ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home আন্তর্জাতিক অর্থনীতি

আমদানি শুল্কনীতিতে পরিবর্তন আসার ইঙ্গিত খাদ্যমূল্য কমাতে ট্রাম্পের

November 14, 2025
0 0
0
আমদানি শুল্কনীতিতে পরিবর্তন আসার ইঙ্গিত খাদ্যমূল্য কমাতে ট্রাম্পের

ট্রাম্পের শুল্কনীতির প্রভাবে যুক্তরাষ্ট্রে প্রধান বাণিজ্য অংশীদারদের রফতানি কমেছে | ছবি: রয়টার্স

খাদ্যের উচ্চমূল্য নিয়ন্ত্রণে আনতে ট্রাম্প প্রশাসনের আমদানি শুল্কনীতিতে পরিবর্তন আসতে পারে বলে ইঙ্গিত দিচ্ছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা।

খাদ্যের উচ্চমূল্য নিয়ন্ত্রণে আনতে ট্রাম্প প্রশাসনের আমদানি শুল্কনীতিতে পরিবর্তন আসতে পারে বলে ইঙ্গিত দিচ্ছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা। বিশেষ করে কলা ও কফির মতো জনপ্রিয় ভোক্তাপণ্য আমদানির ক্ষেত্রে আরোপিত শুল্কহারে বড় ধরনের কর্তন দেখা দিতে পারে বলে অভিমত তাদের। খবর এফটি।

বর্তমানে যুক্তরাষ্ট্রে জীবনযাত্রায় ব্যয়ের ঊর্ধ্বমুখিতার জন্য বিগত জো বাইডেন প্রশাসনকে দায়ী করছেন ট্রাম্পঘনিষ্ঠ শীর্ষ মার্কিন কর্মকর্তারা। তাদের দাবি, এখনো এ সংকট লাখ লাখ মার্কিন নাগরিকের জীবনযাপনকে প্রভাবিত করছে। তা মোকাবেলায় চাপ বাড়ছে হোয়াইট হাউজের বর্তমান প্রশাসনের ওপর।

ট্রাম্প প্রশাসনের ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের চেয়ারম্যান কেভিন হাসেট। জেরোম পাওয়েলের মেয়াদ শেষ হওয়ার পর আগামী বছরে ফেডারেল রিজার্ভের চেয়ার হিসেবে তাকে ডোনাল্ড ট্রাম্প নিয়োগ দিতে পারেন বলে জোর গুঞ্জন রয়েছে। চলতি সপ্তাহেই ওয়াশিংটনে এক অনুষ্ঠানে কেভিন হাসেট জানান, ট্রাম্প প্রশাসন খাদ্যপণ্যের আমদানি শুল্কহার সমন্বয়ের মাধ্যমে দাম কমানোর চেষ্টা করতে পারে। তিনি বলেন, ‘কয়েক দিন ধরেই জনপরিসরে শুল্কহারে পরিবর্তনের বিষয়টি নিয়ে আলোচনা চলছে। আমারও মনে হয়, এক্ষেত্রে আরো কিছু পরিবর্তন আসতে যাচ্ছে।’

যুক্তরাষ্ট্রে বর্তমান মূল্যস্ফীতি পরিস্থিতিকে স্বাভাবিক বলে দাবি করলেও এ সময় কেভিন হাসেট স্বীকার করেন যে ট্রাম্পের আমলে খাদ্যপণ্যের দাম আরো বেড়েছে।

একই দিনে ফক্স বিজনেসকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আগামী কয়েক দিনের মধ্যে খাদ্যের দাম কমানোর লক্ষ্যে গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে যাচ্ছে। এর মধ্যে কফি, কলা ও অন্যান্য ফল আমদানিতে আরোপিত শুল্ক হ্রাসও অন্তর্ভুক্ত থাকবে।’

