এর মধ্যে র্যাপিড রেসপন্স অপশন (আরআরও) উইন্ডোর অধীনে বিদ্যমান প্রকল্প ঋণ বরাদ্দ প্রায় ৮০০ মিলিয়ন ডলার। দেশের দুর্বল আর্থিক কাঠামো ও ব্যাংকিং খাতের সার্বিক সংস্কারের জন্য বরাদ্দ করা হয়েছে ৪০০ মিলিয়ন ডলার।
নাম প্রকাশ না করার শর্তে আলোচনায় জড়িত কর্মকর্তারা জানিয়েছেন, ওয়াশিংটন ডিসি ও ঢাকা উভয় স্থানেই কয়েক দফা বৈঠকের পর এই সহায়তা প্রদান করবে বিশ্বব্যাংক।
অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গেল ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান যুদ্ধের কারণে ২০২৫-২৬ অর্থবছরের শেষ ত্রৈমাসিকে বর্ধিত জ্বালানি ও সার আমদানি বিল পরিশোধ করতে বাংলাদেশের অতিরিক্ত ২৬১ কোটি ডলারের প্রয়োজন হবে।







