ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home বাণিজ্য

ব্রাজিলের প্রেসিডেন্ট আসবেন বাংলাদেশ সফরে

October 14, 2025
0 0
0
ব্রাজিলের প্রেসিডেন্ট আসবেন বাংলাদেশ সফরে

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।

দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার এবং আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।

সোমবার (১৩ অক্টোবর) রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত বিশ্ব খাদ্য ফোরামের (ডব্লিউএফএফ) মূল অনুষ্ঠানের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তিনি এ আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে দুই নেতা সামাজিক ব্যবসা, সর্বজনীন স্বাস্থ্যসেবা, সামাজিক অন্তর্ভুক্তি এবং দারিদ্র্য মোকাবিলার কৌশলসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ব্রাজিলের প্রেসিডেন্টকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। প্রেসিডেন্ট লুলা আমন্ত্রণ গ্রহণ করে আগামী ফেব্রুয়ারির মধ্যে সফর করার আগ্রহ প্রকাশ করে বলেন, তিনি বাংলাদেশে আসবেন।

ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, ব্রাজিল তাদের নাগরিকদের সর্বজনীন স্বাস্থ্যসেবা প্রদানের অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে শেয়ার করতে চায় এবং বাংলাদেশে সামাজিক ব্যবসা ও ক্ষুদ্রঋণ খাতে অর্জিত অনন্য অভিজ্ঞতা থেকে শিখতে আগ্রহী।  এর জবাবে অধ্যাপক ইউনূস বলেন, এটা দারুণ হবে।

দুই নেতা গভীর সমুদ্রে মৎস্য আহরণ, ওষুধশিল্প—বিশেষ করে ভ্যাকসিনকে পেটেন্টমুক্ত ও সাশ্রয়ী করার উদ্যোগ—এবং আসন্ন কপ৩০ শীর্ষ সম্মেলনের আগে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি তারা ২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশের তরুণদের নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থান সম্পর্কেও কথা বলেন।

অধ্যাপক ইউনূস ২০০৮ সালে ব্রাজিলের তৎকালীন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ এবং ২০২৩ সালের অক্টোবর মাসে দেশটির প্রধান প্রধান শহর সফরসহ ব্রাজিলে তার পূর্ববর্তী কার্যক্রমের কথা স্মৃতিচারণ করেন।

প্রেসিডেন্ট লুলা অধ্যাপক ইউনূসকে কপ-৩০-এ অংশগ্রহণের আমন্ত্রণ জানান। বিশ্বের বৃহত্তম উষ্ণমণ্ডলীয় অরণ্য সংরক্ষণের লড়াইয়ে বৈশ্বিক মনোযোগ আকর্ষণের লক্ষ্যে কপ-৩০ অনুষ্ঠিত হবে ব্রাজিলের আমাজন অঞ্চলের একটি অঙ্গরাজ্যে।

প্রধান উপদেষ্টা আমন্ত্রণের জন্য প্রেসিডেন্ট লুলাকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে তার সম্পৃক্ততার কারণে তিনি হয়তো কপ৩০-এ অংশ নিতে পারবেন না।

অধ্যাপক ইউনূস আসন্ন নির্বাচনকে বাংলাদেশের জন্য একটি ‘বাস্তব ও ঐতিহাসিক’ মুহূর্ত হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, এটি হবে গত ১৬ বছরের মধ্যে প্রথম সুষ্ঠু নির্বাচন। পূর্ববর্তী একনায়কতান্ত্রিক শাসনামলে অনুষ্ঠিত নির্বাচনগুলোকে তিনি ‘ভুয়া ও কারচুপিপূর্ণ’ বলে অভিহিত করেন।

প্রধান উপদেষ্টা বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে বাণিজ্য ও সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে ফুটবল নিয়ে আলাপ করেন দুই নেতা। অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশের সর্বত্রই মানুষ ব্রাজিলের ফুটবল দলের সমর্থক। বাংলাদেশের প্রতিটি গ্রামে ব্রাজিলের সমর্থক আছে।

বৈঠকে উপস্থিত ছিলেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। এ ছাড়া বৈঠকে ব্রাজিল সরকারের কয়েকজন মন্ত্রী ও জ্যেষ্ঠ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

প্রদা/ডিও

Tags: বাংলাদেশব্রাজিল
ShareTweetPin
Previous Post

রেকর্ড বৃদ্ধি সোনার দামে, কার্যকর আজ থেকে

Next Post

কার্ড থেকে মোবাইল ব্যাংকিংয়ে টাকা তোলায় হাজারে দেড় টাকা চার্জ

Related Posts

বিশ্বকাপ জয়ে স্পেনের ঝুলিতে ৬১৫ কোটি, আর্জেন্টিনাসহ অন্য দল পেল কত?
Uncategorized

বিশ্বকাপ জয়ে স্পেনের ঝুলিতে ৬১৫ কোটি, আর্জেন্টিনাসহ অন্য দল পেল কত?

July 20, 2026
20
ফিনলে স্কয়ারের পঞ্চম তলা থেকে পড়ে যুবকের মৃত্যু, মিলেছে পরিচয়
লীড স্লাইড নিউজ

ফিনলে স্কয়ারের পঞ্চম তলা থেকে পড়ে যুবকের মৃত্যু, মিলেছে পরিচয়

July 18, 2026
25
চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি
অর্থ কথা

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি

May 27, 2026
38
টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের
খেলাধুলা

টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের

May 20, 2026
22
‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়
অর্থনীতি সমাচার

‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়

May 16, 2026
30
চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি
লীড স্লাইড নিউজ

চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি

May 16, 2026
25
Next Post

কার্ড থেকে মোবাইল ব্যাংকিংয়ে টাকা তোলায় হাজারে দেড় টাকা চার্জ

No Result
View All Result

সাম্প্রতিক

চট্টগ্রামের লালদিয়ায় ৭৬ কোটি ডলার বিনিয়োগেপ্রথম কনটেইনার টার্মিনাল নির্মাণ শুরু

চট্টগ্রামে বাসার সামনে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী আহত, বাবার ক্ষোভ

চট্টগ্রাম চক্ষু হাসপাতালে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ভুয়া বিল-ভাউচারে অনিয়মের প্রমাণ

নেপালে জলবিদ্যুৎকেন্দ্রের নিখোঁজ কর্মীদের সন্ধানে পাহাড়ে বিস্ফোরণ; মৃত বেড়ে ৯৫৫

যে কারণে ডিপি ওয়ার্ডের হাতে যাচ্ছে ২১৭৮ কোটি টাকার এনসিটি

যে কারণে চট্টগ্রাম সিএমপি ও রেঞ্জে অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক বদলি

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In