ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home অর্থ কথা

বিশ্বব্যাংককে কেন্দ্রীয় ব্যাংকের ‘না’

বাংলাদেশের আর্থিক খাতের সংস্কার চায় বিশ্বব্যাংক। সংস্থাটির সফররত ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার অর্থমন্ত্রীসহ নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠক করেন।

September 25, 2022
0 0
0
বিশ্বব্যাংককে কেন্দ্রীয় ব্যাংকের ‘না’

ব্যাংক খাত সংস্কারে বাংলাদেশ ব্যাংককে সহায়তা করার প্রস্তাব দিয়েছে বিশ্বব্যাংক। এর জবাবে বাংলাদেশ ব্যাংক সাফ জানিয়ে দিয়েছে, ব্যাংক খাত সংস্কারে আপাতত সহায়তার প্রয়োজন নেই। ব্যাংক খাতের সংস্কার কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব পন্থায় চলছে।

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এক বৈঠকে বিশ্বব্যাংকের পক্ষ থেকে ওই প্রস্তাব দেওয়া হয়েছে। গত সোমবার বিকেলে অনুষ্ঠিত ওই বৈঠকে ঢাকায় সফররত বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান ও আবু ফরাহ মো. নাছেরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

বৈঠকে অংশ নেওয়া দায়িত্বশীল সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা ডলার–সংকট ও রিজার্ভ পরিস্থিতি বিশ্বব্যাংকের সামনে তুলে ধরেন। তাঁরা বলেন, ডলারের দাম নির্ধারণ হচ্ছে চাহিদা ও জোগানের ভিত্তিতে। এটি বাজারের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। বাজারে ডলারের ঘাটতি থাকায় রিজার্ভ থেকে জোগান দেওয়া হচ্ছে। এর ফলে রিজার্ভ কমে আসছে। বিভিন্ন পদক্ষেপের ফলে আমদানি কমছে। তবে রপ্তানি ও প্রবাসী আয় বাড়ছে। ফলে ডলারের চাহিদা কমছে। সামনে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। বৈঠকে সুদহারের সীমা তুলে দেওয়া নিয়েও আলোচনা হয়।

বৈঠক শেষে মার্টিন রেইজার নিজের পেজে টুইট করেন। এতে তিনি বৈঠকটিকে ‘গ্রেট’ বলে আখ্যায়িত করেন। এ ছাড়া বৈঠকে টেকসই উন্নয়নের জন্য সংস্কারের তাগিদ দেন। তিনি টুইটে বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠকে সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বিশ্বব্যাংক ধারাবাহিকভাবে সহায়তা দিচ্ছে এবং বাংলাদেশের সঙ্গে সহযোগিতার ৫০ বছর উদ্‌যাপন করছে।’

বিশ্বব্যাংককে বাংলাদেশ ব্যাংক জানায়, তারা আর্থিক খাতের উন্নতিতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। আর্থিক সূচকে দুর্বল অবস্থায় থাকা ব্যাংকগুলোর সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করা শুরু করেছে। সংস্কার প্রয়োজন এমন ব্যাংকের তালিকায় আছে বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংক লিমিটেড (এনবিএল), পদ্মা ব্যাংক (সাবেক ফারমার্স), বাংলাদেশ কমার্স ব্যাংক, বিদেশি খাতের আইসিবি ইসলামিক ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান। তবে সম্প্রতি অনিয়ম ধরা পড়েছে, এমন ব্যাংকগুলোকে এই তালিকায় যুক্ত করা হয়নি।

এদিকে গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর এক হোটেলে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে বৈঠক করেছেন মার্টিন রেইজার। বৈঠকে বিভিন্ন প্রকল্পে বিশেষত করোনাকালে বাজেট সহায়তা প্রদান ও কোভিড টিকা কেনায় অর্থায়নের জন্য বিশ্বব্যাংককে ধন্যবাদ জানান অর্থমন্ত্রী। অন্যদিকে বাংলাদেশের প্রশংসা করে মার্টিন রেইজার বলেন, অগ্রগতির ধারাবাহিকতায় বাংলাদেশ বিশ্বের অনেক দেশের কাছে অনুকরণীয় দৃষ্টান্ত। সভায় উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্যবসা–বাণিজ্যে সংস্কার প্রয়োজন

গত সোমবার ঢাকায় এসে ওই দিন রাতে রাজধানীর একটি হোটেলে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে নৈশভোজে যোগ দেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার। এ সময়ে তিনি বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য আরও প্রতিযোগিতাসক্ষম করতে আর্থিক খাত সংস্কারের তাগিদ দেন।

