ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home অর্থ কথা

বাজেটে অর্থপাচার বিষয়ে কোনো স্বচ্ছতা নেই, ‘দ্বিচারিতা’ বলছে সিপিডি

June 3, 2025
0 0
0
বাজেটে অর্থপাচার বিষয়ে কোনো স্বচ্ছতা নেই, ‘দ্বিচারিতা’ বলছে সিপিডি

প্রস্তাবিত ২০২৫–২৬ অর্থবছরের বাজেটে একদিকে কালো টাকা বৈধ করার সুযোগ রাখা হয়েছে, অন্যদিকে পাচার হওয়া অর্থের বিষয়ে কোনো স্বচ্ছতা নেই— এটি নীতিগত ‘দ্বিচারিতা’ বলে সমালোচনা করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হলেও পাচার হওয়া অর্থের বিষয়ে স্পষ্ট কোনো খতিয়ান উপস্থাপন করা হয়নি।

একদিকে কালো টাকা বৈধ করার প্রস্তাব, অন্যদিকে অর্থপাচার নিয়ে নীরবতা— এ দুটি পরস্পরবিরোধী এবং সরকারের ঘোষিত নীতির সঙ্গে সাংঘর্ষিক— মনে করেন তিনি।

মঙ্গলবার (৩ জুন) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সিপিডির বাজেট পর্যালোচনা আলোচনায় তিনি এমন মন্তব্য করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন এবং গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম।

মোস্তাফিজুর রহমান বলেন, “করমুক্ত আয়ের যে সীমা নির্ধারণ করা হয়েছে, তা আগামী অর্থবছরে যোগ হবে, তখন মূল্যস্ফীতি আরও বৃদ্ধি পাবে।” এছাড়া স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ সামনে রেখে কিছুটা সংস্কারের কথা চিন্তা করা হলেও সেটি যথেষ্ট নয় বলেও মত দেন তিনি।

টার্নওভার ট্যাক্স প্রসঙ্গে মোস্তাফিজ বলেন, “টার্নওভার ট্যাক্স একটি চাপ তৈরি করবে। নতুন নতুন জায়গা থেকে রাজস্ব সংগ্রহ করতে হবে।”

বেকারত্ব ও কর্মসংস্থানে অবহেলার অভিযোগ

গত বছর জুলাই-আগস্টের বেকারত্ববিরোধী আন্দোলনের প্রসঙ্গ টেনে মোস্তাফিজুর রহমান বলেন, “যে কারণে জুলাই আন্দোলন হয়েছে, এই বাজেটে সুনির্দিষ্টভাবে সেই কর্মসংস্থানের ব্যবস্থার কথা উল্লেখ নেই।”

তিনি বলেন, বাজেটের মূল দর্শন হওয়া উচিত ছিল রাজস্ব নীতির মাধ্যমে আয় বৈষম্য হ্রাস করা। ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনেও এটি প্রধান দাবি হিসেবে উঠে এসেছে। বাজেটে কর ও অন্যান্য নীতির মাধ্যমে বৈষম্য কমানোর উদ্যোগ দেখা যাচ্ছে না। ফলে নীতিগত দিক থেকে উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত মেলে না।

ছাঁটাই বাজেট, উন্নয়ন দর্শনে মানুষের গুরুত্ব বাড়লেও চ্যালেঞ্জ থেকে যাচ্ছে

সিপিডির বিশ্লেষণে বলা হয়, এবারের প্রস্তাবিত বাজেট আকারে ব্যতিক্রমী, যা আগের অর্থবছরের তুলনায় ছোট। এই বাজেটে প্রবৃদ্ধির পরিবর্তে সামগ্রিক উন্নয়নের ওপর এবং ভৌত অবকাঠামোর পরিবর্তে মানুষের ওপর গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে।

