ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home Uncategorized

৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম গঠন বাংলাদেশ ব্যাংকের

June 10, 2026
0 0
0
৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম গঠন বাংলাদেশ ব্যাংকের

দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতে চলতি মূলধনের সংকট মোকাবিলা এবং উৎপাদন কার্যক্রমে গতি আনতে ৫ হাজার কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এ তহবিল থেকে উদ্যোক্তারা সর্বোচ্চ ৯ শতাংশ সুদে ঋণ সুবিধা পাবেন।

বাংলাদেশ ব্যাংকের জারি করা নীতিমালা অনুযায়ী, দেশের অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান আরও শক্তিশালী করা এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তিন বছর মেয়াদি এই আবর্তক (রিভলভিং) তহবিল গঠন করা হয়েছে। তফসিলি ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্য ব্যবহার করে কেন্দ্রীয় ব্যাংকের ব্যবস্থাপনায় এ তহবিল পরিচালিত হবে। ঋণের অর্থ পরিশোধ হলে তা পুনরায় নতুন উদ্যোক্তাদের মধ্যে বিতরণ করা যাবে।

নীতিমালায় বলা হয়েছে, অংশগ্রহণকারী ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে ৪ শতাংশ সুদে পুনঃঅর্থায়ন সুবিধা পাবে। তবে গ্রাহক পর্যায়ে ঋণের সুদহার কোনো অবস্থাতেই ৯ শতাংশের বেশি নির্ধারণ করা যাবে না। ইসলামি শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোও তাদের অনুমোদিত পদ্ধতিতে এ তহবিলের আওতায় অর্থায়ন করতে পারবে। এছাড়া নির্ধারিত নীতিমালার বাইরে কোনো অতিরিক্ত ফি, চার্জ বা কমিশন গ্রাহকের ওপর আরোপ করা যাবে না।

বর্তমানে কার্যক্রম চালু থাকলেও চলতি মূলধনের অভাবে পূর্ণ সক্ষমতায় উৎপাদন বা সেবা পরিচালনা করতে পারছে না—এমন সিএমএসএমই প্রতিষ্ঠানগুলো এ তহবিল থেকে ঋণ পাওয়ার জন্য যোগ্য বিবেচিত হবে। অন্য কোনো স্কিমের আওতায় চলতি মূলধন ঋণ চলমান থাকলেও নির্ধারিত শর্তসাপেক্ষে উদ্যোক্তারা এ সুবিধা নিতে পারবেন। তবে সিআইবি প্রতিবেদনে খেলাপি হিসেবে চিহ্নিত ব্যক্তি বা প্রতিষ্ঠান এ সুবিধার আওতায় আসবে না।

ঋণগ্রহীতারা ৩ থেকে ৬ মাস পর্যন্ত গ্রেস পিরিয়ড সুবিধা পাবেন। দেশের সব তফসিলি ব্যাংক এ কর্মসূচিতে অংশ নিতে পারবে। তবে যেসব ব্যাংকের ঋণ-আমানত অনুপাত (এডিআর) ৭০ শতাংশের বেশি, তাদের পুনঃঅর্থায়ন সুবিধা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

কেন্দ্রীয় ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের সঙ্গে অংশগ্রহণ চুক্তি সইয়ের মাধ্যমে ব্যাংকগুলো এ কর্মসূচিতে যুক্ত হতে পারবে। ঋণের বিপরীতে প্রয়োজন অনুযায়ী সহ-জামানত গ্রহণের সুযোগ থাকলেও ঋণ আদায়ের সম্পূর্ণ দায়িত্ব সংশ্লিষ্ট ব্যাংককেই বহন করতে হবে।

বাংলাদেশ ব্যাংক মনে করছে, নতুন এ তহবিল সিএমএসএমই খাতের উদ্যোক্তাদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি, উৎপাদন সম্প্রসারণ এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ShareTweetPin
Previous Post

ভোটের দায়িত্বে মারা গেলে ১০ লাখ টাকা অনুদান দেবে ইসি

Next Post

দেশের সব জেলা পরিষদ পাচ্ছে ১৭৭ কোটি টাকার বিশেষ বরাদ্দ

Related Posts

৩ কোটি টাকার বেশি আয়ে করহার ৩৫ শতাংশ হতে পারে
Uncategorized

৩ কোটি টাকার বেশি আয়ে করহার ৩৫ শতাংশ হতে পারে

June 11, 2026
1
বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের ৪০৪ মিলিয়ন ডলারের ঋণ-অনুদান চুক্তি
Uncategorized

বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের ৪০৪ মিলিয়ন ডলারের ঋণ-অনুদান চুক্তি

June 10, 2026
6
বাজেট ২০২৬-২৭: কমছে দেশীয় পণ্যের দাম
Uncategorized

বাজেট ২০২৬-২৭: কমছে দেশীয় পণ্যের দাম

June 10, 2026
3
২০২৯ সালের মধ্যে চট্টগ্রাম বন্দর সিঙ্গাপুর-কলম্বোর মতো দক্ষ হবে: নৌপ্রতিমন্ত্রী
Uncategorized

২০২৯ সালের মধ্যে চট্টগ্রাম বন্দর সিঙ্গাপুর-কলম্বোর মতো দক্ষ হবে: নৌপ্রতিমন্ত্রী

June 10, 2026
4
অর্ধ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের অর্থনীতি
Uncategorized

অর্ধ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের অর্থনীতি

June 10, 2026
3
মরক্কো থেকে ৫২৩ কোটি টাকার টিএসপি সার কিনবে সরকার
Uncategorized

মরক্কো থেকে ৫২৩ কোটি টাকার টিএসপি সার কিনবে সরকার

June 10, 2026
5
Next Post
দেশের সব জেলা পরিষদ পাচ্ছে ১৭৭ কোটি টাকার বিশেষ বরাদ্দ

দেশের সব জেলা পরিষদ পাচ্ছে ১৭৭ কোটি টাকার বিশেষ বরাদ্দ

No Result
View All Result

সাম্প্রতিক

৩ কোটি টাকার বেশি আয়ে করহার ৩৫ শতাংশ হতে পারে

বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের ৪০৪ মিলিয়ন ডলারের ঋণ-অনুদান চুক্তি

বাজেট ২০২৬-২৭: কমছে দেশীয় পণ্যের দাম

২০২৯ সালের মধ্যে চট্টগ্রাম বন্দর সিঙ্গাপুর-কলম্বোর মতো দক্ষ হবে: নৌপ্রতিমন্ত্রী

অর্ধ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের অর্থনীতি

মরক্কো থেকে ৫২৩ কোটি টাকার টিএসপি সার কিনবে সরকার

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In