ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home অর্থনীতি সমাচার

ভাড়া কমছে লাইটার জাহাজের

দৈনিক অর্থনীতি.কম ডেস্ক

September 2, 2021
0 0
0
ভাড়া কমছে লাইটার জাহাজের

ফাইল ছবিঃ দৈনিক অর্থনীতি.কম

বছর সাতেক আগে লাইটার জাহাজ কিনে নিজেদের পণ্য পরিবহন শুরু করেন সিমেন্টসহ বিভিন্ন শিল্পকারখানার উদ্যোক্তারা।

লাইটার জাহাজ পরিচালনাকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেল থেকে চাহিদামতো ভাড়া না পাওয়া এবং অতিরিক্ত ভাড়ার কারণে এই খাতে বিনিয়োগ করতে শুরু করেন উদ্যোক্তারা। এভাবে নিজেদের বহর বাড়াতে থাকেন উদ্যোক্তারা। একপর্যায়ে ওয়াটার ট্রান্সপোর্ট সেল থেকে জাহাজ ভাড়া নেওয়ার হার কমে যায়। এ পরিস্থিতিতে এখন বাধ্য হয়ে জাহাজভাড়া কমাচ্ছে সংস্থাটি।

আমদানিকারকের প্রতিনিধি হিসেবে পণ্য পরিবহনের ঠিকাদারদের সঙ্গে কয়েক দফা সভা করে ওয়াটার ট্রান্সপোর্ট সেল নতুন ভাড়ার খসড়া চূড়ান্ত করেছে। আজ বৃহস্পতিবার তা চূড়ান্ত হওয়ার কথা। তবে আগামী ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ চার মাসের জন্য ভাড়া কমানো হচ্ছে।

ওয়াটার ট্রান্সপোর্ট সেলের যুগ্ম আহ্বায়ক নুরুল হক বলেন, করোনা মহামারি বিবেচনায় ভাড়া কমানো হয়েছে। আগামী ডিসেম্বরে আবার পর্যালোচনা করা হবে।খসড়া অনুযায়ী, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে ঢাকা অঞ্চলে নদীপথে পণ্য পরিবহনের ভাড়া টনপ্রতি ৫৪৮ টাকা। এই ভাড়া ১৩৩ টাকা কমিয়ে নতুনভাবে নির্ধারণ করা হয়েছে ৪১৫ টাকা। সিমেন্ট ক্লিংকার ছাড়া এই ভাড়ার সঙ্গে ২৬টি নির্ধারিত পণ্যের জন্য বাড়তি ভাড়া দিতে হতো। পণ্যভেদে তা ছিল ২২ থেকে ১৮৫ টাকা। সেটিও গড়ে ১০ শতাংশ কমানো হয়েছে। ঢাকা অঞ্চল ছাড়াও চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে সারা দেশের আরও ৩৩টি স্থানে নদীপথে পণ্য পরিবহনের এই ভাড়া কমানো হয়।

ভাড়া কমানোর এই সমঝোতায় আমদানিকারকেরা ছিলেন না। ছিল না আমদানিকারকদের কোনো সংগঠন। তবে আমদানিকারকের পণ্য পরিবহনের ঠিকাদারেরা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত কার্গো এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখ মো. জাহাঙ্গীর আলম বলেন, খসড়া অনুযায়ী সব গন্তব্যে ভাড়া কমানো হয়েছে।

উদ্যোক্তারা জানান, ওয়াটার ট্রান্সপোর্ট থেকে জাহাজ ভাড়া নিলে টনপ্রতি শুধু ক্লিংকারে ভাড়া দিতে হয় ৫৫০ টাকা। আর নিজেদের জাহাজে পণ্য পরিবহন করলে সব মিলিয়ে খরচ পড়ে ৩০০ টাকারও কম। সময়মতো কাঁচামাল কারখানায় নেওয়া যায়।

