ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home লীড স্লাইড নিউজ

কোনো সমঝোতা হয়নি ইউক্রেনে ভূখণ্ড নিয়ন্ত্রণ নিয়ে: রাশিয়া

December 3, 2025
0 0
0
কোনো সমঝোতা হয়নি ইউক্রেনে ভূখণ্ড নিয়ন্ত্রণ নিয়ে: রাশিয়া

ট্রাম্প ও পুতিন/ ছবি: এএফপি (ফাইল)

মস্কোয় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ কর্মকর্তাদের দীর্ঘ বৈঠকের পরও ইউক্রেনের ভূখণ্ড নিয়ন্ত্রণ–সংক্রান্ত গুরুত্বপূর্ণ ইস্যুতে কোনো সমঝোতা হয়নি বলে জানিয়েছেন এক শীর্ষ রুশ কর্মকর্তা।

মঙ্গলবার (২ ডিসেম্বর) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার মস্কোয় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী বৈঠক করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী এই যুদ্ধের সমাপ্তি টানতে যুক্তরাষ্ট্র শান্তি প্রচেষ্টা চালাচ্ছে।

বৈঠক শেষে ক্রেমলিন উপদেষ্টা ইউরি উশাকভ বলেন, এখনও কোনো সমঝোতা হয়নি। তবে কিছু মার্কিন প্রস্তাব আলোচনা করা যেতে পারে।

তিনি জানান, আলোচনা ছিল খুবই গুরুত্বপূর্ণ ও গঠনমূলক, তবে এখনও অনেক কাজ বাকি রয়েছে।

যুক্তরাষ্ট্র একটি হালনাগাদ শান্তি পরিকল্পনা নিয়ে বৈঠকে যায়। এর আগের ২৮ দফার খসড়া প্রস্তাবটি ইউক্রেন ও তার মিত্রদের কঠোর সমালোচনার মুখে পড়েছিল, যেখানে তারা বলেছিল—এটি রাশিয়ার পক্ষে সুবিধাজনক।

বৈঠকের আগে এক বিনিয়োগ ফোরামে পুতিন যুদ্ধংদেহী বক্তব্য দেন। তিনি দাবি করেন, ইউরোপ যুদ্ধ চায় এবং ইউক্রেনকে সহযোগিতা করছে শুধু শান্তি প্রক্রিয়া ভঙ্গের উদ্দেশ্যে।

পুতিন আরও বলেন, রাশিয়ার জাহাজে হামলার পর রুশ তেলবাহী জাহাজ ও ইউক্রেনের বন্দরগুলোতে আক্রমণ বাড়ানোর নির্দেশ দেওয়া হবে।

এ বিষয়ে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেন, পুতিনের কথাবার্তায় প্রমাণ হয় তিনি যুদ্ধ থামাতে চান না।

এদিকে আয়ারল্যান্ডে সফররত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, তাদের লক্ষ্য একটি সম্মানজনক শান্তি। তিনি উদ্বেগ প্রকাশ করেন, পশ্চিমা মিত্ররা ক্লান্ত হয়ে আগ্রহ হারিয়ে ফেলতে পারে—যা রাশিয়ার কৌশল বলেও উল্লেখ করেন।

ওয়াশিংটনে এক বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আলোচনা সহজ নয়।
কি বিশৃঙ্খলা! আমাদের মানুষ এখন রাশিয়ায় আছে। দেখি সমাধান হয় কি না। তিনি আরও জানান, যুদ্ধ প্রতিমাসে দশ হাজারেরও বেশি প্রাণহানি ঘটাচ্ছে।

মার্কিন প্রতিনিধি দল বুধবারই ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গে ব্রাসেলসে দেখা করতে পারে বলে জানিয়েছে কিয়েভের এক কর্মকর্তা।

এদিকে রাশিয়া দাবি করেছে তারা ইউক্রেনের দনবাস অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর পোকরোভস্ক দখল করেছে। কিয়েভ এ দাবি অস্বীকার করে বলছে—রাশিয়া তাদের অগ্রগতি অনিবার্য বলে দেখাতে চাইছে।

বর্তমানে রুশ বাহিনী ইউক্রেনের ১৯ শতাংশের বেশি এলাকা নিয়ন্ত্রণ করছে—এক বছর আগের তুলনায় ১ শতাংশ বেশি। ২০২৫ সালে রুশ অগ্রগতি ২০২২ সালের পর সবচেয়ে দ্রুতগতির বলে বিবেচনা করা হচ্ছে।

প্রদা/ডিও

Tags: ইউক্রেনপুতিন
ShareTweetPin
Previous Post

অসুস্থ খালেদাকে দেখতে গেলেন তিন বাহিনীর প্রধান

Next Post

৮০ হাজার টন সার কিনবে সরকার আরব আমিরাত-মরক্কো থেকে

Related Posts

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি
অর্থ কথা

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি

May 27, 2026
10
টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের
খেলাধুলা

টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের

May 20, 2026
9
‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়
অর্থনীতি সমাচার

‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়

May 16, 2026
10
চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি
লীড স্লাইড নিউজ

চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি

May 16, 2026
9
যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প
আন্তর্জাতিক অর্থনীতি

যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প

May 15, 2026
17
টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা
লীড স্লাইড নিউজ

টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা

May 4, 2026
20
Next Post
৮০ হাজার টন সার কিনবে সরকার আরব আমিরাত-মরক্কো থেকে

৮০ হাজার টন সার কিনবে সরকার আরব আমিরাত-মরক্কো থেকে

No Result
View All Result

সাম্প্রতিক

হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

চসিকের নাম ব্যবহারে ইজি বাইক বিক্রি, দুই ম্যাজিস্ট্রেটের যৌথ অভিযানে জব্দ

বাংলাদেশকে ১৫০ কোটি ডলার বাজেট সহায়তা দেবে বিশ্বব্যাংক

ইরানি তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার

দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে সার্চ কমিটি গঠন

সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার দিলেন জামায়াত আমির

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In