ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home লীড স্লাইড নিউজ

১৪৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল চট্টগ্রামে

December 30, 2025
0 0
0
১৪৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল চট্টগ্রামে

উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে বিএনপি–জামায়াতে ইসলামীসহ ২৯টি রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীরা গতকাল দিনব্যাপী চট্টগ্রামের তিন রিটার্নিং অফিসারের কার্যালয়ে তাদের কর্মী–সমর্থকদের নিয়ে নিজ নিজ মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনের তিন রিটার্নিং অফিসার ও তাদের সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে ব্যাপক–উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে মনোনয়নপত্র জমা দেয়া হয়।

গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে গতকাল পর্যন্ত চট্টগ্রামের তিন রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ২৯ রাজনৈতিক দলের ২৩১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এরমধ্যে গতকাল ২৯ ডিসেম্বর সোমবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে ১৪৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল প্রার্থী ও নেতাকর্মী সমর্থকদের পদচারণায় দিনভর মুখরিত ছিল বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও নির্বাচন কমিশন কার্যালয় চত্বর। নিচে কয়েকজন প্রার্থীর কর্মী–সমর্থকরা শো ডাউন করলেও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বড় কোনো ঘটনা ঘটেনি। মনোনয়নপত্র জমা দিতে পাঁচজনকে নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রবেশের বিষয়ে শুরু থেকেই কঠোর ছিল প্রশাসন। নির্বাচন কমিশন কার্যালয়ের দেওয়া তথ্যমতে, চট্টগ্রামের ১৬টি আসনে মনোনয়নপত্র জমাকারী প্রার্থীর মধ্যে চট্টগ্রাম–১ (মীরসরাই) আসনে ১০ জন, চট্টগ্রাম ২ (ফটিকছড়ি) আসনে ৯ জন, চট্টগ্রাম ৩ (সন্দ্বীপ) ৫ জন, চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড) আসনে ১০ জন, চট্টগ্রাম–৫ (হাটহাজারী) আসনে ১০ জন, চট্টগ্রাম ৬ (রাউজান) আসনে ৫ জন, চট্টগ্রাম–৭ (রাঙ্গুনিয়া) ৯ জন, চট্টগ্রাম–৮ (বোয়ালখালী–চান্দগাঁও) আসনে ৯ জন, চট্টগ্রাম–৯ (কোতোয়ালী) ১২ জন, চট্টগ্রাম–১০ (হালিশহর–পাহাড়তলী) ১১ জন, চট্টগ্রাম–১১ (বন্দর) ১২ জন, চট্টগ্রাম ১২ (পটিয়া) ১১ জন, চট্টগ্রাম ১৩ (আনোয়ারা) আসনে ৯ জন, চট্টগ্রাম ১৪ (চন্দনাইশ) ৯ জন, চট্টগ্রাম ১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনে ৩ জন, চট্টগ্রাম ১৬ (বাঁশখালী) আসনে ৯ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণ অধিকার পরিষদ, জাতীয় পার্টি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, এলডিপি, গণ ফোরাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ লেবার পার্টি, জেএসডি, বাংলাদেশ খেলাফত মজলিস, নাগরিক ঐক্য, এবি পার্টি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), আমার বাংলাদেশ পার্টি, জনতার দল, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, বাংলাদেশ সমঅধিকার পার্টি, বাংলাদেশ নেজামে ইসলাম পর্ার্টি, বাংলাদেশ সুপ্রীম পার্টি–বিএসপি, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ ডেভেপমেন্ট পার্টিসহ ২৯টি রাজনৈতিক দলের প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

নগরীর তিনটি সংসদীয় আসন এবং নগরীর সাথে সংশ্লিষ্ট অপর আরও দুটিসহ মোট ৫টি আসনের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন চট্টগ্রামের রিটার্নিং অফিসার ও বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীনের কার্যালয়ে।

