ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home Uncategorized

বাজারে ২০০ টাকার নিচে নেই মাছ, অপরিবর্তিত মাংসের দাম

November 27, 2026
0 0
0
বাজারে ২০০ টাকার নিচে নেই মাছ, অপরিবর্তিত মাংসের দাম

রাজধানীর বাজারে মাছের দাম এখনো চড়া। তেলাপিয়া ও পাঙ্গাসের দাম কেজিপ্রতি ২০০ টাকার ওপরে। আর গলদা চিংড়ি কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে কেজিপ্রতি অন্তত ৮০০ টাকা। বাজারে ২০০ টাকার নিচে কোনো মাছ মিলছে না। বিশেষ করে ইলিশ, চিংড়ি ও দেশি মাছের দাম ক্রেতাদের নাগালের বাইরে।

এদিকে, অপরিবর্তিত রয়েছে গরুর মাংসের দাম। অপরদিকে ব্রয়লার মুরগি কেজি প্রতি ১৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।

শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর রায়ের বাজার সরেজমিনে ঘুরে মাছ, মুরগী ও ডিমের দামের এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, বাজারে তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে ২৩০ টাকা কেজি দরে। চাষের কই ২৮০, বায়লা ৩২০, ছোট পাঙ্গাস ২০০ এবং বড় পাঙ্গাস ২৭০ টাকা কেজি। কাতলা মাছের দাম ৩০০ টাকা থেকে শুরু আর বড় আকারের কাতলা কিনতে গুনতে হচ্ছে অন্তত ৫০০ টাকা কেজি।

এ ছাড়া ছোট চিংড়ি ৬০০ থেকে ৭০০ টাকা, গলদা চিংড়ি ৮০০, শোল মাছ ৬০০, টেংরা ৫৪০, পাবদা ৩৮০, চাষের শিং ৩০০, পোয়া ৩৫০ এবং মিরকা মাছ ৩২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মাছ বিক্রেতা জাহাঙ্গীর আলম বলেন, শুক্রবার অন্যান্য দিনের চেয়ে মাছের দাম একটু বেশি থাকে। ১০ থেকে ২০ টাকা তফাৎ থাকে। আর মাছের দাম গত সপ্তাহে তুলনায় বেশি কমেনি আবার বেশি বাড়েনি। দাম বাড়লে আমাদের সমস্যা হয়। বেশি পুঁজি লাগে।

দেশি ও সামুদ্রিক মাছের মধ্যে আইড় মাছের দাম ৭০০ থেকে ১ হাজার ২৫০ টাকা। বাইন মাছ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১ হাজার ১০০ টাকা কেজি দরে। দেশি শিং মাছের কেজি ১ হাজার টাকা। আর সাগরের পাঙ্গাস বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ টাকা কেজি দরে।

মাছ কিনতে আসা রবিউল আলম বলেন, আজকে শোল মাছ কিনেছি ৬০০ টাকা কেজি। দাম আগের মতোই আছে। পাঙ্গাস আর কিনেছি ২৭০ টাকা। ছোট পাঙ্গাসের দাম কিছুটা কম আছে।

মাছের পাশাপাশি মুরগির বাজারেও দামের পার্থক্য রয়েছে। বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজি দরে। আর সোনালি মুরগির কেজি ৩৩০ টাকা।

অন্যদিকে গরুর মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। রায়ের বাজারের রবিন মাংস বিতানে গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকা কেজি দরে। প্রতি ডজন ডিমের দাম ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।

এ বিষয়ে মাংস বিক্রেতা মো. লিটন বলেন, ‘মাংসের দাম আগের মতোই আছে। দাম বাড়েনি, আবার কমেনিও।’

ShareTweetPin
Previous Post

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের শেষ চালান

Next Post

বর্তমানের তুলনায় গেল দুই বছরের বাজারচিত্রে বদল, নিত্যপণ্যে দামের ব্যবধান ১৫ শতাংশ

Related Posts

পাকিস্তানের সঙ্গে পুরোনো আমলের বাণিজ্যিক সম্পর্ক ফিরিয়ে আনতে চায় বাংলাদেশ
Uncategorized

পাকিস্তানের সঙ্গে পুরোনো আমলের বাণিজ্যিক সম্পর্ক ফিরিয়ে আনতে চায় বাংলাদেশ

November 27, 2026
3
চট্টগ্রাম-দোহাজারী রেলপথ হবে ডুয়েল গেজ , ঠিকাদার চীনা প্রতিষ্ঠান
Uncategorized

চট্টগ্রাম-দোহাজারী রেলপথ হবে ডুয়েল গেজ , ঠিকাদার চীনা প্রতিষ্ঠান

November 27, 2026
2
প্রতি উপজেলার ১০ জন মানুষ পাচ্ছেন ১০ লাখ টাকা ঋণ
Uncategorized

প্রতি উপজেলার ১০ জন মানুষ পাচ্ছেন ১০ লাখ টাকা ঋণ

November 27, 2026
5

6
নতুন মজুরি ঘোষণা, তবুও বন্ধ ৩৬০টি পোশাক কারখানা
Uncategorized

নতুন মজুরি ঘোষণা, তবুও বন্ধ ৩৬০টি পোশাক কারখানা

November 26, 2026
7
Next Post
বর্তমানের তুলনায় গেল দুই বছরের বাজারচিত্রে বদল, নিত্যপণ্যে দামের ব্যবধান ১৫ শতাংশ

বর্তমানের তুলনায় গেল দুই বছরের বাজারচিত্রে বদল, নিত্যপণ্যে দামের ব্যবধান ১৫ শতাংশ

No Result
View All Result

সাম্প্রতিক

পাকিস্তানের সঙ্গে পুরোনো আমলের বাণিজ্যিক সম্পর্ক ফিরিয়ে আনতে চায় বাংলাদেশ

চট্টগ্রাম-দোহাজারী রেলপথ হবে ডুয়েল গেজ , ঠিকাদার চীনা প্রতিষ্ঠান

প্রতি উপজেলার ১০ জন মানুষ পাচ্ছেন ১০ লাখ টাকা ঋণ

বর্তমানের তুলনায় গেল দুই বছরের বাজারচিত্রে বদল, নিত্যপণ্যে দামের ব্যবধান ১৫ শতাংশ

বাজারে ২০০ টাকার নিচে নেই মাছ, অপরিবর্তিত মাংসের দাম

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের শেষ চালান

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In