ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home Uncategorized

ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা!

October 16, 2026
0 0
0
ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা!

দেশের ৫৬টি ব্যাংকের ১৭২ কোটি টাকা দাবিহীন আমানত হিসেবে বাংলাদেশ ব্যাংকে জমা হয়েছে। বছরের পর বছর লেনদেন না হওয়ায় এসব হিসাবের মালিক কিংবা তাদের উত্তরাধিকারীদের অনেকেই জানেন না, ব্যাংকে তাদের নামে টাকা জমা রয়েছে। আবার আমানতের অর্থ তুলতে গিয়ে উত্তরাধিকার সনদ সংগ্রহসহ নানা আইনি জটিলতা ও খরচের মুখে পড়ছেন অনেকে।

একজন ব্যক্তি মারা যাওয়ার আগে সন্তানদের জন্য ব্যাংকে ২০ লাখ টাকা জমা রেখে গেছেন। কিন্তু সেই টাকা তুলতে হলে সন্তানদের সংগ্রহ করতে হবে উত্তরাধিকার সনদ। এতে খরচ হবে অন্তত ২ শতাংশ। সব মিলিয়ে তাদের ব্যয় দাঁড়াবে ৩৫ হাজার টাকা। অথচ এই অর্থ খরচ করার সামর্থ্য নেই তাদের।

নিরাপত্তার কারণে ওই পরিবারের পরিচয় প্রকাশ করছে না সময় সংবাদ। তবে প্রশ্ন উঠেছে, নিজের বা উত্তরাধিকারসূত্রে পাওয়া অর্থের মালিকানা প্রমাণ করতে এবং প্রয়োজনীয় সনদ সংগ্রহ করতে একজন নাগরিককে বাড়তি অর্থ ব্যয় করতে হবে কেন? বিশেষ করে, যখন সেই খরচ বহন করার সামর্থ্যও নেই অনেকের।

আয়নাল হক। শুধু একটি নাম ও স্থায়ী ঠিকানার সূত্র ধরে তার খোঁজ শুরু করে সময় সংবাদ। গত ১৫ বছরে বিভিন্ন স্থাপনার পরিবর্তন এবং পুরোনো দলিলে নতুন নতুন হোল্ডিং নম্বর যুক্ত হওয়ায় ঠিকানা খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। সারাদিনের চেষ্টায় শেষ পর্যন্ত খোঁজ মেলে আয়নাল হকের। কিন্তু ১৫ বছর পর জানতে পেরে অবাক হন তিনি, ব্যাংকে তার জমা টাকা চলে গেছে সরকারি কোষাগারে।

মিরপুরের আহমদনগরে সরফুন্নাহারের হিসাবে জমা রয়েছে লাখ টাকার বেশি। ধারণা করা হচ্ছে, শহরের সঙ্গে সব সম্পর্ক ও লেনদেন চুকিয়ে তারা হয়তো ঝিনাইদহে ফিরে গেছেন। নারায়ণগঞ্জের জামতলায় গিয়ে জানা যায়, আমান খান নামে এক আমানতকারীর বাবার পদবি নিয়ে জটিলতা তৈরি হয়েছে। অন্যদিকে, শাহ সুজা রোডের আলমগীর হিরণ স্থায়ী ঠিকানা পরিবর্তন করে অন্য এলাকায় চলে গেছেন।

এভাবেই ঠিকানা পরিবর্তন, নামের অসংগতি এবং উত্তরাধিকারী বা নমিনি শনাক্ত করতে না পারার কারণে বছরের পর বছর নিষ্ক্রিয় পড়ে থাকছে ব্যাংক হিসাব। অনেক হিসাবে বাবা-মায়ের নামও উল্লেখ নেই। ফলে প্রকৃত আমানতকারী কিংবা তাদের উত্তরাধিকারীদের খুঁজে বের করা কঠিন হয়ে পড়ছে। এসব জটিলতার কারণে দেশের ৫৬টি ব্যাংকের ১৭২ কোটি টাকা দাবিহীন আমানত হিসেবে বাংলাদেশ ব্যাংকে জমা হয়েছে।

