ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home খেলাধুলা

হংকংয়ের বিপক্ষে জয় হাতছাড়া বাংলাদেশের

October 10, 2025
0 0
0
হংকংয়ের বিপক্ষে জয় হাতছাড়া বাংলাদেশের

এএফসি এশিয়ান কাপ

দেশের ফুটবলের আজকের এই রাতটা বহুদিন গেঁথে থাকবে ফুটবলপ্রেমীদের মনে। রোলার কোস্টার রাইডের মতো টান টান উত্তেজনার ম্যাচে দুই দল করলো সাত গোল।

সেই ম্যাচে বাংলাদেশ হারলো ৪-৩ গোলে। আজ এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে শুরুতে দেশের ফুটবলের পোস্টার বয় হামজা চৌধুরীর গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর পিছিয়ে পড়ে ৩-১ গোলে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে শেষ দিকে সমিত সোম, মোরসালিনের গোলে স্কোর ৩-৩ করে বাংলাদেশ। যখন উৎসব আনন্দে মেতে উঠেছে ঢাকা স্টেডিয়ামের গ্যালারি তখনই শেষ মিনিটের গোলে গ্যালারিতে বিষাদের কালো ছায়া নামিয়ে আনেন হংকং চায়নার হ্যাটট্রিক হিরো রাফায়েল মারকিস। ম্যাচের শেষে মিনিটে তার গোলে ৪-৩ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যাশলে ওয়েস্টউডের শিষ্যরা। এই হারে বাংলাদেশের মূল পর্বে খেলার স্বপ্ন কার্যত অসম্ভবই বলা চলে।

শুরুতেই হামজার গোলে এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধের শেষ মিনিটে এভারটন কামারগোর গোলে সমতায় থেকে বিরতিতে যায় হংকং। বিরতীর পর দ্রুতই দুই গোলের লিড নেয় হংকং। গোল শোধ করতে প্রাণপণে লড়াই করে লাল সবুজের প্রতিনিধিরা। খেলার বদল আসে জামাল, ফাহমেদুল, জায়ান, তপুর বদলি হিসেবে নামার পরে। শেষ দিকে একের পর এক আক্রমণে হংকং চায়নার রক্ষণের কঠিন পরীক্ষা নিতে থাকে বাংলাদেশ। এই ধারাবাহিকতায় মোরসালিনের গোলে ব্যবধান ২-৩ করে জামাল-হামজারা। এরপর দলকে সমতায় ফেরান সমিত সোম। ম্যাচর তখন বাকি মিনিট খানেক। শেষ মিনিটের শেষ মুহূর্তে রক্ষণের ভুলে গোল হজম করে হার নিয়ে মাঠ ছাড়তে হলো বাংলাদেশকে।

আরও একবার সমালোচনার ‍মুখে বাংলাদেশ দলের কোচ হাভিয়ের কাবরেরার একাদশ নির্বাচন। সিঙ্গাপুর ম্যাচের মতোই এবারও বিতর্কিত একাদশ মাঠে নামান তিনি। সমিত সোম, ফাহমেদুল, জায়ান ও জামাল ভূঁইয়াকে ছাড়াই স্কোয়ড নির্বাচন করেন এই স্প্যানিশ কোচ। ৪-৪-২ ফর্মেশনে হংকংয়ের বিপক্ষে লড়াই করেছে। শুরু থেকেই ম্যাচ আক্রমণ-প্রতি আক্রমণে জমে উঠে। ১৩ মিনিটে গ্যালারির দর্শকদের আনন্দের উপলক্ষে এনে দেন দেশের ফুটবলের পোস্টার বয় হামজা চৌধুরী। লেস্টার সিটির এই ফুটবলারের পায়ের বাঁকানো ফ্রি-কিক এক ডিফেন্ডারের মাথা ছুঁয়ে গোলকিপারের ওপর দিয়ে জড়িয়ে যায় জালে। এটি লাল সবুজ জার্সিতে হামজার দ্বিতীয় গোল। গত জুনে প্রীতি ম্যাচে ভুটানের বিপক্ষে প্রথম গোল এসেছিল। ২৬ মিনিটে গোলের সুযোগ পেয়েও রাকিবের ক্রসে ফয়সাল আহমেদ ফাহিম মাথা ছোঁয়াতে পারেননি। ৩৯ মিনিটে সুযোগ পায় হংকংও। কিন্তু এভারটনের শট দূরের পোস্ট দিয়ে গেছে।

শেষ পর্যন্ত যোগ করা সময়ে সমতায় ফেরে হংকং। কর্নার থেকে বল ঘুরে আসে এভারটনের সামনে, বক্সের একদম সামনে থেকে ফাঁকায় এই ফরোয়ার্ড আলতো টোকায় মিতুল মারমাকে পরাস্ত করেন।

