নির্দেশ দিয়েছেন ট্রাম্প। এ সংস্থাগুলোর তালিকায় ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সও রয়েছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ভারত ও ফ্রান্সের একটি যৌথ উদ্যোগ এটি।

প্রদা/ডিও

Tags: ট্রাম্পতেলভেনেজুয়েলামাদুরোযুক্তরাষ্ট্র
ShareTweetPin
Previous Post

২৪ জেলায় তীব্র শীত, থাকবে আরও কয়েকদিন

Next Post

২০ শতাংশ শুল্ক কমানোর প্রস্তাব যুক্তরাষ্ট্রকে খলিলুর রহমানের

Related Posts

বিশ্বকাপ জয়ে স্পেনের ঝুলিতে ৬১৫ কোটি, আর্জেন্টিনাসহ অন্য দল পেল কত?
Uncategorized

বিশ্বকাপ জয়ে স্পেনের ঝুলিতে ৬১৫ কোটি, আর্জেন্টিনাসহ অন্য দল পেল কত?

July 20, 2026
20
ফিনলে স্কয়ারের পঞ্চম তলা থেকে পড়ে যুবকের মৃত্যু, মিলেছে পরিচয়
লীড স্লাইড নিউজ

ফিনলে স্কয়ারের পঞ্চম তলা থেকে পড়ে যুবকের মৃত্যু, মিলেছে পরিচয়

July 18, 2026
25
চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি
অর্থ কথা

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি

May 27, 2026
38
টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের
খেলাধুলা

টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের

May 20, 2026
22
‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়
অর্থনীতি সমাচার

‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়

May 16, 2026
30
চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি
লীড স্লাইড নিউজ

চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি

May 16, 2026
25
Next Post
২০ শতাংশ শুল্ক কমানোর প্রস্তাব যুক্তরাষ্ট্রকে খলিলুর রহমানের

২০ শতাংশ শুল্ক কমানোর প্রস্তাব যুক্তরাষ্ট্রকে খলিলুর রহমানের

No Result
View All Result

সাম্প্রতিক

চট্টগ্রামের লালদিয়ায় ৭৬ কোটি ডলার বিনিয়োগেপ্রথম কনটেইনার টার্মিনাল নির্মাণ শুরু

চট্টগ্রামে বাসার সামনে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী আহত, বাবার ক্ষোভ

চট্টগ্রাম চক্ষু হাসপাতালে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ভুয়া বিল-ভাউচারে অনিয়মের প্রমাণ

নেপালে জলবিদ্যুৎকেন্দ্রের নিখোঁজ কর্মীদের সন্ধানে পাহাড়ে বিস্ফোরণ; মৃত বেড়ে ৯৫৫

যে কারণে ডিপি ওয়ার্ডের হাতে যাচ্ছে ২১৭৮ কোটি টাকার এনসিটি

যে কারণে চট্টগ্রাম সিএমপি ও রেঞ্জে অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক বদলি

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In