ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home খেলাধুলা

আইপিএলের সব খেলা সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ বাংলাদেশে

January 5, 2026
0 0
0
আইপিএলের সব খেলা সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ বাংলাদেশে

কোনো যৌক্তিক কারণ ছাড়াই কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাংলাদেশি তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ায় বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সকল খেলা এবং অনুষ্ঠান সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। আজ সোমবার (৫ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের টিভি-২ শাখার সহকারী সচিব মো. ফিরোজ খান স্বাক্ষরিত এক চিঠিতে দেশের সব টেলিভিশন চ্যানেল ও সংশ্লিষ্টদের এই নির্দেশনা দেওয়া হয়।

মন্ত্রণালয়ের জারি করা ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, আগামী ২৬ মার্চ ২০২৬ থেকে অনুষ্ঠেয় আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার বিষয়টি সরকারের দৃষ্টিগোচর হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে নেওয়া এই সিদ্ধান্তের কোনো ‘যৌক্তিক কারণ’ জানা যায়নি।

চিঠিতে আরও বলা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ‘ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ’ করেছে। এই প্রেক্ষাপটে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশে আইপিএলের সকল খেলা এবং আনুষঙ্গিক অনুষ্ঠান প্রচার ও সম্প্রচার বন্ধ রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০২৬ সালের আইপিএল আসর শুরু হওয়ার কথা রয়েছে আগামী ২৬ মার্চ থেকে। ২০২৬ আইপিএলের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নেয় কেকেআর। কিন্তু তার আইপিএল খেলার বিরুদ্ধে গত কিছুদিন ধরে কথা বলে আসছিলেন বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন ও নেতা। পরে শনিবার বিসিসিআই সচিব দেবাজিৎ সাইকিয়া জানান, মোস্তাফিজকে বাদ দিতে কেকেআরকে নির্দেশ দিয়েছেন তারা। পরে ফ্র্যাঞ্চাইজিটি আনুষ্ঠানিকভাবে এই পেসারকে দল থেকে বাদ দেওয়ার ঘোষণা দেয়।

এদিকে, মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরিপ্রেক্ষিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। এ সিদ্ধান্ত জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছে বোর্ড।

রোববার (৪ জানুয়ারি) দুপুরে ১৭ জন বোর্ড পরিচালককে নিয়ে হওয়া সভায় এই সিদ্ধান্ত নেয় বিসিবি।

এ বিষয়ে জানতে চাইলে গতকাল বিসিবির পরিচালক খালেদ মাসুদ পাইলট টিবিএসকে বলেন, ‘আমাদের ম্যাচ ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছি। তারা যদি আমাদের দলের একজন খেলোয়াড়কেই নিরাপত্তা দিতে না পারে, তবে পুরো দলের নিরাপত্তা তারা কীভাবে নিশ্চিত করবে? এ কারণেই আমরা সেখানে খেলতে যাব না।’

এর আগে রাজনৈতিক কারণে মোস্তাফিজকে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান অন্তর্বর্তী সরকারের আইন ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। সেইসঙ্গে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের জন্য আইসিসিকে চিঠি দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) দেন তিনি।

পরে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের বলেন, ‘একজন বাংলাদেশি খেলোয়াড়কে নিশ্চিত করার পর রাজনৈতিক যুক্তিতে তাকে না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে—এমন তথ্য গণমাধ্যমে এসেছে। এতে দেশের জনগণের মধ্যে স্বাভাবিকভাবেই তীব্র নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এই পরিস্থিতিতে আমাদেরও একটি অবস্থান নিতে হবে। সেই অবস্থানের আইনগত ভিত্তি এবং প্রক্রিয়া আমরা পর্যালোচনা করছি। সবকিছু যাচাই-বাছাই শেষে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

আগামী আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উদ্বোধনী দিনেই কলকাতায় বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ নির্ধারিত রয়েছে।

প্রদা/ডিও

Tags: আইপিএলক্রিকেটবিসিবিবিসিসিআইভারত
ShareTweetPin
Previous Post

যুক্তরাষ্ট্রের হামলায় ভেনেজুয়েলায় ৩২ কিউবান নিহত

Next Post

বাকলিয়া থানার ৮ পুলিশ সদস্য বরখাস্ত ১ লাখ ইয়াবা আত্মসাতের ঘটনায়

Related Posts

বিশ্বকাপ জয়ে স্পেনের ঝুলিতে ৬১৫ কোটি, আর্জেন্টিনাসহ অন্য দল পেল কত?
Uncategorized

বিশ্বকাপ জয়ে স্পেনের ঝুলিতে ৬১৫ কোটি, আর্জেন্টিনাসহ অন্য দল পেল কত?

July 20, 2026
20
ফিনলে স্কয়ারের পঞ্চম তলা থেকে পড়ে যুবকের মৃত্যু, মিলেছে পরিচয়
লীড স্লাইড নিউজ

ফিনলে স্কয়ারের পঞ্চম তলা থেকে পড়ে যুবকের মৃত্যু, মিলেছে পরিচয়

July 18, 2026
25
চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি
অর্থ কথা

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি

May 27, 2026
38
টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের
খেলাধুলা

টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের

May 20, 2026
22
‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়
অর্থনীতি সমাচার

‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়

May 16, 2026
30
চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি
লীড স্লাইড নিউজ

চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি

May 16, 2026
25
Next Post
বাকলিয়া থানার ৮ পুলিশ সদস্য বরখাস্ত ১ লাখ ইয়াবা আত্মসাতের ঘটনায়

বাকলিয়া থানার ৮ পুলিশ সদস্য বরখাস্ত ১ লাখ ইয়াবা আত্মসাতের ঘটনায়

No Result
View All Result

সাম্প্রতিক

চট্টগ্রামের লালদিয়ায় ৭৬ কোটি ডলার বিনিয়োগেপ্রথম কনটেইনার টার্মিনাল নির্মাণ শুরু

চট্টগ্রামে বাসার সামনে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী আহত, বাবার ক্ষোভ

চট্টগ্রাম চক্ষু হাসপাতালে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ভুয়া বিল-ভাউচারে অনিয়মের প্রমাণ

নেপালে জলবিদ্যুৎকেন্দ্রের নিখোঁজ কর্মীদের সন্ধানে পাহাড়ে বিস্ফোরণ; মৃত বেড়ে ৯৫৫

যে কারণে ডিপি ওয়ার্ডের হাতে যাচ্ছে ২১৭৮ কোটি টাকার এনসিটি

যে কারণে চট্টগ্রাম সিএমপি ও রেঞ্জে অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক বদলি

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In