ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home লীড স্লাইড নিউজ

প্রথমবারের মতো মঙ্গলগ্রহে বজ্রপাতের শব্দ রেকর্ডের দাবি নাসার

November 29, 2025
0 0
0
প্রথমবারের মতো মঙ্গলগ্রহে বজ্রপাতের শব্দ রেকর্ডের দাবি নাসার

নাসার পারসিভারেন্স রোভারের এই সেলফিটি তোলা হয়েছে ২০২৪ সালের ২৩ জুলাই। ছবি: নাসা

মঙ্গলগ্রহের বায়ুমণ্ডল যে পৃথিবীর চেয়ে সম্পূর্ণ ভিন্ন, সে বিষয়ে বিজ্ঞানীরা অনেক আগে থেকেই নিশ্চিত ছিলেন। এতদিন ধারণা ছিল, সেখানে পৃথিবীর মতো আকাশে মেঘের আনাগোনা নেই, বৃষ্টি ঝরে না কিংবা বিদ্যুৎও চমকায় না।

তবে সম্প্রতি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার রোভার পারসিভারেন্স এর দাবি, মঙ্গলগ্রহের বায়ুমণ্ডলে সক্রিয় বৈদ্যুতিক চার্জের (বিদ্যুৎ-এর) প্রমাণ পেয়েছে তারা। রোভারটিই এই বৈদ্যুতিক ঝলক শনাক্ত করেছে। একজন বিজ্ঞানী একে উল্লেখ করেছেন ‘মিনি-লাইটিং’ বা ‘ছোট আকারের বজ্রপাত’ হিসেবে।

মঙ্গলের পৃষ্ঠে ‘ডাস্ট ডেভিল’ নামে পরিচিত ঘূর্ণিঝড় বা ধূলিঝড় প্রায় নিয়মিত ঘটনা। গবেষকেরা মনে করছেন, এই ধূলিঝড়ের সঙ্গেই বিদ্যুতের যোগসূত্র আছে।

২০২১ সাল থেকে রোভার পারসিভারেন্স মঙ্গলের উত্তর গোলার্ধের জেজেরো ক্রেটার নামের এক অঞ্চলে অনুসন্ধান চালাচ্ছে। রোভারের বিশেষ সেন্সর ‘সুপারক্যাম’ সেই বৈদ্যুতিক ঝলক শনাক্ত করেছে। যন্ত্রটি মূলত অডিও বা শব্দ এবং তড়িৎ-চৌম্বকীয় তরঙ্গ রেকর্ডের সময় এই বিদ্যুতের অস্তিত্ব টের পায়।

পৃথিবীর তুলনায় মঙ্গলের বায়ুমণ্ডল অনেক বেশি পাতলা। এর মধ্যে বিদ্যুতের ঝলক দেখে গবেষকেরা এই প্রথমবার এমন কার্যকলাপ পর্যবেক্ষণ ও নথিভুক্ত করলেন।

এ গবেষণার প্রধান ও ফ্রান্সের ইনস্টিটিউট ফর রিসার্চ ইন অ্যাস্ট্রোফিজিক্স অ্যান্ড প্ল্যানেটোলজির গ্রহ বিজ্ঞানী ব্যাপটিস্ট চিডে বলেন, ‘আমাদের জন্য বিদ্যুতের এই ক্ষুদ্র ঝলক বিরাট এক আবিষ্কার। এটি মঙ্গলের বায়ুমণ্ডলের রাসায়নিক গঠন, জলবায়ু এবং সেখানে জীবনের সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে। পাশাপাশি ভবিষ্যতে রোবট বা মানুষ পাঠানোর পরিকল্পনার জন্যও এটি গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেন, এই বৈদ্যুতিক ঝলক বর্তমানে মঙ্গলগ্রহে থাকা রোবটটির যন্ত্রপাতির জন্য ঝুঁকি তৈরি করতে পারে। ভবিষ্যতে নভোচারীরা যখন সেখানে অনুসন্ধানে যাবে, তাদের জন্যও ঝুঁকি তৈরি হতে পারে বলে তিনি সতর্ক করেন।

গবেষকেরা রোভারের মাইক্রোফোনে নেওয়া ২৮ ঘণ্টার অডিও রেকর্ড বিশ্লেষণ করে মোট ৫৫টি বৈদ্যুতিক ঝলক শনাক্ত করেন।

বিজ্ঞানীরা এটিকে প্রচলিত অর্থে বজ্রপাতের সঙ্গে তুলনা করছেন না। মেরিল্যান্ডের জনস হপকিনস ইউনিভার্সিটির বিজ্ঞানী এবং এ গবেষণার সহলেখক রালফ লরেঞ্জ বলেন, ‘প্রচলিত অর্থে বজ্রপাত বলতে যা বোঝায়, আমরা সেটি দেখিনি। এটি কয়েক মিলিমিটার লম্বা, খুব ছোট আকারের স্ফুলিঙ্গ বা আলোর ঝলকানি ছিল। শোনার সময় এটিকে স্পার্ক বা চাবুকের আঘাতের মতো মনে হচ্ছিল।’

উল্লেখ্য, সৌরজগতের অন্য দুই সদস্য—বৃহস্পতি ও শনিতে এরই মধ্যে বিদ্যুতের ঝলক দেখা গেছে। দীর্ঘদিন ধরেই সন্দেহ করা হচ্ছিল, মঙ্গলগ্রহেও এমনটা হতে পারে।

২০২০ সালের ৩০ জুলাই নাসা পারসিভারেন্স রোভারটি মঙ্গলের উদ্দেশে পাঠায়। ২০২১ সালের ১৮ ফেব্রুয়ারি এটি মঙ্গলের পৃষ্ঠে অবতরণ করে তথ্য পাঠানো শুরু করে।

প্রদা/ডিও

Tags: আর্ন্তজাতিক খবরনাসাবিজ্ঞানমঙ্গলগ্রহ
ShareTweetPin
Previous Post

তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে: সিইসি

Next Post

দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চাইলেন রাষ্ট্রপতি

Related Posts

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি
অর্থ কথা

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি

May 27, 2026
10
টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের
খেলাধুলা

টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের

May 20, 2026
6
‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়
অর্থনীতি সমাচার

‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়

May 16, 2026
8
চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি
লীড স্লাইড নিউজ

চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি

May 16, 2026
7
যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প
আন্তর্জাতিক অর্থনীতি

যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প

May 15, 2026
12
টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা
লীড স্লাইড নিউজ

টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা

May 4, 2026
15
Next Post
দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চাইলেন রাষ্ট্রপতি

দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চাইলেন রাষ্ট্রপতি

No Result
View All Result

সাম্প্রতিক

সুইজারল্যান্ডের কোম্পানি থেকে ২ কার্গো এলএনজি আমদানির উদ্যোগ

সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল বন্ধের নির্দেশনা

পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগে ধোঁয়াশা

মারা গেলেন বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ

চট্টগ্রামে ফয়েজ লেকের হোটেল থেকে দম্পতির লাশ উদ্ধার

ইসলামী ব্যাংকে আসতে পারলেন না চেয়ারম্যান, ভার্চুয়াল মিটিংও পণ্ড

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In