ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home সাম্প্রতিক

অবশেষে জলদস্যুদের হাত থেকে মুক্তি পেল জাহাজ, উদ্ধার ১৭ জন

March 17, 2024
0 0
0
অবশেষে জলদস্যুদের হাত থেকে মুক্তি পেল জাহাজ, উদ্ধার ১৭ জন

সোমালিয়ান জলদস্যুদের হাত থেকে মাল্টার পতাকাবাহী জাহাজ এমভি রুয়েনকে মুক্ত করেছে ভারতীয় নৌবাহিনী। অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে এর ১৭ জন ক্রুকেও। শনিবার (১৬ মার্চ) ভারতীয় নৌবাহিনীর মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে তিনি জানিয়েছেন, ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস কলকাতা গত ৪০ ঘণ্টায় সমন্বিত ক্রিয়াকলাপের মাধ্যমে সফলভাবে ৩৫ জলদস্যুকে আত্মসমর্পণ করতে বাধ্য করেছে। পাশাপাশি, শনিবার সন্ধ্যায় জাহাজটি থেকে অক্ষত অবস্থায় ১৭ জন ক্রুকে নিরাপদে সরিয়ে নিয়েছে।

গত বছরের ডিসেম্বরে সোমালি দস্যুদের হাতে ছিনতাইয়ের শিকার হয়েছিল কার্গো জাহাজ এমভি রুয়েন। প্রায় তিন মাস পর গত শুক্রবার এটিকে আটকে দেয় ভারতীয় নৌবাহিনী।

ধারণা করা হচ্ছে, বাংলাদেশি জাহাজ আবদুল্লাহ ছিনতাইয়ের জন্য মাল্টার পতাকাবাহী এই জাহাজটি ব্যবহার করেছিল সোমালি জলদস্যুরা।

শনিবার ভারতীয় নৌবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, ভারতীয় উপকূল থেকে প্রায় ১ হাজার ৪০০ নটিক্যাল মাইল (২ হাজার ৬০০ কিলোমিটার) দূরে দস্যুদের নিয়ন্ত্রণে থাকা জাহাজ এমবি রুয়েনকে থামতে বাধ্য করে আইএনএস কলকাতা। আইএনএস সুভদ্রা, হালে আরপিএ ড্রোন, পি৮আই সামুদ্রিক টহল প্লেনের সমন্বিত কার্যকলাপ এবং সি-১৭ প্লেন থেকে কমান্ডোদের এয়ারড্রপের মাধ্যমে এটি বাস্তবায়ন করা হয়।

দস্যুদের হাত থেকে উদ্ধারের পর জাহাজটি থেকে সব ধরনের অবৈধ অস্ত্র, গোলাবারুদ সরিয়ে ফেলা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় নৌবাহিনী।

এর আগে পৃথক এক পোস্টে ভারতীয় নৌবাহিনী জানায়, গত শুক্রবার তাদের একটি যুদ্ধজাহাজ মাল্টার পতাকাবাহী কার্গো জাহাজটিকে বাধা দেয়। এসময় জলদস্যুদের দখলে থাকা জাহাজটি থেকে ভারতীয় যুদ্ধজাহাজ লক্ষ্য করে গুলি চালানো হয়। এ ঘটনায় আন্তর্জাতিক আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ওই পোস্টে আরও বলা হয়, ভারতীয় নৌবাহিনী জাহাজটিতে থাকা জলদস্যুদের আত্মসমর্পণ করতে বলেছে এবং জিম্মি সব বেসামরিক নাগরিককে ছেড়ে দিতে বলেছে।

ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী গত বৃহস্পতিবার জানিয়েছে, সোমালি জলদস্যুরা গত ১৪ ডিসেম্বর মাল্টিজ জাহাজ এমভি রুয়েন দখল করে। তারা এ সপ্তাহে সোমালিয়ার উপকূলে বাংলাদেশের পতাকাবাহী একটি কার্গো জাহাজ ছিনতাইয়ে এটি ব্যবহার করে থাকতে পারে।

দৈনিক অর্থনীতি

ShareTweetPin
Previous Post

অবন্তিকার সহপাঠী যা বললেন ফেইসবুক স্ট্যাটাসে

Next Post

দুবাই ক্যান উদ্যোগে দুই বছরের মধ্যে একক-ব্যবহারের প্লাস্টিকের জলের বোতলের ব্যবহার প্রায় ১৮ মিলিয়ন কমেছে

Related Posts

তাপে পুড়ছে ৪০ জেলা, বিপর্যস্ত জনজীবন
Uncategorized

তাপে পুড়ছে ৪০ জেলা, বিপর্যস্ত জনজীবন

June 2, 2026
2
দেশে কমল সোনার দাম
Uncategorized

দেশে কমল সোনার দাম

June 2, 2026
1
মধ্যপ্রাচ্য সংকটে চট্টগ্রামে কমেছে জনশক্তি রপ্তানি
Uncategorized

মধ্যপ্রাচ্য সংকটে চট্টগ্রামে কমেছে জনশক্তি রপ্তানি

June 2, 2026
2
ইসলামী ব্যাংকের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান ‘গ্রাহক ফোরামের’
Uncategorized

ইসলামী ব্যাংকের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান ‘গ্রাহক ফোরামের’

June 2, 2026
5
কর্ণফুলীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে বাবা-ছেলে নিহত
Uncategorized

কর্ণফুলীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে বাবা-ছেলে নিহত

June 2, 2026
4
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে ভোট আজ
Uncategorized

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে ভোট আজ

June 2, 2026
1
Next Post
দুবাই ক্যান উদ্যোগে দুই বছরের মধ্যে একক-ব্যবহারের প্লাস্টিকের জলের বোতলের ব্যবহার প্রায় ১৮ মিলিয়ন কমেছে

দুবাই ক্যান উদ্যোগে দুই বছরের মধ্যে একক-ব্যবহারের প্লাস্টিকের জলের বোতলের ব্যবহার প্রায় ১৮ মিলিয়ন কমেছে

No Result
View All Result

সাম্প্রতিক

তাপে পুড়ছে ৪০ জেলা, বিপর্যস্ত জনজীবন

দেশে কমল সোনার দাম

মধ্যপ্রাচ্য সংকটে চট্টগ্রামে কমেছে জনশক্তি রপ্তানি

ইসলামী ব্যাংকের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান ‘গ্রাহক ফোরামের’

কর্ণফুলীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে বাবা-ছেলে নিহত

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে ভোট আজ

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In