ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home Uncategorized

রাশিয়া থেকে ১ লাখ টন সার আমদানিসহ ৩টি প্রস্তাব অনুমোদন

June 17, 2026
0 0
0
রাশিয়া থেকে ১ লাখ টন সার আমদানিসহ ৩টি প্রস্তাব অনুমোদন
ইরান-আমেরিকা-ইসরাইলের মধ্যকার যুদ্ধ পরিস্থিতিতে সার সরবরাহকারী দেশগুলোর উৎপাদন, পরিবহন ও লজিস্টিক সীমাবদ্ধতা দেখা দিয়েছে। এ অবস্থায় রাশিয়া থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১ লাখ টন ইউরিয়া সার আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

সেইসঙ্গে চট্টগ্রামের আনোয়ারা চাইনিজ ইকোনমিক জোন ও মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপন সংক্রান্ত বেজার পৃথক দুটি প্রস্তাবে কমিটি অনুমোদন দিয়েছে।বুধবার (১৭ জুন) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে কমিটির সভায় প্রস্তাব তিনটিতে অনুমোদন দেওয়া হয়।

সভায় কমিটির সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সভা সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতিতে সার সরবরাহকারী দেশগুলোর উৎপাদন, পরিবহন ও লজিস্টিক সীমাবদ্ধতার কারণে চাহিদানুযায়ী সার সংগ্রহ করা সম্ভব হচ্ছে না।

অন্যদিকে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হলেও অদ্যাবধি কোনো ক্রয় সম্পন্ন করা যায়নি। ফলে জুলাই ২০২৬ থেকে শুরু হতে যাওয়া মিনি পিক সিজন ও পরবর্তীতে পিক সিজনে সারের মজুত গড়ে তোলা অত্যন্ত জরুরি।
এ অবস্থায় কৃষক পর্যায়ে সার সরবরাহ নিশ্চিত করতে আগাম ব্যবস্থার বিকল্প উৎস হিসেবে ডেলটা স্টার ট্রেডিং এফজেড-এলএলসি, ইউএই (স্থানীয় এজেন্ট: আবেদিতা ট্রেডিং, ঢাকা) ও প্রস্তুতকারক পিজেএসসি আরকন, রাশিয়ার কাছ থেকে বিসিআইসির বিদ্যমান জিটুজি চুক্তির প্রাইস ফর্মুলা অনুসরণে ১ম ধাপে ৪০ হাজার টনসহ লট ভিত্তিতে ১ লাখ টন ইউরিয়া সার সরাসরি ক্রয় পদ্ধতিতে আমদানির নীতিগত অনুমোদনের জন্য প্রস্তাব উপস্থাপন করা হলে কমিটি তাতে অনুমোদন দিয়েছে।সভায় চট্টগ্রামের জেলার আনোয়ারা উপজেলায় চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড) স্থাপনের জন্য গঠিত স্পেশাল পারপাস কোম্পানি (এসপিসি) বাংলাদেশ সিইআইজেড কো. লি.-এর সঙ্গে স্বাক্ষরিতব্য ডেভেলপমেন্ট অ্যাগ্রিমেন্ট ও ল্যান্ড লিজ অ্যাগ্রিমেন্ট অনুমোদন ও স্বাক্ষরের জন্য নীতিগত অনুমোদন দিয়েছে কমিটি। চীনা বিনিয়োগকারীদের জন্য চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় প্রায় ৮০০ একর জমির ওপর জিটুজি ভিত্তিতে একটি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়। সিইআইজেড স্থাপনের জন্য স্পেশাল পারপাস কোম্পানি (এসপিসি) বাংলাদেশ সিইআইজেড কো. লি. গঠন করা হয়। যার মালিকানার ৩০ শতাংশ বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং ৭০ শতাংশ চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশন (সিআরবিসি) শেয়ার ধারণ করবে। এ অবস্থায় চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড) স্থাপনের জন্য এসপিসি বাংলাদেশ সিইআইজেড কো. লি.-এর সঙ্গে স্বাক্ষরিতব্য ডেভেলপমেন্ট অ্যাগ্রিমেন্ট এবং ল্যান্ড লিজ অ্যাগ্রিমেন্ট অনুমোদন ও স্বাক্ষরের নীতিগত অনুমোদনের জন্য প্রস্তাব উপস্থাপন করা হলে কমিটি তাতে অনুমোদন দিয়েছে। বেজার ৩০ শতাংশ শেয়ার মূলত প্রকল্প এলাকায় অধিগ্রহণকৃত ভূমির ৫০ বছরের লিজ মূল্যকে বেজার মূলধন হিসেবে গণ্য হবে। অপরদিকে সিআরবিসির ৭০ শতাংশ শেয়ার ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান হিসেবে নগদ মূলধন হিসেবে বিনিয়োগ করবে, যা সিইআইজেডের অভ্যন্তরীণ উন্নয়ন, অবকাঠামো নির্মাণ, প্রশাসনিক ব্যয় এবং অন্যান্য উন্নয়ন কার্যক্রমে ব্যবহৃত হবে।

