ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home বন্দর ও শিল্পনীতি

পুরো সক্ষমতায় চলবে কন্টেনার হ্যান্ডলিং এপ্রিলের মধ্যে

December 18, 2025
0 0
0
পুরো সক্ষমতায় চলবে কন্টেনার হ্যান্ডলিং এপ্রিলের মধ্যে

আগামী এপ্রিলের মধ্যে দুই হাজার কোটিরও বেশি টাকার ইক্যুইপমেন্টে সমৃদ্ধ হচ্ছে চট্টগ্রাম বন্দরের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ স্থাপনা পতেঙ্গা কন্টেনার টার্মিনাল (পিসিটি)। ইতোমধ্যে ১৪টি রাবার টায়ার্ড গ্যান্ট্রি ক্রেনসহ শতাধিক ইক্যুইপমেন্ট টার্মিনালটিতে স্থাপন করেছে সৌদি আরবের রেড–সী গেটওয়ে টার্মিনাল লিমিটেড। আগামী এপ্রিলের মধ্যে বহরে যুক্ত হচ্ছে চারটি ‘কী গ্যান্ট্রি ক্রেন’। তখন থেকে টার্মিনালটি পুরো সক্ষমতায় কন্টেনার হ্যান্ডলিং করতে পারবে বলে সূত্র জানিয়েছে।

সূত্র জানিয়েছে, চট্টগ্রাম বন্দরের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কন্টেনার টার্মিনাল হিসেবে বিবেচিত হচ্ছে পিসিটি। চিটাগাং ড্রাইডক লিমিটেডের পাশ থেকে বোট ক্লাবের পর্যন্ত আগেকার বিমানবন্দর সড়কের বাঁকগুলো সোজা করে উদ্ধার করা নদী পাড়ের ৩২ একর জায়গার উপর পতেঙ্গা কন্টেনার টার্মিনাল নির্মাণ করা হয়। এই টার্মিনালের তিনটি জেটিতে চট্টগ্রাম বন্দরের এযাবতকালের সবচেয়ে ‘বড়’ জাহাজগুলোকে অনায়াসে বার্থিং দেয়া যাবে বলে উল্লেখ করে সূত্র বলেছে যে, বাড়তি গভীরতার পাশাপাশি চ্যানেলে কোনো বাঁক না থাকায় পিসিটি বড় জাহাজ ভিড়ানোর সুবিধা পাবে। এই টার্মিনালে ২০০ মিটারের বেশি দৈর্ঘ্যের এবং ১০ মিটারের বেশি ড্রাফটের জাহাজ ভিড়ানোর সুযোগ রয়েছে। বঙ্গোপসাগরের মোহনা থেকে এনসিটি, সিসিটির দূরত্ব যেখানে ১৪–১৫ কিলোমিটার সেখানে পিসিটির দূরত্ব মাত্র ৬ কিলোমিটার। যা চট্টগ্রাম বন্দরের বিদ্যমান টার্মিনালগুলোর তুলনায় পিসিটিকে বেশ গুরুত্বপূর্ণ করে তুলেছে।

চট্টগ্রাম বন্দর কর্র্তৃপক্ষ নিজস্ব তহবিল থেকে প্রায় ১ হাজার ২৩০ কোটি টাকা ব্যয়ে টার্মিনালটির নির্মাণকাজ শুরু করে। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে কাজ শুরু হয়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নকশা অনুযায়ী সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের তত্ত্বাবধানে দেশিয় প্রতিষ্ঠান ই–ইঞ্জিনিয়ারিং এটির নির্মাণ কাজ সম্পন্ন করে। ২০২২ সালের মাঝামাঝি সময়ে নির্মাণকাজ শেষ হলেও নানা কারণে পিসিটি চালু হয়নি। পরবর্তীতে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আওতায় সৌদি আরবের রেড সী গেটওয়ে লিমিটেডের সাথে ২০২৩ সালের ডিসেম্বরে টার্মিনালটি পরিচালনার ব্যাপারে চুক্তি হয়। গতবছরের ৮ জুন থেকে জাতীয় রাজস্ব বোর্ড পতেঙ্গা কন্টেনার টার্মিনালে জাহাজ বার্থিং এবং কন্টেনার হ্যান্ডলিংয়ের অনুমোদন প্রদান করে।

সরকারি অনুমোদন মিললেও ইক্যুইপমেন্ট সংকটসহ বেশ কিছু সীমাবদ্ধতার জন্য পতেঙ্গা কন্টেনার টার্মিনালে পুরোদমে কাজ শুরু করা সম্ভব হয়নি। বিশেষ করে কী গ্যান্ট্রি ক্রেন না থাকায় এই টার্মিনালে কেবলমাত্র গিয়ার্ড ভ্যাসেল (নিজস্ব ক্রেন আছে এমন জাহাজ) অপারেট করা হচ্ছে। জাহাজের ক্রেন দিয়েই রপ্তানি পণ্য বোঝাই কন্টেনার জাহাজীকরণ করা হয়।

