ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home Uncategorized

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু হচ্ছে

June 21, 2026
0 0
0
সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু হচ্ছে
শুক্রবার স্থগিত হওয়া যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি আলোচনা রোববার (২১ জুন) সুইজারল্যান্ডে শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান। এর মধ্যে তেহরান জানিয়েছে, লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলার কারণে তারা হরমুজ প্রণালী পুনরায় বন্ধ করে দিয়েছে।

শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই নিশ্চিত করেছেন, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও অন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে একটি প্রতিনিধি দল সুইজারল্যান্ডের পথে রওনা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম শনিবার গভীর রাতে জানিয়েছে, দেশটির আলোচক দল সুইজারল্যান্ডের জুরিখ শহরে পৌঁছে গেছে।

অন্যদিকে ওয়াশিংটনে জেডি ভ্যান্সের প্রেস সচিব জানিয়েছেন, মার্কিন ভাইস প্রেসিডেন্টও শনিবার সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, ভ্যান্স জানিয়েছেন তিনি সেখানে মাত্র একদিন বা দুইদিন থাকতে পারবেন।

তবে তিনি লেবানন যুদ্ধবিরতি ও ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে অগ্রগতির আশা প্রকাশ করেছেন।রোববারের এ বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চূড়ান্ত চুক্তির লক্ষ্যে কারিগরি পর্যায়ের আলোচনা শুরু হবে।

এর আগে চলতি সপ্তাহের শুরুতে উভয়পক্ষ একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে, যেখানে লেবাননসহ ‘সব ফ্রন্টে সামরিক অভিযান’ স্থায়ীভাবে বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।সমঝোতা স্মারকে উল্লেখ করা হয়েছে, ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে হবে এবং উভয়পক্ষের সম্মতিতে এই সময় বাড়ানো যেতে পারে।

তবে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর আলোচনার টেবিলে আসাটাই কঠিন প্রমাণিত হয়েছে। শুক্রবারের নির্ধারিত আলোচনাটি ইরান তাদের প্রতিনিধি দল না পাঠানোর কারণে পিছিয়ে দেওয়া হয়েছিল, কারণ তখন লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা অব্যাহত ছিল।

শুক্রবার ইসরায়েল হিজবুল্লাহর সঙ্গে নতুন করে যুদ্ধবিরতিতে সম্মত হলেও লেবাননে তাদের হামলা শনিবার পর্যন্ত চলেছে। লেবাননের সিভিল ডিফেন্স ও রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এতে অন্তত ৩২ জন নিহত হয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, শুধু শুক্রবারই ইসরায়েলি হামলায় ৮৩ জন নিহত এবং ১৪১ জন আহত হয়েছে।

এদিকে পাকিস্তানের সরকারের তথ্য অনুযায়ী, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির এবং কাতারি মধ্যস্থতাকারীরা রোববার সুইজারল্যান্ডের বার্গেনস্টক রিসোর্টে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় যোগ দেবেন।

আল-জাজিরা জানিয়েছে, আনুষ্ঠানিক আলোচনার আগে পর্দার আড়ালে ব্যাপক কূটনৈতিক তৎপরতা চলছে। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান বিন জাসিম আল থানি এরই মধ্যে কয়েকটি বৈঠক করেছেন।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার মিশরে আলোচনা চালিয়ে যাচ্ছেন ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি ইরান সফর করেছেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাঘাই ইঙ্গিত দিয়েছেন, যুক্তরাষ্ট্র অন্তর্বর্তীকালীন চুক্তি অনুযায়ী কাজ না করা পর্যন্ত অগ্রগতির সম্ভাবনা কম।

ইরানের আইআরআইবিতে সম্প্রচারিত মন্তব্যে বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের অতীতের ‘প্রতিশ্রুতি পালনে ব্যর্থতা’ বিবেচনা করে ইরানকে অবশ্যই ‘দায়িত্ব পালনের দাবিতে খুব দৃঢ় ও কঠোর হতে হবে’।

সূত্র: আল জাজিরা

ShareTweetPin
Previous Post

আগামীকাল মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

Next Post

বেফাঁস মন্তব্যের জেরে খুলনার অতিরিক্ত পুলিশ কমিশনার প্রত্যাহার

Related Posts

এক বছরে গ্যাস উৎপাদন কমেছে ২২০ মিলিয়ন ঘনফুট
Uncategorized

এক বছরে গ্যাস উৎপাদন কমেছে ২২০ মিলিয়ন ঘনফুট

June 21, 2026
1
বেফাঁস মন্তব্যের জেরে খুলনার অতিরিক্ত পুলিশ কমিশনার প্রত্যাহার
Uncategorized

বেফাঁস মন্তব্যের জেরে খুলনার অতিরিক্ত পুলিশ কমিশনার প্রত্যাহার

June 21, 2026
2
আগামীকাল মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
Uncategorized

আগামীকাল মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

June 20, 2026
4
মূল্যস্ফীতি ও জিডিপির হিসাব পদ্ধতি সংস্কার করছে সরকার
Uncategorized

মূল্যস্ফীতি ও জিডিপির হিসাব পদ্ধতি সংস্কার করছে সরকার

June 20, 2026
3
আবারও হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা ইরানের
Uncategorized

আবারও হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা ইরানের

June 20, 2026
5
খেলার পাশাপাশি পড়াশোনা-সংস্কৃতিতেও পারদর্শী হতে হবে: প্রধানমন্ত্রী
Uncategorized

খেলার পাশাপাশি পড়াশোনা-সংস্কৃতিতেও পারদর্শী হতে হবে: প্রধানমন্ত্রী

June 20, 2026
4
Next Post
বেফাঁস মন্তব্যের জেরে খুলনার অতিরিক্ত পুলিশ কমিশনার প্রত্যাহার

বেফাঁস মন্তব্যের জেরে খুলনার অতিরিক্ত পুলিশ কমিশনার প্রত্যাহার

No Result
View All Result

সাম্প্রতিক

এক বছরে গ্যাস উৎপাদন কমেছে ২২০ মিলিয়ন ঘনফুট

বেফাঁস মন্তব্যের জেরে খুলনার অতিরিক্ত পুলিশ কমিশনার প্রত্যাহার

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু হচ্ছে

আগামীকাল মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

মূল্যস্ফীতি ও জিডিপির হিসাব পদ্ধতি সংস্কার করছে সরকার

আবারও হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা ইরানের

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In