ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home বাংলাদেশ অর্থনীতি

১০ লেন প্রকল্পের জন্য অর্থের উৎস খুঁজছে সরকার

December 23, 2025
0 0
0
১০ লেন প্রকল্পের জন্য অর্থের উৎস খুঁজছে সরকার

ছয় লেনের টোলভিত্তিক অ্যাকসেস কন্ট্রোল হাইওয়ে এবং দুই পাশে সার্ভিস রোডসহ চট্টগ্রাম–ঢাকা মহাসড়ককে ১০ লেনে উন্নীত করতে অর্থের উৎস খুঁজছে সরকার। প্রায় ৬২ হাজার কোটি টাকার এ প্রকল্প বাস্তবায়ন করতে বিদেশি বিভিন্ন আর্থিক সংস্থার সাথে যোগাযোগ এবং আলোচনা চলছে। তবে কারা এই প্রকল্পে অর্থায়ন করবে তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। সরকারের পক্ষ থেকে এডিবি, বিশ্ব ব্যাংক, এআইআইবি, জাইকাসহ বিভিন্ন বহুজাতিক সংস্থার সাথে যোগাযোগ চলছে। ইতোমধ্যে এডিবির সহায়তায় এই প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন হয়েছে। সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) প্রকল্পটি বাস্তবায়ন করছে।

সূত্রে জানা যায়, দেশের অর্থনীতির লাইফ লাইনখ্যাত চট্টগ্রাম–ঢাকা মহাসড়ক দিয়ে দেশের আমদানি ও রপ্তানি বাণিজ্যের ৮০ শতাংশের বেশি পণ্য পরিবাহিত হয়। লাখ লাখ মানুষের প্রতিদিনকার যানবাহন ছাড়াও বিপুল পরিমাণ পণ্য পরিবহনে এই রাস্তার উপর ক্রমাগত চাপ বাড়ছে। ২০১৬ সালে মহাসড়কটিকে চার লেনে উন্নীত করা হয়। কিন্তু মাত্র কয়েক বছরের মধ্যে বিপুল পরিমাণ যানবাহনের চাপ সামলাতে সড়কটির হিমশিম অবস্থা। সড়ক ও জনপথ বিভাগের জরিপে বলা হয়েছে, শুধুমাত্র যানজটের কারণে এই সড়কে প্রতিদিন ৮৫ কোটি টাকার শ্রমঘণ্টা ও জ্বালানি অপচয় হচ্ছে। ২০১৯ সালে এই মহাসড়ক ব্যবহার করে প্রতিদিন চলাচল করত প্রায় ৩৫ হাজার গাড়ি। ২০২৪ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ হাজারে। মাত্র ৫ বছর পর এই সংখ্যা ৭০ থেকে ৮০ হাজারে উন্নীত হবে বলে সমীক্ষায় উল্লেখ করা হয়েছে।

যানবাহনের এই বিপুল চাপ সামলানোর জন্য ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক সম্প্রসারণের ব্যাপারটি সামনে আসে। সরকারের শীর্ষ পর্যায় থেকে প্রকল্পটির দায়িত্ব দেয়া হয় সড়ক ও জনপথ বিভাগকে। পরবর্তীতে পরিকল্পনা কমিশন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং স্থানীয় প্রশাসনের সমন্বয়ে প্রকল্পটি চূড়ান্ত করা হয়েছে। সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর জানিয়েছে, ২৫০ কিলোমিটার দীর্ঘ মহাসড়কের ডান দিকে প্রায় ৯০ শতাংশ জমির মালিক সড়ক ও জনপথ বিভাগ। তবে আরো কিছু জমি অধিগ্রহণ এবং আধুনিক সুযোগ–সুবিধা সন্নিবেশের কারণে প্রকল্পটিতে ব্যয় ধরা হয়েছে ৬২ হাজার কোটি টাকা।

২০১৬ সালে সড়কটি চার লেনে উন্নীত করতে ব্যয় হয়েছিল তিন হাজার ৮০০ কোটি টাকা। কিন্তু এখন ব্যয় ধরা হয়েছে অন্তত ১৬ গুণ বেশি। জমি উন্নয়ন, উড়াল ইন্টারচেঞ্জ, মাল্টিলেভেল ক্রসিং, ইলেকট্রনিক টোল সিস্টেম, উন্নতমানের সিসি ক্যামেরা, সড়কের নিরাপত্তা, পণ্যবাহী গাড়ির জন্য স্টেশন এবং জরুরি লেন নির্মাণ প্রকল্পটির খরচ বাড়িয়ে দিয়েছে।