দ্বিতীয়ার্ধের শুরুতে হংকং লিড নেয়। ৫০ মিনিটে মোহাম্মদ সোহেল রানার ভুল পাস থেকে পিছিয়ে পড়ে বাংলাদেশ। বক্সের বাইরে থেকে সোহেলের ব্যাক পাস মিতুলের উদ্দেশ্যে, কিন্তু বলে গতি না থাকায় রাফায়েল মারকিস দ্রুত এসে বলের নিয়ন্ত্রণ নিয়ে সহজেই স্কোরলাইন ২-১ করেন। এরপর আবারও নিজেদের ভুলে গোল হজম। সোহেল রানা জুনিয়র বক্সের বাইরে থেকে ব্যাক পাস দেন মিতুলের উদ্দেশ্যে। সে পাসেও ছিল না গতি। ছুটে এসে বলের নিয়ন্ত্রণ নিয়ে মিতুলকে আবারও পরাস্ত করেন বদলি ফরোয়ার্ড রাফায়েল মারকিস।

এরপরই যেন হুশ ফেরে কোচের, একসাথে তিনটি পরিবর্তন আনেন কাবরেরা। সোহেল রানা সিনিয়র, সোহেল রানা জুনিয়র ও ফয়সাল আহমেদ ফাহিমকে তুলে জামাল, সমিত ও ফাহামিদুলকে নামান কোচ।

৭৪ মিনিটের গোলে বাংলাদেশের হার প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। সতীর্থের লং পাস নিয়ন্ত্রণে নেন এভারটন। দেখে-শুনে সাদ উদ্দিনের পায়ের ফাঁক দিয়ে গোলমুখে বল বাড়ান তিনি। নিখুঁত প্লেসিংয়ে বাকি কাজটুকু সারেন রাফায়েল।

শেষ দিকে এসে তাজের জায়গায় অভিষেক হয় যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান আহমেদের। ৮৪ মিনিটে গোল করে বাংলাদেশকে ম্যাচে ফেরার আশা দেখান শেখ মোরসালিন। জামালের ফ্রি-কিকে এক ডিফেন্ডার হেড করার পর তা চলে যায় ফাহামিদুলের পায়ে, ইতালি প্রবাসীর ভলি গোলকিপার ঠিকমতো তালুবন্দী করতে পারেননি, ফিরতি বলে মোরসালিন ডান পায়ের প্লেসিং শটে গোল করতে ভুল করেননি।

যোগ করা সময়ে এসে বাংলাদেশ ড্রয়ের সম্ভাবনা তৈরি করে। মোরসালিনের কর্নার থেকে এক ডিফেন্ডারের মাথা ছুঁইয়ে চলতি বলে পোস্টের সামনে থেকে হেডে করে স্কোর ৩-৩ করেন শমিত। শেষটা এখানেই হতে পারতো। তবে ফুটবল দেবতার পরিকল্পনা ছিল ভিন্ন। ম্যাচের অন্তিম মুহূর্ত অবিশ্বাস্যভাবে জয়সূচক গোল পায় হংকং। বাংলাদেশের ভুলে রাফায়েল গোল করে হংকংয়ের জয় নিশ্চিত করেন। এই গোলের পরপরই শেষ বাশি বাজায় ম্যাচ রেফারি। সবজু ঘাসে হামজা-ফাহমেদুলদের অশ্রুসিক্ত নয়নে বড় অসহায়ই দেখালো। আরও একটি হার, আরও একটি হতাশার রাত সঙ্গী হলো বাংলাদেশের।

প্র্রদা/ডিও

Tags: খেলাধুলাফুটবলবাংলাদেশহংকং
ShareTweetPin
Previous Post

বিমান হামলা চালিয়েছে ইসরায়েল চুক্তির পরও

Next Post

তিন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ চসিকের

Related Posts

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি
অর্থ কথা

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি

May 27, 2026
10
টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের
খেলাধুলা

টেস্ট সিরিজে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ টাইগারদের

May 20, 2026
6
‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়
অর্থনীতি সমাচার

‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়

May 16, 2026
8
চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি
লীড স্লাইড নিউজ

চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে লাগামহীন দামের ছড়াছড়ি

May 16, 2026
7
যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প
আন্তর্জাতিক অর্থনীতি

যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প

May 15, 2026
12
টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা
লীড স্লাইড নিউজ

টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা

May 4, 2026
15
Next Post
তিন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ চসিকের

তিন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ চসিকের

No Result
View All Result

সাম্প্রতিক

সুইজারল্যান্ডের কোম্পানি থেকে ২ কার্গো এলএনজি আমদানির উদ্যোগ

সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল বন্ধের নির্দেশনা

পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগে ধোঁয়াশা

মারা গেলেন বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ

চট্টগ্রামে ফয়েজ লেকের হোটেল থেকে দম্পতির লাশ উদ্ধার

ইসলামী ব্যাংকে আসতে পারলেন না চেয়ারম্যান, ভার্চুয়াল মিটিংও পণ্ড

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In