ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home Uncategorized

লুণ্ঠিত অধিকার ফেরাচ্ছে সরকার : মাহদী আমিন

May 25, 2026
0 0
0
লুণ্ঠিত অধিকার ফেরাচ্ছে সরকার : মাহদী আমিন
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও জনবান্ধব নেতৃত্বে, দেশ আজ গভীর সংকট কাটিয়ে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করেছে। প্রথম ১০০ দিনেই জনগণের ভোটে নির্বাচিত সরকার লুণ্ঠিত রাষ্ট্রীয় মালিকানা জনগণের কাছে আবার ফিরিয়ে দিয়েছে; মজবুত করে চলেছে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক কাঠামো।

সোমবার (২৫ মে) সরকারের ‘১০০ দিন পূর্তি’ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে কার্যালয়ের মুখপাত্র এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে মাহদী আমিন বলেন, গত ১৭ ফেব্রুয়ারি শপথ নেওয়ার পর প্রথম দিন থেকেই অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভিআইপি সংস্কৃতি থেকে বেরিয়ে তিনি জনসম্পৃক্ততাকে এক নতুন উচ্চতায় নিয়েছেন।
তিনি বলেন, আগে ভুক্তভোগীরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য গণভবনের সামনে মাসের পর মাস অপেক্ষা করতেন।

কিন্তু এখন ভুক্তভোগীরা প্রধানমন্ত্রীর কাছে যান না; বরং প্রধানমন্ত্রীই জনগণের দুয়ারে পৌঁছে যাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে অংশ নেওয়া কিংবা পথে বাস থামিয়ে শিশুদের আবদার পূরণ করা–এসবই তার মানবিক ও জনমুখী রাজনীতির অনন্য দৃষ্টান্ত।অর্থনীতি পুনরুদ্ধার ও পাচার হওয়া অর্থ ফেরত

দেশের মানুষের প্রকৃত অধিকার ফিরিয়ে দিতে এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর বার্তা দিতে সরকার কাজ করছে জানিয়ে মুখপাত্র বলেন, ইতিমধ্যে বহুল আলোচিত এস আলম গ্রুপের ৪ হাজার ২৬৪ কোটি টাকার স্থাবর সম্পদ জব্দ করা হয়েছে। বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে ১০টি দেশের মধ্যে ৩টি দেশের সঙ্গে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এ ছাড়া, ক্ষমতাচ্যুত সরকারের আমলে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ জাতীয় স্বার্থ ও মূল্যবোধের প্রতি সম্মান জানিয়ে পুনরায় বাংলাদেশি পাসপোর্টে যুক্ত করা হচ্ছে বলে জানান তিনি। ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্যমাত্রাও নির্ধারণ করেছে সরকার।

কৃষি, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা

সরকারের প্রথম ১০০ দিনের অর্জনের চিত্র তুলে ধরে মাহদী আমিন জানান, দায়িত্ব গ্রহণের প্রথম মাসেই নারীকেন্দ্রিক ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হয়েছে। ক্ষুদ্র কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। মা-বোনদের রান্নার কষ্ট লাঘবে বিশেষ ভর্তুকিসহ যুগান্তকারী ‘এলপিজি কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরো জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক খাল খনন কর্মসূচির পুনরুজ্জীবন ঘটানো হয়েছে, যা গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করবে। কর্মসংস্থান সৃষ্টিতে দেশজুড়ে অ্যামপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু এবং প্রায় ২ লাখ ফ্রিল্যান্সারকে রাষ্ট্রীয় পরিচয়পত্র দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রযুক্তি, মেগাসিটি ও আধুনিক অবকাঠামো

দেশের ইতিহাসে প্রথমবারের মতো ট্রাফিক ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে নতুন সরকার। ঢাকাকে দূষণমুক্ত করতে ‘গ্রিন অ্যান্ড ক্লিন ঢাকা’ মহাপরিকল্পনার আওতায় ২৫০টি ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

পাশাপাশি আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধনের লক্ষ্য নিয়ে কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