বৈঠক শেষে মার্টিন রেইজার টুইট করে বলেন, ‘প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে নৈশভোজে অর্থনীতি নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। আলোচনার বিষয়বস্তু হলো ইউক্রেন যুদ্ধের কারণে বাংলাদেশের অর্থনীতিতে কেমন চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে এবং বাংলাদেশ কীভাবে মোকাবিলা করছে। এদেশে বেসরকারি খাতের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে আর্থিক খাতে সংস্কার প্রয়োজন। এ ছাড়া সরকারি বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) ও আঞ্চলিক যোগাযোগ নিয়েও আলোচনা হয়েছে।’

মার্টিন রেইজার গতকাল বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে বৈঠক করেন। এ সময় নসরুল হামিদ বিদ্যুৎ খাতের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। তিনি বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নে বিশ্বব্যাংকের সহায়তা চান। অন্যদিকে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এদেশের বিদ্যুৎ খাত নিয়ে আগ্রহ প্রকাশ করেন। তিনি জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়সহ সরকারি ব্যয় ব্যবস্থাপনা যৌক্তিক করার পরামর্শ দেন।

এদিকে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্টের সফর উপলক্ষে গতকাল দুপুরে স্থানীয় এক হোটেলে মধ্যাহ্ন ভোজের আয়োজন করে এদেশে কার্যরত উন্নয়ন সহযোগী সংস্থাগুলো।

বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এমন এক সময়ে সফরে এসেছেন যখন ডলার–সংকটসহ অর্থনৈতিক চাপ মোকাবিলায় সংস্থাটির কাছে বাংলাদেশ ১০০ কোটি মার্কিন ডলারের বাজেট সহায়তা চেয়েছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা চলছে। দেশে বর্তমানে ৫৫টি প্রকল্প বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়ন হচ্ছে। এতে প্রায় ১ হাজার ৫৬৯ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক।

 

ShareTweetPin
Previous Post

দাম কমে ১৬ টাকা পেঁয়াজের কেজি!

Next Post

পাকিস্তানের অর্থমন্ত্রীর পদত্যাগ

Related Posts

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি
অর্থ কথা

চাহিদা কমায় খাতুনগঞ্জে মসলার দামে নিম্নগতি

May 27, 2026
38
যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প
আন্তর্জাতিক অর্থনীতি

যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে চীন: ট্রাম্প

May 15, 2026
29
মূলধন ও বিনিয়োগ সংকট, কর্মসংস্থানের ঝুঁকি, উৎপাদন ও বিক্রিতে মন্দা
অর্থ কথা

মূলধন ও বিনিয়োগ সংকট, কর্মসংস্থানের ঝুঁকি, উৎপাদন ও বিক্রিতে মন্দা

April 4, 2026
68
৫৩৮ কোটি ডলার কিনল চলতি অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংক
ব্যংকিং অর্থনীতি

৫৩৮ কোটি ডলার কিনল চলতি অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংক

February 22, 2026
25
ক্ষতিপূরণ ‘পাবেন’ ৫ ব্যাংকের ক্ষতিগ্রস্ত শেয়ারহোল্ডাররা
ব্যংকিং অর্থনীতি

ক্ষতিপূরণ ‘পাবেন’ ৫ ব্যাংকের ক্ষতিগ্রস্ত শেয়ারহোল্ডাররা

February 10, 2026
40
আরো ২০ কোটি ৯০ লাখ ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
ব্যংকিং অর্থনীতি

আরো ২০ কোটি ৯০ লাখ ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

February 10, 2026
25
Next Post
পাকিস্তানের অর্থমন্ত্রীর পদত্যাগ

পাকিস্তানের অর্থমন্ত্রীর পদত্যাগ

No Result
View All Result

সাম্প্রতিক

চট্টগ্রামের লালদিয়ায় ৭৬ কোটি ডলার বিনিয়োগেপ্রথম কনটেইনার টার্মিনাল নির্মাণ শুরু

চট্টগ্রামে বাসার সামনে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী আহত, বাবার ক্ষোভ

চট্টগ্রাম চক্ষু হাসপাতালে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ভুয়া বিল-ভাউচারে অনিয়মের প্রমাণ

নেপালে জলবিদ্যুৎকেন্দ্রের নিখোঁজ কর্মীদের সন্ধানে পাহাড়ে বিস্ফোরণ; মৃত বেড়ে ৯৫৫

যে কারণে ডিপি ওয়ার্ডের হাতে যাচ্ছে ২১৭৮ কোটি টাকার এনসিটি

যে কারণে চট্টগ্রাম সিএমপি ও রেঞ্জে অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক বদলি

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In