ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home অর্থ কথা

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে পাঁচদিন ব্যাপী ‘বিজয় উৎসব’ শীর্ষক বিজয় কনসার্ট ও চলচ্চিত্র প্রদর্শনী শুরু

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে পাঁচদিন ব্যাপী ‘বিজয় উৎসব’ শীর্ষক বিজয় কনসার্ট ও চলচ্চিত্র প্রদর্শনী শুরু

December 18, 2022
0 0
0
প্রিমিয়ার ইউনিভার্সিটিতে পাঁচদিন ব্যাপী ‘বিজয় উৎসব’ শীর্ষক বিজয় কনসার্ট ও চলচ্চিত্র প্রদর্শনী শুরু

 

প্রিমিয়ার ইউনিভার্সিটির উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে ১৭ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত পাঁচদিন ব্যাপী ‘বিজয় উৎসব’ শীর্ষক বিজয় কনসার্ট ও চলচ্চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। ১৭ ডিসেম্বর ২০২২, বিকেল ৩টায় প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে এই বিজয় উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী, একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব, প্রিমিয়ার ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য জনাব নাসির উদ্দীন ইউসুফ।

অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর ড. অনুপম সেন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৬ মার্চের প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা দেন। ১৬ ডিসেম্বর হলো বাঙালির বিজয় অর্জনের দিন। বাঙালির হাজার বছরের ইতিহাসে এই দুটো দিনের সমতুল্য আর কোনো দিন নেই। তিনি উল্লেখ করেন, এদেশে আগে রাজা-বাদশাহ্রা ছিলেন, মোঘল সম্রাটরা ছিলেন। কিন্তু বাঙালির কোনো স্বাধীনতা ছিল না। পরবর্তীতে ইংরেজ ও পাকিস্তান আমলেও বাঙালিরা স্বাধীনতা পায়নি। বাঙালির প্রকৃত স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় ১৯৭১ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে। আগে বাঙালির কোনো সংবিধানও ছিল না। বঙ্গবন্ধু বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করে তাদের একটি সংবিধানও দেন, যেখানে বলা হয়, এই রাষ্ট্রের মালিক বাঙালি জনগণ।

ড. অনুপম সেন বলেন, ১৯৪৭ থেকে ১৯৭১ পর্যন্ত বাঙালিরা পাকিস্তানি ঔপনিবেশিক শাসনে ছিল। তারা চরম অর্থনৈতিক শোষণের শিকার ছিল। বাংলাদেশের অর্থনীতিকে শোষণ করেই পশ্চিম পাকিস্তান গড়ে তোলা হয়েছিল। বঙ্গবন্ধু এই শোষণের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করে বাঙালিকে প্রথম একটি স্বাধীন রাষ্ট্রের নাগরিক হওয়ার মর্যাদা এনে দিয়েছেন। তিনি বাঙালির ইতিহাসে অনশ্বর হয়ে থাকবেন।

তিনি ভিয়েতনাম, আলজেরিয়া, ইংল্যান্ডসহ বিভিন্ন দেশের স্বাধীনতা সংগ্রাম ও স্বাধীনতা যুদ্ধের কথা তুলে ধরে বলেন, এদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মকে জানতে হবে। তাহলেই তাদের মধ্যে যথার্থ দেশপ্রেম জাগ্রত হবে।

তিনি বাংলাদেশকে মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

উদ্বোধকের বক্তব্যে নাট্যব্যক্তিত্ব জনাব নাসির উদ্দীন ইউসুফ বলেন, বাঙালি জাতির মুক্তি ও স্বাধীনতার জন্য তার প্রথম যুদ্ধ হলো একাত্তরের মুক্তিযুদ্ধ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শত শত বছর পরাধীন থাকা বাঙালিকে স্বাধীনতা দেওয়ার জন্য পাকিস্তান আমলে দীর্ঘ ২৩ বছর আন্দোলন-সংগ্রাম করেন। তারপর এই মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করেন।