জুলাই গণ-অভ্যুত্থান ও আইনের শাসন

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ স্মরণ করে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, আন্দোলনে অংশ নেওয়া বীরদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে জাতীয় সংসদে ‘জুলাইযোদ্ধাদের দায়মুক্তি আইন’ পাস করা হয়েছে। জুলাই আন্দোলনের শতাধিক আহত যোদ্ধাকে উন্নত চিকিৎসার জন্য রাশিয়া ও সিঙ্গাপুর পাঠানো হয়েছে।

বিচারহীনতার সংস্কৃতি ভাঙার উদাহরণ টেনে তিনি বলেন, মেহেরপুরে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে মাত্র ২৯ কার্যদিবসের মধ্যে আসামির মৃত্যুদণ্ডের রায় দেশের বিচারব্যবস্থায় এক বিরল নজির।

সংসদীয় গণতন্ত্রের নতুন রূপ

দ্বাদশ সংসদের সদ্যসমাপ্ত প্রথম অধিবেশন প্রসঙ্গে মাহদী আমিন বলেন, এই সংসদে অত্যন্ত স্বল্প সময়ে রেকর্ডসংখ্যক ৯৪টি বিল পাস হয়েছে। ফ্লোর ক্রসিং না করে সাধারণ আসনের তৃতীয় সারিতে বসে প্রধানমন্ত্রী সংসদীয় রীতিনীতির প্রতি যে বিরল সম্মান প্রদর্শন করেছেন, তা সবাইকে বিমোহিত করেছে।

সবশেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের উক্তি উদ্ধৃত করে মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী বলেন– ‘করবো কাজ, গড়বো দেশ। সবার আগে বাংলাদেশ।’ দল-মত নির্বিশেষে ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কাজে লাগিয়ে একটি মর্যাদাশীল ও স্বনির্ভর রাষ্ট্র গঠনে সরকার অঙ্গীকারবদ্ধ।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এস এ এম মাহফুজুর রহমান, উপ প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনিসহ প্রেস টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রদা/ডিও

ShareTweetPin
Previous Post

চট্টগ্রামে দেড় কোটি টাকার কাজ ২ কোটি ৩০ লাখে দেওয়ার অভিযোগ

Related Posts

চট্টগ্রামে দেড় কোটি টাকার কাজ ২ কোটি ৩০ লাখে দেওয়ার অভিযোগ
Uncategorized

চট্টগ্রামে দেড় কোটি টাকার কাজ ২ কোটি ৩০ লাখে দেওয়ার অভিযোগ

May 25, 2026
1
ঈদের আগে বাড়তে শুরু করেছে নিত্যপণ্যের দাম
Uncategorized

ঈদের আগে বাড়তে শুরু করেছে নিত্যপণ্যের দাম

May 25, 2026
0
২ কোটিরও বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
Uncategorized

২ কোটিরও বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

May 25, 2026
4
আয়কর ১০ শতাংশে নামানোর দাবি টেক্সটাইল মিল মালিকদের
Uncategorized

আয়কর ১০ শতাংশে নামানোর দাবি টেক্সটাইল মিল মালিকদের

May 25, 2026
4
বাজার হারিয়ে অস্তিত্ব সংকটে চট্টগ্রামের চামড়াশিল্প
Uncategorized

বাজার হারিয়ে অস্তিত্ব সংকটে চট্টগ্রামের চামড়াশিল্প

May 25, 2026
4
৯৪.৭০ শতাংশ পোশাক কারখানায় বোনাস পরিশোধ : বিজিএমইএ
Uncategorized

৯৪.৭০ শতাংশ পোশাক কারখানায় বোনাস পরিশোধ : বিজিএমইএ

May 25, 2026
4
No Result
View All Result

সাম্প্রতিক

লুণ্ঠিত অধিকার ফেরাচ্ছে সরকার : মাহদী আমিন

চট্টগ্রামে দেড় কোটি টাকার কাজ ২ কোটি ৩০ লাখে দেওয়ার অভিযোগ

ঈদের আগে বাড়তে শুরু করেছে নিত্যপণ্যের দাম

২ কোটিরও বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

আয়কর ১০ শতাংশে নামানোর দাবি টেক্সটাইল মিল মালিকদের

বাজার হারিয়ে অস্তিত্ব সংকটে চট্টগ্রামের চামড়াশিল্প

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In