অপরদিকে জেলার ১০ আসনের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন রিটার্নিং অফিসার ও চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কার্যালয়ে। এছাড়াও চট্টগ্রাম–১১ বন্দর–পতেঙ্গা আসনের প্রার্থীরা তাদের মনোনয়ন ফরম জমা দেন চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও এই আসনের রিটার্নিং অফিসার মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরীর কার্যালয়ে।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন আজাদীকে জানান, চট্টগ্রামের ১৬ আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্রসহ মোট ১৪৩ জন প্রার্থী তাদের মনোনয়ন ফরম জমা দিয়েছেন। আমারা প্রার্থীদেরকে নির্বাচনী আচরণবিধি মেনে মনোনয়ন ফরম জমা দেওয়ার জন্য বলেছি। উনারা নির্বাচনী আচরণবিধি মেনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমাদানের সময় একজন প্রার্থী ৫ জনের বেশি সমর্থক ও লোকবল নিয়ে কেউ আমাদের কার্যালয়ে আসেননি। এটা রাজনৈতিক দল গুলোর একটা ভালো দিক। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রার্থীরা সুন্দর ভাবে মনোনয়ন ফরম জমা দেওয়ায় তাদেরকে ধন্যবাদ জানান তিনি।

১১ ডিসেম্বর নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ছিল গতকাল ২৯ ডিসেম্বর সোমবার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন বাছাই আজ ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে আপিল দায়ের ৫ থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। ভোটগ্রহণ আগামী বছরের ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৬৬ লাখ ৮২ হাজার ৫১৭জন। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৩৪ লাখ ৮৩ হাজার ৮৭৭জন এবং মহিলা ভোটার সংখ্যা ৩১ লাখ ৯৮ হাজার ৫৭০জন। এবার তৃতীয় লিঙ্গের ভোটার ৭০জন।

চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৯৬৫টি এবং বুথের সংখ্যা ১২৫৯৫টি।

প্রদা/ডিও

Tags: গণভোটচট্টগ্রামনির্বাচনবিএনপি
ShareTweetPin
Previous Post

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী যোগ দেবেন খালেদা জিয়ার জানাজায়

Next Post

বুধবার বন্ধ থাকবে সকল ব্যাংক

Related Posts

মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘনে বাংলাদেশের নিন্দা
লীড স্লাইড নিউজ

মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘনে বাংলাদেশের নিন্দা

March 1, 2026
3
জনদুর্ভোগের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী সবার আগেই অফিস চলে আসেন
লীড স্লাইড নিউজ

জনদুর্ভোগের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী সবার আগেই অফিস চলে আসেন

February 26, 2026
2
গ্যাস বিস্ফোরণে কুমিল্লায় একই পরিবারের ৪ জন দগ্ধ
লীড স্লাইড নিউজ

গ্যাস বিস্ফোরণে কুমিল্লায় একই পরিবারের ৪ জন দগ্ধ

February 24, 2026
5
৫৩৮ কোটি ডলার কিনল চলতি অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংক
ব্যংকিং অর্থনীতি

৫৩৮ কোটি ডলার কিনল চলতি অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংক

February 22, 2026
5
১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
অপরাধ

১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

February 21, 2026
4
কাপ্তাই হ্রদের পানি না কমায় বিপাকে ১৩ হাজার কৃষক
উপজেলা

কাপ্তাই হ্রদের পানি না কমায় বিপাকে ১৩ হাজার কৃষক

February 21, 2026
7
Next Post
২৫ বছরের অভিজ্ঞতা লাগবে ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানের এমডি হতে

বুধবার বন্ধ থাকবে সকল ব্যাংক

No Result
View All Result

সাম্প্রতিক

সংসদে সরকার দলীয় চিফ হুইপ ও হুইপ হলেন যারা

জুলাই-ফেব্রুয়ারিতে রপ্তানি আয় কমেছে ৩.১৫ শতাংশ

রোহিঙ্গাদের ১৪ লাখ ডলার সহায়তা দিচ্ছে জাপান

সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি

দেশের বাজারে ফের বাড়লো সোনা-রুপার দাম

বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In