ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home লীড স্লাইড নিউজ

হাসিনাকে ফেরাতে দিল্লিকে চিঠি পাঠানো—মন্ত্রণালয় নীরব

November 20, 2025
0 0
0
হাসিনাকে ফেরাতে দিল্লিকে চিঠি পাঠানো—মন্ত্রণালয় নীরব

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় ঘোষণার পর তাকে ভারত থেকে ফেরাতে দিল্লিতে চিঠি পাঠানোর কথা জানিয়েছিল অন্তর্বর্তী সরকার। তবে চিঠি পাঠানো হয়েছে কি না, সেটি এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি সরকার। এ বিষয়ে প্রশ্ন করলেও পররাষ্ট্র উপদেষ্টা কিংবা পররাষ্ট্র সচিব- কেউই মুখ খোলেননি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া উইংয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও ভারত বা শেখ হাসিনা ইস্যুতে সব ধরনের প্রশ্ন এড়িয়ে গেছেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এক সংবাদ সম্মেলনে উপস্থিত হন। পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর পাঁচ মাসে এটিই তার প্রথম আনুষ্ঠানিক ব্রিফিং। ভুটানের প্রধানমন্ত্রীর ঢাকা সফর উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হলেও প্রশ্নোত্তর পর্বে সাংবাদিকরা শেখ হাসিনাকে ফেরানো সংক্রান্ত চিঠির প্রসঙ্গ তোলেন।

এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বলেন, ‘এই সংবাদ সম্মেলন এবং সংবাদকর্মীদের সঙ্গে যে আলাপ চলছে, তা সম্পূর্ণই ভুটান সফর-সংক্রান্ত। এর বাইরে অন্য কোনো বিষয়ে আলোচনা করা অসৌজন্যমূলক হবে। আমি আশা করি আপনারা বিষয়টি বুঝবেন এবং প্রশ্নোত্তর পর্বও দ্বিপাক্ষিক সফরেই সীমাবদ্ধ রাখবেন।’

তার উত্তরে এক সাংবাদিক বলেন, এটি সফরের (ভুটান সফর) বাইরের বিষয় এবং আলাদা করে প্রশ্ন করা হচ্ছে। যেহেতু সচিব আঞ্চলিক প্রসঙ্গের কথা বলেছেন, প্রতিবেশী ভারতের বিষয়ও প্রাসঙ্গিক হতে পারে।

জবাবে সচিব বলেন, ‘আঞ্চলিক বলতে আমরা সার্ক ও বিমসটেক সংক্রান্ত ইস্যু বুঝিয়েছি। আমরা আমাদের আলোচনার পরিধি সেখানেই সীমিত রাখতে চাই।’

পরে সন্ধ্যায় মন্ত্রণালয় ছাড়ার সময় পররাষ্ট্র উপদেষ্টাকে সাংবাদিকরা ঘিরে ধরেন এবং একই প্রশ্ন করেন- দিল্লিতে চিঠি পাঠানো হয়েছে কি না, আর বিষয়টি গোপন রাখা হচ্ছে কেন। তবে উপদেষ্টা কোনো মন্তব্য করেননি।

এর আগে ট্রাইব্যুনালের রায়ের দিন পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছিলেন, চিঠিটি সেদিন রাতেই বা পরদিন সকালে ভারতকে পাঠানো হবে।

পরদিন তিনি জানান, সরকার যে চিঠি পাঠাবে তা প্রস্তুত হচ্ছে এবং নোট ভারবালের মাধ্যমে পাঠানো হবে। রায়ের কপি ভারতকে পাঠানো হবে না; বরং নোট ভারবালে রায়ের বিষয়টি উল্লেখ করে শেখ হাসিনাকে হস্তান্তরের অনুরোধ জানানো হবে।

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি ভারতে আশ্রয় নেন। সে সময় অন্তর্বর্তী সরকার প্রত‍্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরানোর জন্য দিল্লিতে চিঠি পাঠায়। সেই চিঠির কোনো জবাব আসেনি এখনো।

প্রদা/ডিও

Tags: অপরাধদুর্নীতিভারতশেখ হাসিনা
ShareTweetPin
Previous Post

অর্থ আত্মসাৎ অভিযোগে তদন্ত সাকিবসহ ১৫ জনকে দুদকের নোটিশ

Next Post

চট্টগ্রামে এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে প্রাইভেটকার নিচে পড়ে, পথচারী নিহত ১

Related Posts

মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘনে বাংলাদেশের নিন্দা
লীড স্লাইড নিউজ

মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘনে বাংলাদেশের নিন্দা

March 1, 2026
3
জনদুর্ভোগের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী সবার আগেই অফিস চলে আসেন
লীড স্লাইড নিউজ

জনদুর্ভোগের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী সবার আগেই অফিস চলে আসেন

February 26, 2026
2
গ্যাস বিস্ফোরণে কুমিল্লায় একই পরিবারের ৪ জন দগ্ধ
লীড স্লাইড নিউজ

গ্যাস বিস্ফোরণে কুমিল্লায় একই পরিবারের ৪ জন দগ্ধ

February 24, 2026
5
৫৩৮ কোটি ডলার কিনল চলতি অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংক
ব্যংকিং অর্থনীতি

৫৩৮ কোটি ডলার কিনল চলতি অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংক

February 22, 2026
5
১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
অপরাধ

১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

February 21, 2026
4
কাপ্তাই হ্রদের পানি না কমায় বিপাকে ১৩ হাজার কৃষক
উপজেলা

কাপ্তাই হ্রদের পানি না কমায় বিপাকে ১৩ হাজার কৃষক

February 21, 2026
7
Next Post
চট্টগ্রামে এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে প্রাইভেটকার নিচে পড়ে, পথচারী নিহত ১

চট্টগ্রামে এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে প্রাইভেটকার নিচে পড়ে, পথচারী নিহত ১

No Result
View All Result

সাম্প্রতিক

সংসদে সরকার দলীয় চিফ হুইপ ও হুইপ হলেন যারা

জুলাই-ফেব্রুয়ারিতে রপ্তানি আয় কমেছে ৩.১৫ শতাংশ

রোহিঙ্গাদের ১৪ লাখ ডলার সহায়তা দিচ্ছে জাপান

সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি

দেশের বাজারে ফের বাড়লো সোনা-রুপার দাম

বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In