সভায় মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপন সংক্রান্ত কমিটি কর্তৃক দাখিল করা প্রতিবেদনের ভিত্তিতে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) সুপারিশ করা অংশ নীতিগত অনুমোদন দিয়েছে কমিটি। বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, অর্থ বিভাগ, নৌপরিবহন মন্ত্রণালয় ও এনবিআরসহ ১০টি সংস্থার সমন্বয়ে বাংলাদেশ মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপন সংক্রান্ত কমিটি গঠন করা হয়। কমিটির সুপারিশক্রমে চট্টগ্রামস্থ কর্ণফুলী নদীর তীরে আনোয়ারাতে মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রস্তাবিত মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপনের জন্য বেজার গভর্নিং বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বিপিডিবির মালিকানাধীন যে পরিমাণ জমি গ্রহণ করা হবে, বেজা অন্যত্র সমপরিমাণ জমি বিপিডিবিকে দেবে। এ অবস্থায় মুক্তবাণিজ্য অঞ্চল স্থাপন সংক্রান্ত বেজা গভর্নিং বোর্ডের সিদ্ধান্তগুলো নীতিগত অনুমোদনের জন্য প্রস্তাব উপস্থাপন করা হলে কমিটি তাতে অনুমোদন দিয়েছে।

ShareTweetPin
Previous Post

স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে পারবেন না প্রবাসীরা

Next Post

শিশু আয়াত হত্যা মামলার প্রধান আসামি আবিরের মৃত্যুদণ্ড

Related Posts

এবার ‘আল্লাহু আকবার’ খচিত ইরাকের পতাকা মাটিতে রাখেনি ফিফা
Uncategorized

এবার ‘আল্লাহু আকবার’ খচিত ইরাকের পতাকা মাটিতে রাখেনি ফিফা

June 17, 2026
1
শিশু আয়াত হত্যা মামলার প্রধান আসামি আবিরের মৃত্যুদণ্ড
Uncategorized

শিশু আয়াত হত্যা মামলার প্রধান আসামি আবিরের মৃত্যুদণ্ড

June 17, 2026
3
স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে পারবেন না প্রবাসীরা
Uncategorized

স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে পারবেন না প্রবাসীরা

June 17, 2026
4
ইউরোপে পোশাক রপ্তানির আয় তিন মাসে কমেছে ২০ শতাংশ
Uncategorized

ইউরোপে পোশাক রপ্তানির আয় তিন মাসে কমেছে ২০ শতাংশ

June 17, 2026
3
সিলেটে চা শ্রমিকদের ফুলবৃষ্টিতে সিক্ত প্রধানমন্ত্রী, পথে পথে অভ্যর্থনা
Uncategorized

সিলেটে চা শ্রমিকদের ফুলবৃষ্টিতে সিক্ত প্রধানমন্ত্রী, পথে পথে অভ্যর্থনা

June 17, 2026
3
দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ‘পিৎজা হাট’
Uncategorized

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ‘পিৎজা হাট’

June 17, 2026
3
Next Post
শিশু আয়াত হত্যা মামলার প্রধান আসামি আবিরের মৃত্যুদণ্ড

শিশু আয়াত হত্যা মামলার প্রধান আসামি আবিরের মৃত্যুদণ্ড

No Result
View All Result

সাম্প্রতিক

এবার ‘আল্লাহু আকবার’ খচিত ইরাকের পতাকা মাটিতে রাখেনি ফিফা

শিশু আয়াত হত্যা মামলার প্রধান আসামি আবিরের মৃত্যুদণ্ড

রাশিয়া থেকে ১ লাখ টন সার আমদানিসহ ৩টি প্রস্তাব অনুমোদন

স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে পারবেন না প্রবাসীরা

ইউরোপে পোশাক রপ্তানির আয় তিন মাসে কমেছে ২০ শতাংশ

সিলেটে চা শ্রমিকদের ফুলবৃষ্টিতে সিক্ত প্রধানমন্ত্রী, পথে পথে অভ্যর্থনা

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In