তিনি রাজনৈতিকভাবে বঙ্গবন্ধুর বেড়ে উঠার বিবরণ দিয়ে বলেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার দিনটি বাঙালি জাতি ও বাংলাদেশের ইতিহাসের অমোচনীয় এক কলঙ্কিত অধ্যায়, বড়ো ট্র্যাজেডি। তিনি উল্লেখ করেন, বঙ্গবন্ধু তাঁর দীর্ঘ সময়ের আন্দোলন-সংগ্রাম ও দীর্ঘ ন’মাসের মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ স্থাপন করে তাঁর কাছে বাঙালিকে চিরকালের জন্য ঋণী করেছেন। সুতরাং তাঁকে হত্যা করা হলেও ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না।

তিনি মুক্তিযুদ্ধের ইতিহাস পাঠ জরুরি উল্লেখ করে বলেন, আমরা এমন একটি দেশ চেয়েছিলাম, যা অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক হবে। আমরা বিশ্বাস করি, তা একদিন প্রতিষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বিজয় কনসার্ট। প্রসিদ্ধ নাট্যশিল্পী ও সংগীতশিল্পী শিমুল ইউসুফ বিজয় কনসার্টে দেশাত্মবোধক গান পরিবেশন করেন। দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে ১৮ ডিসেম্বর বিকেল ৩টায় মাটির ময়না’, ১৯ ডিসেম্বর বিকেল ৩টায় ‘ভুবন মাঝি’, ২০ ডিসেম্বর বিকেল ৩টায় ‘গেরিলা’ এবং ২১ ডিসেম্বর বিকেল ৩টায় ‘বিউটি সার্কাস’ শীর্ষক চলচ্চিত্র  প্রদর্শন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. কাজী শামীম সুলতানা, ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক ও রেজিস্ট্রার জনাব খুরশিদুর রহমান। এছাড়া সহকারী ডিন, বিভাগীয় প্রধানগণ এবং শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

ShareTweetPin
Previous Post

ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ – উত্তর কোরিয়ার

Next Post

বন্যা-ভূমিধসে কঙ্গোতে মৃত্যু বেড়ে ১৬৯

Related Posts

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি
অর্থ কথা

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি

May 27, 2026
10
যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প
আন্তর্জাতিক অর্থনীতি

যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প

May 15, 2026
12
মূলধন ও বিনিয়োগ সংকট, কর্মসংস্থানের ঝুঁকি, উৎপাদন ও বিক্রিতে মন্দা
অর্থ কথা

মূলধন ও বিনিয়োগ সংকট, কর্মসংস্থানের ঝুঁকি, উৎপাদন ও বিক্রিতে মন্দা

April 4, 2026
35
বকেয়া বিদ্যুৎ পরিশোধে আদানির চিঠি দিয়ে তাগাদা
অর্থ কথা

বকেয়া বিদ্যুৎ পরিশোধে আদানির চিঠি দিয়ে তাগাদা

February 8, 2026
21
স্বাধীনতা কমছে সংবাদমাধ্যমের, খুশি দুর্নীতিবাজ রাজনীতিকরা
লীড স্লাইড নিউজ

স্বাধীনতা কমছে সংবাদমাধ্যমের, খুশি দুর্নীতিবাজ রাজনীতিকরা

February 7, 2026
10
প্রায় এক-তৃতীয়াংশ প্রবাসী ভোটাররা এখনো ব্যালেট পান নি
লীড স্লাইড নিউজ

প্রায় এক-তৃতীয়াংশ প্রবাসী ভোটাররা এখনো ব্যালেট পান নি

February 7, 2026
7
Next Post
বন্যা-ভূমিধসে কঙ্গোতে মৃত্যু বেড়ে ১৬৯

বন্যা-ভূমিধসে কঙ্গোতে মৃত্যু বেড়ে ১৬৯

No Result
View All Result

সাম্প্রতিক

আগামীকাল বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে সিদ্ধান্ত

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন খলিলুর রহমান

নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকার: অর্থমন্ত্রী

জুনে এলপি গ্যাসের দাম কমলো ৫৫ টাকা

বান্দরবান সীমান্তে মর্টার শেল বিস্ফোরণে শিশু নিহত

স্মার্ট কার্ডধারী কৃষকদের জন্য বড় সুখবর দিলো বাংলাদেশ ব্যাংক

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In