তবে দাবিহীন আমানত হিসেবে বাংলাদেশ ব্যাংকে জমা পড়লেই ওই অর্থের ওপর গ্রাহক বা তার উত্তরাধিকারীদের দাবি শেষ হয়ে যায় না।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, কেউ আইনগতভাবে নিজেকে সংশ্লিষ্ট আমানতের বৈধ উত্তরাধিকারী হিসেবে প্রমাণ করতে পারলে তিনি ওই অর্থ পাওয়ার যোগ্য হবেন। আদালত আমানতের কত অংশ কোন উত্তরাধিকারী পাবেন, সে বিষয়ে নির্দেশনা দিলে ব্যাংক সেই অনুযায়ী টাকা পরিশোধ করবে।

সুপ্রিম কোর্টের আইনজীবী জুয়েল আজাদ বলেন, সরকারি কোষাগার থেকে টাকা ফেরত আনা সহজ নয়। বরং সংশ্লিষ্ট ব্যাংক দায়িত্ব নিয়ে আমানতের অর্থ পরিশোধ করতে পারে। মৃত আমানতকারীর পরিবারের ঠিকানা ও বিস্তারিত তথ্য ব্যাংকের কাছে থাকার কথা। তাই তিন বা ছয় মাস কোনো যোগাযোগ কিংবা লেনদেন না হলে হিসাবটি কেন নিষ্ক্রিয় রয়েছে, তা খতিয়ে দেখা ব্যাংকের দায়িত্ব হওয়া উচিত।

ব্যাংকগুলো থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সময় সংবাদ অন্তত ১৫ জন দাবিহীন আমানতকারীর খোঁজ করেছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, ব্যাংক সরাসরি গ্রাহক বা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করলে অনেক নিষ্ক্রিয় হিসাব আবার সচল হতে পারে। একই সঙ্গে উত্তরাধিকারীরাও জটিলতা ছাড়াই তাদের প্রাপ্য অর্থ বুঝে নিতে পারবেন।

ShareTweetPin
Previous Post

ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতি-দারিদ্র্য: বিশ্বব্যাংক-আইএমএফ

Related Posts

ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতি-দারিদ্র্য: বিশ্বব্যাংক-আইএমএফ
Uncategorized

ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতি-দারিদ্র্য: বিশ্বব্যাংক-আইএমএফ

October 16, 2026
3
ফেসবুকে অশ্লীল মন্তব্যকারীদের নাম-পরিচয় উন্মোচন করছে ‘নো মোর সাইলেন্স’
Uncategorized

ফেসবুকে অশ্লীল মন্তব্যকারীদের নাম-পরিচয় উন্মোচন করছে ‘নো মোর সাইলেন্স’

October 16, 2026
3
সবজির বাজার চড়া, মাছ-মুরগিতেও নেই সুখবর
Uncategorized

সবজির বাজার চড়া, মাছ-মুরগিতেও নেই সুখবর

October 16, 2026
4
যে কারণে মঙ্গলবার চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী
Uncategorized

যে কারণে মঙ্গলবার চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী

October 15, 2026
3
গড় ট্যারিফের চেয়ে বেশি দামে বিদ্যুৎ কেনা বন্ধ করছে সরকার
Uncategorized

গড় ট্যারিফের চেয়ে বেশি দামে বিদ্যুৎ কেনা বন্ধ করছে সরকার

October 15, 2026
2
এক বছরে রেমিট্যান্স বেড়েছে ১৭.৩০ শতাংশ
Uncategorized

এক বছরে রেমিট্যান্স বেড়েছে ১৭.৩০ শতাংশ

October 15, 2026
1
No Result
View All Result

সাম্প্রতিক

ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা!

ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতি-দারিদ্র্য: বিশ্বব্যাংক-আইএমএফ

ফেসবুকে অশ্লীল মন্তব্যকারীদের নাম-পরিচয় উন্মোচন করছে ‘নো মোর সাইলেন্স’

সবজির বাজার চড়া, মাছ-মুরগিতেও নেই সুখবর

যে কারণে মঙ্গলবার চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী

গড় ট্যারিফের চেয়ে বেশি দামে বিদ্যুৎ কেনা বন্ধ করছে সরকার

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In