প্রসঙ্গত, বিশ্বের কফির শীর্ষ ভোক্তাদেশ যুক্তরাষ্ট্রে কফি আমদানি করা হয় প্রধানত ব্রাজিল থেকে। দেশটি থেকে পণ্য আমদানির ওপর ৫০ শতাংশ শুল্ক ধার্যের পর যুক্তরাষ্ট্রে কফির দাম ব্যাপক মাত্রায় বেড়ে যায়। এছাড়া দেশটিতে কলাসহ বিভিন্ন ফল আমদানি করা হয় লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ানের বিভিন্ন দেশ থেকে। এসব দেশের ওপরও পণ্য আমদানিতে উচ্চশুল্ক আরোপ করে রেখেছে ট্রাম্প প্রশাসন।

নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে এবং কয়েকটি অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচনে রিপাবলিকানদের বিপর্যয়কর ফলাফলের পরিপ্রেক্ষিতে এমন ঘোষণা আসতে যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এসব নির্বাচনে ট্রাম্প-সমর্থিত প্রার্থীদের ভরাডুবির জন্য বিতর্কিত এ শুল্কনীতিকেই অনেকাংশে দায়ী করা হচ্ছে। শুল্কের কারণে ভোক্তাপণ্যের দাম বাড়ায় মার্কিন অনেক নাগরিকের জন্যই জীবনযাপন কঠিন হয়ে পড়েছে।

ডোনাল্ড ট্রাম্প গত আগস্টে যুক্তরাষ্ট্রের বেশির ভাগ বাণিজ্য অংশীদারের ওপর ব্যাপক হারে শুল্ক আরোপ করেন। এতে দেশটিতে অনেক খাদ্যপণ্য আমদানিতে ব্যয় ব্যাপক মাত্রায় বেড়ে যায়। বর্তমানে যুক্তরাষ্ট্র সেমিকন্ডাক্টর, ওষুধ ও বিরল খনিজের মতো কিছু খাতকে রেসিপ্রোকাল ট্যারিফের আওতা থেকে সাময়িক ছাড় দিয়ে রেখেছে। তবে ভবিষ্যতে এসব পণ্যকেও শুল্কের আওতায় আনার জন্য পরীক্ষা-নিরীক্ষা চলছে। আরোপিত শুল্কহার কমানোর জন্য বেশ কয়েকটি দেশ এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সীমিত আকারে বাণিজ্য চুক্তি সই করেছে। তবে ট্রাম্প প্রশাসন এখনো প্রায় সব বাণিজ্য অংশীদারের ওপরই অন্তত ন্যূনতম ১০ শতাংশ হারে শুল্কারোপ করে রেখেছে।

প্রদা/ডিও

Tags: আমদানি-রপ্তানিআর্ন্তজাতিক খবরট্রাম্পডোনাল্ড ট্রাম্প
ShareTweetPin
Previous Post

আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না কার্যক্রম স্থগিত থাকায়

Next Post

বিকৃত সম্পাদনার জন্য ট্রাম্পের কাছে ক্ষমা চাইলো বিবিসি

Related Posts

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি
অর্থ কথা

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি

May 27, 2026
10
টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের
খেলাধুলা

টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের

May 20, 2026
6
‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়
অর্থনীতি সমাচার

‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়

May 16, 2026
8
চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি
লীড স্লাইড নিউজ

চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি

May 16, 2026
7
যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প
আন্তর্জাতিক অর্থনীতি

যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প

May 15, 2026
12
টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা
লীড স্লাইড নিউজ

টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা

May 4, 2026
15
Next Post
বিকৃত সম্পাদনার জন্য ট্রাম্পের কাছে ক্ষমা চাইলো বিবিসি

বিকৃত সম্পাদনার জন্য ট্রাম্পের কাছে ক্ষমা চাইলো বিবিসি

No Result
View All Result

সাম্প্রতিক

সুইজারল্যান্ডের কোম্পানি থেকে ২ কার্গো এলএনজি আমদানির উদ্যোগ

সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল বন্ধের নির্দেশনা

পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগে ধোঁয়াশা

মারা গেলেন বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ

চট্টগ্রামে ফয়েজ লেকের হোটেল থেকে দম্পতির লাশ উদ্ধার

ইসলামী ব্যাংকে আসতে পারলেন না চেয়ারম্যান, ভার্চুয়াল মিটিংও পণ্ড

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In