তবে সিপিডির মতে, বাজেটে বেশকিছু ইতিবাচক প্রস্তাব রয়েছে— যার মধ্যে করছাড়, বিভিন্ন খাতে বরাদ্দ ও প্রণোদনা এবং ক্ষতিকর কার্যকলাপের ওপর উচ্চ হারে কর অন্তর্ভুক্ত। তবুও সামগ্রিকভাবে চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাজেট ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন সিপিডির বিশেষজ্ঞরা। তাদের ভাষায়, এই বাজেট জনগণ ও ব্যবসার জন্য বাস্তবিক স্বস্তি আনতে পারত, কিন্তু তা হয়নি।

নৈতিক অবস্থান ও স্বচ্ছতার দাবি

কালো টাকা সাদা করার বিষয়ে সিপিডির অবস্থান পরিষ্কার করে মোস্তাফিজুর রহমান বলেন, “বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে। সিপিডি নৈতিকভাবে তা সমর্থন করে না। অথচ বাজেটে পাচার হওয়া অর্থ সম্পর্কে স্পষ্ট খতিয়ান উপস্থাপন করা হয়নি। একদিকে কালো টাকা বৈধ করার প্রস্তাব, অন্যদিকে অর্থপাচার নিয়ে নীরবতা— সরকারের ঘোষিত নীতির সঙ্গে এর বৈপরীত্য আছে।”

সিপিডি মনে করছে, এবারের বাজেটে কাঠামোগত সংস্কারের অভাব, করনীতিতে বৈষম্য হ্রাসের অনুপস্থিতি এবং অর্থপাচার নিয়ে সরকারের নীরবতা— সবমিলিয়ে এটি একটি নীতিগতভাবে দুর্বল ও রাজনৈতিকভাবে বিব্রতকর প্রস্তাব।এছাড়া রাজস্ব বোর্ডে কাঙ্ক্ষিত সংস্কার না হওয়ায় কাঠামোগত দুর্বলতা আরও দীর্ঘস্থায়ী হবে— মনে করছে সিপিডি।

Tags: অর্থপাচারবাজেটসিপিডি
ShareTweetPin
Previous Post

‘জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করা আমাদের লক্ষ্য’

Next Post

পাঁচলাইশ ওয়ার্ডের পানিবন্দী মানুষের পাশে মেয়র ডা. শাহাদাত হোসেন

Related Posts

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি
অর্থ কথা

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি

May 27, 2026
10
‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়
অর্থনীতি সমাচার

‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ৩ লাখ ৭৯ হাজার টাকায়

May 16, 2026
8
যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প
আন্তর্জাতিক অর্থনীতি

যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প

May 15, 2026
12
মূলধন ও বিনিয়োগ সংকট, কর্মসংস্থানের ঝুঁকি, উৎপাদন ও বিক্রিতে মন্দা
অর্থ কথা

মূলধন ও বিনিয়োগ সংকট, কর্মসংস্থানের ঝুঁকি, উৎপাদন ও বিক্রিতে মন্দা

April 4, 2026
35
দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ
দুর্নীতি

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ

February 10, 2026
15
সংস্কার ছাড়া অর্থনীতির বিকল্প নেই: অর্থ উপদেষ্টা
বাংলাদেশ অর্থনীতি

সংস্কার ছাড়া অর্থনীতির বিকল্প নেই: অর্থ উপদেষ্টা

February 9, 2026
19
Next Post
পাঁচলাইশ ওয়ার্ডের পানিবন্দী মানুষের পাশে মেয়র ডা. শাহাদাত হোসেন

পাঁচলাইশ ওয়ার্ডের পানিবন্দী মানুষের পাশে মেয়র ডা. শাহাদাত হোসেন

No Result
View All Result

সাম্প্রতিক

সুইজারল্যান্ডের কোম্পানি থেকে ২ কার্গো এলএনজি আমদানির উদ্যোগ

সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল বন্ধের নির্দেশনা

পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগে ধোঁয়াশা

মারা গেলেন বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ

চট্টগ্রামে ফয়েজ লেকের হোটেল থেকে দম্পতির লাশ উদ্ধার

ইসলামী ব্যাংকে আসতে পারলেন না চেয়ারম্যান, ভার্চুয়াল মিটিংও পণ্ড

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In