চট্টগ্রাম বন্দরের ইতিহাসে প্রথমবারের মতো বিদেশি অপারেটরের মাধ্যমে টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেয়া পিসিটিতে স্বাভাবিকভাবে পূর্ণ সক্ষমতায় কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। ইক্যুইপমেন্টের অভাবে কার্যক্রমে গতি আসেনি। শিপিং সেক্টরের কী গ্যান্ট্রি ক্রেনসহ বহু ইক্যুইপমেন্টই মার্কেট থেকে কিনে এনে চালু করে দেয়ার সুযোগ নেই। এগুলোর অর্ডার দিলে সংশ্লিষ্ট কোম্পানি প্রস্তুত করে সরবরাহ করে। বহু ইক্যুইপমেন্টের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। পিসিটির জন্য ৪টি কী গ্যান্ট্রি ক্রেনের অর্ডার দেয়া হয় চৌদ্দ মাস আগে। সেগুলো এখনো সরবরাহ পাওয়া যায়নি। তবে অন্যান্য বেশ গুরুত্বপূর্ণ কিছু ইক্যুইপমেন্ট ইতোমধ্যে সংযোজিত হয়েছে। সর্বশেষ গত ১৫ ডিসেম্বর সংযোজিত হয়েছে ১৪টি রাবার টায়ার্ড গ্যান্ট্রি ক্রেন। ২৫ মিলিয়ন ডলার অর্থাৎ ৩১২ কোটি টাকায় ওই চৌদ্দটি রাবার টায়ার্ড গ্যান্ট্রি ক্রেন কিনেছে বিদেশি অপারেটর। আগামী এপ্রিলের মধ্যে চারটি কী গ্যান্ট্রি ক্রেন সংযোজিত হলে এই টার্মিনালের ইক্যুইপমেন্ট বহর পুরোপুরি সমৃদ্ধ হবে এবং টার্মিনালটি পূর্ণ সক্ষমতায় কার্যক্রম চালাতে পারবে বলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

উল্লেখ্য, দুই বছরের গ্রেস পিরিয়ডসহ মোট ২২ বছর এই টার্মিনাল পরিচালনা করবে আরএসজিটিই। এরপর ইক্যুইপমেন্টসহ বন্দরটি যেভাবে থাকে তা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে বলে বন্দর সূত্র জানিয়েছে।

পতেঙ্গা কন্টেনার টার্মিনালে বছরে প্রায় ৫ লাখ টিইইউএস কন্টেনার হ্যান্ডলিং করা যাবে। ৩২ একর জায়গার উপর নির্মিত টার্মিনালটিতে ১৬ একর ইয়ার্ডসহ বিভিন্ন পশ্চাদসুবিধা এবং ৫৮৪ মিটার দীর্ঘ তিনটি জেটি রয়েছে। জেটি এলাকায় পানির গভীরতা সাড়ে ১১মিটার হলেও ১০ থেকে সাড়ে ১০ মিটার ড্রাফটের জাহাজ ভিড়ানো যাবে। এই টার্মিনালে ১৯০ মিটার লম্বা ও ১০ বা সাড়ে ১০ মিটার ড্রাফটের ৩টি কন্টেনার জাহাজ একসাথে এবং ২২০ মিটার দীর্ঘ ডলফিন জেটিতে ১টি ভোজ্যতেলবাহী জাহাজ ভিড়ানো যাবে। তবে ২১০ মিটার বা বেশি ল্যান্থের জাহাজ ২টির বেশি ভিড়ানো যাবে না বলেও সূত্র জানিয়েছে।

প্রদা/ডিও

Tags: আমদানি-রপ্তানিকন্টেনারচট্টগ্রাম বন্দরবন্দরবাণিজ্য
ShareTweetPin
Previous Post

১২ বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল গাজা থেকে

Next Post

এনসিপি নেত্রীর ঝুলন্ত লাশ মিলল হোস্টেলে

Related Posts

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি
অর্থ কথা

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি

May 27, 2026
10
টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের
খেলাধুলা

টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের

May 20, 2026
9
‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়
অর্থনীতি সমাচার

‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়

May 16, 2026
10
চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি
লীড স্লাইড নিউজ

চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি

May 16, 2026
9
যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প
আন্তর্জাতিক অর্থনীতি

যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প

May 15, 2026
17
টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা
লীড স্লাইড নিউজ

টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা

May 4, 2026
19
Next Post
এনসিপি নেত্রীর ঝুলন্ত লাশ মিলল হোস্টেলে

এনসিপি নেত্রীর ঝুলন্ত লাশ মিলল হোস্টেলে

No Result
View All Result

সাম্প্রতিক

কারামুক্ত হয়েছেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত

রাউজানের যুবদল নেতা মাসুদ হত্যার অন্যতম হোতা আইয়ুব গ্রেফতার

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

দুদকের মামলায় মাসুদ উদ্দিন চার দিনের রিমান্ডে

ঋণনির্ভরতা কমিয়ে সরকার অর্থের বিকল্প উৎস খুঁজছে : অর্থমন্ত্রী

পূর্ববর্তী সরকারের গাফিলতিতে টিকা কর্মসূচিতে সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In