সওজের শীর্ষ একজন কর্মকর্তা জানিয়েছেন, ১০ লেনের প্রকল্পটিতে ছয় লেনের অ্যাকসেস কন্ট্রোল হাইওয়ে থাকবে। পাশাপাশি দুই পাশে দুই লেনের সার্ভিস রোড নির্মাণ করা হবে। হাইওয়েতে প্রবেশ করতে হলে টোল পরিশোধ করতে হবে। এর উভয় পাশের দুই লেন করে ৪ লেনে সব ধরনের যানবাহন নির্বিঘ্নে চলাচল করতে পারবে। এছাড়া মহাসড়কে ছয়টি মাল্টিলেভেল উড়াল ক্রসিং এবং ২০টির বেশি ফ্লাইওভার ইন্টারচেঞ্জ নির্মাণ করা হবে। নিরাপত্তা নিশ্চিত করতে রাখা হবে তিন মিটার প্রশস্ত জরুরি লেন এবং আধুনিক মাল্টিলেয়ার ইন্টারচেঞ্জ ও আধুনিক মনিটরিং ব্যবস্থা। কাচপুর, সাইনবোর্ড, মেঘনা ও ভৈরব সেতু এলাকার যানজট নিরসনে দ্রুতগতির করিডর তৈরি করা হবে। এডিবির সহায়তায় পরিচালিত ফিজিবিলিটি স্টাডি এবং নকশা চূড়ান্ত হয়েছে। এখন অর্থের সংস্থান হলেই প্রকল্পের মাঠ পর্যায়ের কাজ শুরু হবে উল্লেখ করে ওই কর্মকর্তা বলেন, প্রকল্পের প্রয়োজনীয় অর্থের সংস্থান করতে সরকার এখন বিভিন্ন বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ ও আলোচনা করছে। তবে কারা প্রকল্পটিতে অর্থায়ন করবে তা এখনো নিশ্চিত হয়নি।

সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের মতে, প্রকল্পটি শুধু একটি মহাসড়কই হবে না, এটা বাস্তবায়িত হলে দেশের অর্থনীতির চেহারাও পাল্টে যাবে। এই মহাসড়ক দেশের জিডিপি ১ থেকে ১.৩ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করবে। চট্টগ্রাম বন্দর, বে টার্মিনাল, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র, মীরসরাই শিল্পাঞ্চলে যোগাযোগের ক্ষেত্রে এই মহাসড়ক বৈপ্লবিক পরিবর্তন আনবে।

প্রদা/ডিও

Tags: অর্থনীতিচট্টগ্রামচট্টগ্রাম-ঢাকা মহাসড়কসওজ
ShareTweetPin
Previous Post

আইনজীবী আলিফ হত্যা মামলা বিচারিক আদালতে পাঠানো হয়েছে

Next Post

বাংলাদেশের ভিসা সাময়িক বন্ধ দিল্লি-আগরতলা-শিলিগুড়িতে: মুখপাত্র

Related Posts

বিশ্বকাপ জয়ে স্পেনের ঝুলিতে ৬১৫ কোটি, আর্জেন্টিনাসহ অন্য দল পেল কত?
Uncategorized

বিশ্বকাপ জয়ে স্পেনের ঝুলিতে ৬১৫ কোটি, আর্জেন্টিনাসহ অন্য দল পেল কত?

July 20, 2026
20
ফিনলে স্কয়ারের পঞ্চম তলা থেকে পড়ে যুবকের মৃত্যু, মিলেছে পরিচয়
লীড স্লাইড নিউজ

ফিনলে স্কয়ারের পঞ্চম তলা থেকে পড়ে যুবকের মৃত্যু, মিলেছে পরিচয়

July 18, 2026
25
চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি
অর্থ কথা

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি

May 27, 2026
38
টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের
খেলাধুলা

টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের

May 20, 2026
22
‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়
অর্থনীতি সমাচার

‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়

May 16, 2026
30
চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি
লীড স্লাইড নিউজ

চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি

May 16, 2026
25
Next Post
বাংলাদেশের ভিসা সাময়িক বন্ধ দিল্লি-আগরতলা-শিলিগুড়িতে: মুখপাত্র

বাংলাদেশের ভিসা সাময়িক বন্ধ দিল্লি-আগরতলা-শিলিগুড়িতে: মুখপাত্র

No Result
View All Result

সাম্প্রতিক

চট্টগ্রামের লালদিয়ায় ৭৬ কোটি ডলার বিনিয়োগেপ্রথম কনটেইনার টার্মিনাল নির্মাণ শুরু

চট্টগ্রামে বাসার সামনে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী আহত, বাবার ক্ষোভ

চট্টগ্রাম চক্ষু হাসপাতালে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ভুয়া বিল-ভাউচারে অনিয়মের প্রমাণ

নেপালে জলবিদ্যুৎকেন্দ্রের নিখোঁজ কর্মীদের সন্ধানে পাহাড়ে বিস্ফোরণ; মৃত বেড়ে ৯৫৫

যে কারণে ডিপি ওয়ার্ডের হাতে যাচ্ছে ২১৭৮ কোটি টাকার এনসিটি

যে কারণে চট্টগ্রাম সিএমপি ও রেঞ্জে অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক বদলি

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In