সিমেন্ট প্রস্তুতকারক সমিতির সভাপতি মো. আলমগীর কবির বলেন, চাহিদামতো জাহাজ না পাওয়া এবং অতিরিক্ত ভাড়া চাপিয়ে দেওয়ার কারণেই উদ্যোক্তারা এই খাতে বিনিয়োগ করতে বাধ্য হয়েছেন। এখন ভাড়া কমানো হলে তা যৌক্তিকভাবে নির্ধারণ করতে হবে। আমদানিকারকদের সঙ্গে আলোচনা করেই প্রতিযোগিতামূলক ভাড়া নির্ধারণ করা উচিত।

ShareTweetPin
Previous Post

প্রথমদিনে কাপ্তাই হ্রদ থেকে প্রায় ২২ লাখ টাকা রাজস্ব আদায়

Next Post

দুটি অক্সিজেন প্ল্যান্ট নিয়ে চট্টগ্রামে ভারতীয় নৌবাহিনীর জাহাজ

Related Posts

‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়
অর্থনীতি সমাচার

‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়

May 16, 2026
30
মূলধন ও বিনিয়োগ সংকট, কর্মসংস্থানের ঝুঁকি, উৎপাদন ও বিক্রিতে মন্দা
অর্থ কথা

মূলধন ও বিনিয়োগ সংকট, কর্মসংস্থানের ঝুঁকি, উৎপাদন ও বিক্রিতে মন্দা

April 4, 2026
68
বাজেট প্রণয়নে ব্যবসায়ীদের মতামত জানতে চায় এনবিআর
বাণিজ্য

বাজেট প্রণয়নে ব্যবসায়ীদের মতামত জানতে চায় এনবিআর

March 3, 2026
26
যুক্তরাষ্ট্র থেকে ৩৫০ কোটি ডলার কৃষিপণ্য কিনতে হবে
আমদানি রপ্তানি

যুক্তরাষ্ট্র থেকে ৩৫০ কোটি ডলার কৃষিপণ্য কিনতে হবে

February 11, 2026
37
১৫ বিলিয়ন ডলারের জ্বালানি পণ্য যুক্তরাষ্ট্র থেকে আমদানি করবে বাংলাদেশ
আমদানি রপ্তানি

১৫ বিলিয়ন ডলারের জ্বালানি পণ্য যুক্তরাষ্ট্র থেকে আমদানি করবে বাংলাদেশ

February 10, 2026
30
ভারতের সঙ্গে কুটনৈতিক টানাপোড়েনে বাংলাদেশে প্রভাব বাড়াতে চায় চীন
বাণিজ্য

ভারতের সঙ্গে কুটনৈতিক টানাপোড়েনে বাংলাদেশে প্রভাব বাড়াতে চায় চীন

February 10, 2026
22
Next Post
দুটি অক্সিজেন প্ল্যান্ট নিয়ে চট্টগ্রামে ভারতীয় নৌবাহিনীর জাহাজ

দুটি অক্সিজেন প্ল্যান্ট নিয়ে চট্টগ্রামে ভারতীয় নৌবাহিনীর জাহাজ

No Result
View All Result

সাম্প্রতিক

চট্টগ্রামের লালদিয়ায় ৭৬ কোটি ডলার বিনিয়োগেপ্রথম কনটেইনার টার্মিনাল নির্মাণ শুরু

চট্টগ্রামে বাসার সামনে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী আহত, বাবার ক্ষোভ

চট্টগ্রাম চক্ষু হাসপাতালে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ভুয়া বিল-ভাউচারে অনিয়মের প্রমাণ

নেপালে জলবিদ্যুৎকেন্দ্রের নিখোঁজ কর্মীদের সন্ধানে পাহাড়ে বিস্ফোরণ; মৃত বেড়ে ৯৫৫

যে কারণে ডিপি ওয়ার্ডের হাতে যাচ্ছে ২১৭৮ কোটি টাকার এনসিটি

যে কারণে চট্টগ্রাম সিএমপি ও রেঞ্জে অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক বদলি

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In