ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home Uncategorized

জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেওয়া হবে: রিজভী

June 23, 2026
0 0
0
জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেওয়া হবে: রিজভী
জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের সন্ত্রাসী কার্যক্রম রুখে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (২৩ জুন) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মিছিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠন যৌথভাবে আজ প্রতিবাদ মিছিল করেছে। এই মিছিলের উদ্দেশ্য হলো ফ্যাসিবাদের উঁকি দেওয়ার চেষ্টা প্রতিহত করা।

যারা জনগণের জীবন থেকে সুন্দর ভোর, সূর্যের আলো, স্বাভাবিক ও সুস্থ জীবনযাপন এবং মানুষের বাঁচার অধিকার কেড়ে নিয়েছিল, তারা এখন নানা কায়দায় তাদের চুরি ও পাচার করা অর্থ ব্যবহার করে দেশে অস্থিতিশীলতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড সৃষ্টির চেষ্টা করছে। পাচার করা টাকা দিয়ে পতিত শক্তি আবারও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন তিনি।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, দীর্ঘদিন পর জনগণের ম্যান্ডেটে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে। শেখ হাসিনা নির্বাচন কেড়ে নিয়ে যে দুঃশাসন ও রক্তপিপাসু সরকার গঠন করেছিলেন, সেই পরিস্থিতির বিরুদ্ধে জনগণের স্বতঃস্ফূর্ত ম্যান্ডেটের মধ্য দিয়ে গঠিত তারেক রহমানের নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও চক্রান্তের চেষ্টা চলছে।

আওয়ামী লীগ আমলের গুম-খুনের কথা স্মরণ করিয়ে দিয়ে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, আমাদের যখন ১৭ বছরেও দমাতে পারেননি, তখন বাড়ি বাড়ি পুলিশ পাঠিয়েছেন, র‌্যাব পাঠিয়েছেন, গোয়েন্দা পুলিশ পাঠিয়েছেন। জনির মতো অসংখ্য জাতীয়তাবাদের সৈনিককে হত্যা করেছেন। ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাইফুল ইসলাম হিরুসহ অসংখ্য নেতাকে গুম করেছেন। আবার কি গুমের রাজত্ব কিংবা ক্রসফায়ার ফিরে আসবে? জনগণ কি সেটা সমর্থন দেবে? না, জনগণ সেটাকে সমর্থন দেবে না।

ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ার করে তিনি আরও বলেন, অগ্রগতি, সমৃদ্ধি, শান্তি, বহুদলীয় গণতন্ত্র এবং মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে বন্ধ করার চক্রান্ত চলছে। তবে তা আর সম্ভব নয়। কোনো নির্দিষ্ট দিন নয়, বরং সবসময় সজাগ থাকা প্রয়োজন। তিনি বলেন, শুধু তারা নয়, তাদের পক্ষের অনেক মহল আজ এমন কথাবার্তা বলছেন, যা দেশবিরোধী ও সার্বভৌমত্ববিরোধী।

এ সময় রিজভী বলেন, একটি মুক্তিযুদ্ধে ৩০ লাখ মানুষ জীবন দিয়েছেন, ২ লাখ মা-বোন নির্যাতনের শিকার হয়েছেন। সেই জাতিকে আপনারা গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? এটা হবে না। দেশের জনগণ ঐক্যবদ্ধ। তাই দেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, মৎস্যজীবী দলের সাবেক সদস্যসচিব আব্দুর রহিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ShareTweetPin
Previous Post

হরমুজে আটকে থাকা ‘বাংলার জয়যাত্রা’র নবযাত্রা

Next Post

উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের নিম্নাঞ্চলে বন্যা শঙ্কা

Related Posts

এক রানওয়ের কারণে ইউএস-বাংলার দৈনিক ক্ষতি প্রায় ২০ লাখ টাকা
Uncategorized

এক রানওয়ের কারণে ইউএস-বাংলার দৈনিক ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

September 13, 2026
1
ব্রিকস সম্মেলনে শি জিনপিংয়ের বার্তা, ‘অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ নয়’
Uncategorized

ব্রিকস সম্মেলনে শি জিনপিংয়ের বার্তা, ‘অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ নয়’

September 12, 2026
3
ফের ৬ মাস পর উৎপাদনে ফিরছে চিটাগাং ইউরয়া ফার্টিলাইজার লিমিটেড
Uncategorized

ফের ৬ মাস পর উৎপাদনে ফিরছে চিটাগাং ইউরয়া ফার্টিলাইজার লিমিটেড

September 12, 2026
3
যে কারণে পুলিশের ৫ কর্মকর্তাকে বদলি
Uncategorized

যে কারণে পুলিশের ৫ কর্মকর্তাকে বদলি

September 12, 2026
9
ভারতে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কেন এত আলোচনায়
Uncategorized

ভারতে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কেন এত আলোচনায়

September 12, 2026
2
ব্রিকসের ঐক্য জোরদার ও নিজস্ব মুদ্রায় বাণিজ্য বাড়াতে ইরানের আহ্বান
Uncategorized

ব্রিকসের ঐক্য জোরদার ও নিজস্ব মুদ্রায় বাণিজ্য বাড়াতে ইরানের আহ্বান

September 12, 2026
4
Next Post
উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের নিম্নাঞ্চলে বন্যা শঙ্কা

উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের নিম্নাঞ্চলে বন্যা শঙ্কা

No Result
View All Result

সাম্প্রতিক

এক রানওয়ের কারণে ইউএস-বাংলার দৈনিক ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

ব্রিকস সম্মেলনে শি জিনপিংয়ের বার্তা, ‘অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ নয়’

ফের ৬ মাস পর উৎপাদনে ফিরছে চিটাগাং ইউরয়া ফার্টিলাইজার লিমিটেড

যে কারণে পুলিশের ৫ কর্মকর্তাকে বদলি

ভারতে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কেন এত আলোচনায়

ব্রিকসের ঐক্য জোরদার ও নিজস্ব মুদ্রায় বাণিজ্য বাড়াতে ইরানের আহ্বান

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In