ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home লীড স্লাইড নিউজ

মার্কিন শান্তি পরিকল্পনা হতে পারে সংঘাত সমাধানের ভিত্তি: পুতিন

November 22, 2025
0 0
0
মার্কিন শান্তি পরিকল্পনা হতে পারে সংঘাত সমাধানের ভিত্তি: পুতিন

মির পুতিন এবং ভলোদিমির জেলেনস্কি/ ছবি: এএফপি

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার বলেছেন, ইউক্রেনে শান্তির জন্য মার্কিন প্রস্তাব সংঘাতের সমাধানের ভিত্তি হতে পারে। কিন্তু যদি কিয়েভ এই পরিকল্পনা প্রত্যাখ্যান করে তবে রুশ বাহিনী আরও এগিয়ে যাবে। খবর রয়টার্সের।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইউক্রেনকে বৃহস্পতিবার পর্যন্ত একটি মার্কিন শান্তি পরিকল্পনা গ্রহণের জন্য সময় দিচ্ছেন যা ন্যাটো, ভূখণ্ড এবং রাশিয়া নিয়ন্ত্রিত অঞ্চলগুলোর স্বীকৃতির বিষয়ে রাশিয়ার মূল দাবিগুলোকে সমর্থন করে।

পুতিন রুশ নিরাপত্তা পরিষদের একটি সভায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের বলেন, আমি বিশ্বাস করি যে এটি একটি চূড়ান্ত শান্তিপূর্ণ সমাধানের ভিত্তি হিসেবে ব্যবহার করা যেতে পারে।

পুতিন আরও বলেন, ২৮-দফা পরিকল্পনা নিয়ে এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়নি। তবে মস্কো এর একটি অনুলিপি পেয়েছে। পুতিন বলেন, ইউক্রেন এই পরিকল্পনার বিরুদ্ধে ছিল কিন্তু কিয়েভ বা ইউরোপীয় শক্তি কেউই এই বাস্তবতা বুঝতে পারেনি যে রুশ বাহিনী ইউক্রেনে অগ্রসর হচ্ছে এবং শান্তি না হলে অগ্রসর হতে থাকবে।

রাশিয়া ইউক্রেনের ১৯ শতাংশের বেশি অর্থাৎ ১ লাখ ১৫ হাজার ৫০০ বর্গকিলোমিটার আয়তন নিয়ন্ত্রণ করে, যা দুই বছর আগের তুলনায় মাত্র এক শতাংশ বেশি। মস্কো পুরো ডনবাসের নিয়ন্ত্রণ নিতে চায়, যার মধ্যে দনেৎস্ক এবং লুহানস্ক এবং সমগ্র খেরসন এবং ঝাপোরিঝিয়া অন্তর্ভুক্ত।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার বলেছেন, ইউক্রেন তার মর্যাদা এবং স্বাধীনতা হারানোর ঝুঁকিতে রয়েছে। অপরদিকে পুতিন বলছেন, রাশিয়া আগস্টে আলাস্কায় তাদের শীর্ষ সম্মেলনের আগে ট্রাম্পের শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করেছে এবং ওয়াশিংটনের অনুরোধ অনুসারে মস্কো আপস করেছে।

পুতিন বলেন, মার্কিন প্রশাসন এখন পর্যন্ত ইউক্রেনীয় পক্ষের সম্মতি নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। কিয়েভের অস্বীকৃতি সত্ত্বেও রুশ বাহিনী ৪ নভেম্বর উত্তর-পূর্ব ইউক্রেনীয় শহর কুপিয়ানস্কের প্রায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে এবং ইউক্রেন যদি মার্কিন পরিকল্পনা প্রত্যাখ্যান করে তবে এ ধরনের অগ্রগতি অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, কিয়েভ যদি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাব নিয়ে আলোচনা করতে না চায় এবং তা করতে অস্বীকৃতি জানায় তাহলে তাদের এবং ইউরোপীয় যুদ্ধবাজদের উভয়েরই বোঝা উচিত যে কুপিয়ানস্কে ঘটে যাওয়া ঘটনাগুলো অনিবার্যভাবে ফ্রন্টের অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও পুনরাবৃত্তি হবে।

প্রদা/ডিও

Tags: আর্ন্তজাতিক খবরজেলেনেস্কিপুতিন
ShareTweetPin
Previous Post

‘রোমাঞ্চকর’ সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

Next Post

যুদ্ধবিরতির পরও গাজায় ৬৭ ফিলিস্তিনি শিশুর মৃত্যু ইসরায়েলি হামলায়

Related Posts

মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘনে বাংলাদেশের নিন্দা
লীড স্লাইড নিউজ

মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘনে বাংলাদেশের নিন্দা

March 1, 2026
3
জনদুর্ভোগের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী সবার আগেই অফিস চলে আসেন
লীড স্লাইড নিউজ

জনদুর্ভোগের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী সবার আগেই অফিস চলে আসেন

February 26, 2026
2
গ্যাস বিস্ফোরণে কুমিল্লায় একই পরিবারের ৪ জন দগ্ধ
লীড স্লাইড নিউজ

গ্যাস বিস্ফোরণে কুমিল্লায় একই পরিবারের ৪ জন দগ্ধ

February 24, 2026
5
৫৩৮ কোটি ডলার কিনল চলতি অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংক
ব্যংকিং অর্থনীতি

৫৩৮ কোটি ডলার কিনল চলতি অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংক

February 22, 2026
5
১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
অপরাধ

১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

February 21, 2026
4
কাপ্তাই হ্রদের পানি না কমায় বিপাকে ১৩ হাজার কৃষক
উপজেলা

কাপ্তাই হ্রদের পানি না কমায় বিপাকে ১৩ হাজার কৃষক

February 21, 2026
7
Next Post
যুদ্ধবিরতির পরও গাজায় ৬৭ ফিলিস্তিনি শিশুর মৃত্যু ইসরায়েলি হামলায়

যুদ্ধবিরতির পরও গাজায় ৬৭ ফিলিস্তিনি শিশুর মৃত্যু ইসরায়েলি হামলায়

No Result
View All Result

সাম্প্রতিক

সংসদে সরকার দলীয় চিফ হুইপ ও হুইপ হলেন যারা

জুলাই-ফেব্রুয়ারিতে রপ্তানি আয় কমেছে ৩.১৫ শতাংশ

রোহিঙ্গাদের ১৪ লাখ ডলার সহায়তা দিচ্ছে জাপান

সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি

দেশের বাজারে ফের বাড়লো সোনা-রুপার দাম

বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In