ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home আন্তর্জাতিক অর্থনীতি

গাজার ‘শান্তি’ উদযাপন করতে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন ট্রাম্প

October 11, 2025
0 0
0
যুদ্ধবিরতি শেষে গাজা পুনর্গঠনের ঘোষণা ট্রাম্পের

ফাইল ছবি: এএফপি

মধ্যপ্রাচ্যে নিজেকে শান্তির দূত হিসেবে তুলে ধরতে রোববার সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজায় যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হওয়ার পর এই সফরের মধ্য দিয়ে তিনি অঞ্চলে যুক্তরাষ্ট্রের ভূমিকাকে আরও দৃঢ় করতে চান।

এই সফর এমন সময়ে হচ্ছে, যখন নোবেল শান্তি পুরস্কার কমিটি ট্রাম্পের প্রকাশ্য প্রচারণা উপেক্ষা করে পুরস্কার দিয়েছে ভেনেজুয়েলার দক্ষিণপন্থী বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদোকে। হোয়াইট হাউস এ সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে অভিযোগ করেছে।

তবে মধ্যপ্রাচ্যে ট্রাম্পের সফরকে স্বাগত জানাতে প্রস্তুত অঞ্চলটির দেশগুলো। গাজায় যুদ্ধের অবসান ও ইসরায়েলি বন্দিদের মুক্তিতে ভূমিকার জন্য তিনি প্রশংসিত হবেন বলেই ধারণা করা হচ্ছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প রোববার রাতে যুক্তরাষ্ট্র ত্যাগ করবেন। প্রথমে তিনি ইসরায়েলে পৌঁছে সোমবার সেখানে ভাষণ দেবেন। এরপর মিশরে গিয়ে গাজা যুদ্ধবিরতি চুক্তির আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন।

ইসরায়েল ও হামাস উভয়ই ইতোমধ্যে আলোচনায় ট্রাম্পের ভূমিকার প্রশংসা করেছে। তবে বিশ্লেষকদের মতে, এই চুক্তি যেন স্বল্পমেয়াদি বিরতি না হয়ে দীর্ঘমেয়াদি শান্তিতে রূপ নেয়, তার জন্য ট্রাম্পকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নতুন করে হামলা চালানো থেকে বিরত রাখার জন্য চাপ দিতে হবে।

দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের অধ্যাপক মোহাম্মদ এলমাসরি বলেন, ‘আমি মনে করি ট্রাম্প নিজে বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে চান। তিনি নেতানিয়াহুকে স্পষ্ট বার্তা দিতে চান—এখনই সময় যুদ্ধ থামানোর। অন্তত আমি তাই আশা করছি।’

তিনি আরও বলেন, ‘সম্ভবত ট্রাম্প প্রকাশ্যে নেতানিয়াহুর প্রশংসা করবেন, যেমনটা তিনি সবসময় করেন। তবে আশা করি, এবার তিনি কার্যকরভাবে চাপ প্রয়োগ করবেন।’

বিশ্লেষকরা বলছেন, গাজায় দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে চলা এই বিধ্বংসী হামলা ও অবরোধের সমাপ্তিতে অন্যান্য কারণও ভূমিকা রেখেছে। জাতিসংঘের তদন্তে এই অভিযানে গণহত্যার প্রমাণ মিলেছে।

ওয়াশিংটনভিত্তিক আরব সেন্টারের ফিলিস্তিন–ইসরায়েল কর্মসূচির প্রধান ইউসুফ মুনাইয়ার আল জাজিরাকে বলেন, ‘ইসরায়েল গাজার ৮০ শতাংশেরও বেশি ভবন ধ্বংস করেছে, কিন্তু বন্দিদের উদ্ধার করতে ব্যর্থ হয়েছে। তাদের অভিযানের ফল এখন ক্রমেই কমে আসছিল। দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক চাপও এই যুদ্ধবিরতির পেছনে ভূমিকা রেখেছে।’

এর আগে ট্রাম্পের মতোই বেশ কয়েকটি যুদ্ধবিরতির প্রস্তাব টেবিলে ছিল, কিন্তু নেতানিয়াহু যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নেন। এবার যখন বিশ্বের বহু দেশ—এমনকি ইসরায়েলের পশ্চিমা মিত্ররাও—গাজা অবরোধ ও কাতারে হামলার নিন্দা জানাচ্ছে, তখন এই যুদ্ধবিরতি বাস্তবায়িত হলো।

তবে আন্তর্জাতিক সমালোচনা সত্ত্বেও যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সামরিক ও কূটনৈতিক সহায়তা দিয়ে যাচ্ছে। ট্রাম্প প্রশাসন গাজার ‘ক্ষুধা নীতির’ নিন্দা না জানিয়ে বরং মানবিক সহায়তাকে সামরিকীকরণের মাধ্যমে ‘জিএইচএফ’ প্রকল্পে সমর্থন দিয়েছে, যাতে শত শত সাধারণ মানুষ নিহত হয়েছে।

এদিকে ট্রাম্প যখন মধ্যপ্রাচ্যে ‘শান্তির’ সাফল্য উদযাপন করছেন, তখন মানবাধিকারকর্মীরা বলছেন, গাজায় গণহত্যার দায় নিরূপণ ও দখলদারিত্বের অবসান ছাড়া এই অঞ্চলে প্রকৃত শান্তি আসবে না।

সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির প্রধান ন্যান্সি ওকেইল বলেন, ‘গাজায় যা ঘটেছে, তার জবাবদিহি না হলে তা অন্য দেশগুলোর জন্যও এক ধরনের লাইসেন্স হয়ে যাবে। এতে আন্তর্জাতিক কাঠামো দুর্বল হয়ে পড়বে, যা সবার জন্যই হুমকির।’

প্রদা/ডিও

Tags: আর্ন্তজাতিক খবরগাজাডোনাল্ড ট্রাম্পহোয়াইট হাউস
ShareTweetPin
Previous Post

বাংলাদেশের ঘুরে দাঁড়ানো নাকি আফগানিস্তানের সিরিজ জয়

Next Post

শেয়ার সূচক হারিয়েছে আড়াই শতাংশ

Related Posts

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি
অর্থ কথা

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি

May 27, 2026
10
টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের
খেলাধুলা

টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের

May 20, 2026
6
‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়
অর্থনীতি সমাচার

‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়

May 16, 2026
8
চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি
লীড স্লাইড নিউজ

চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি

May 16, 2026
7
যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প
আন্তর্জাতিক অর্থনীতি

যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প

May 15, 2026
12
টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা
লীড স্লাইড নিউজ

টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা

May 4, 2026
15
Next Post
শেয়ারবাজারে আস্থাহীনতা, কমছে বিনিয়োগকারীর উপস্থিতি

শেয়ার সূচক হারিয়েছে আড়াই শতাংশ

No Result
View All Result

সাম্প্রতিক

সুইজারল্যান্ডের কোম্পানি থেকে ২ কার্গো এলএনজি আমদানির উদ্যোগ

সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল বন্ধের নির্দেশনা

পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগে ধোঁয়াশা

মারা গেলেন বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ

চট্টগ্রামে ফয়েজ লেকের হোটেল থেকে দম্পতির লাশ উদ্ধার

ইসলামী ব্যাংকে আসতে পারলেন না চেয়ারম্যান, ভার্চুয়াল মিটিংও পণ্ড

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In