ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home Uncategorized

বাংলাদেশকে ৩৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

May 18, 2026
0 0
0
বাংলাদেশকে ৩৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
বিশ্বব্যাপী জ্বালানি বাজারের অস্থিরতার মধ্যে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির জন্য সাশ্রয়ী অর্থায়ন নিশ্চিত করতে বাংলাদেশকে ৩৫০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক।

সোমবার (১৮ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিশ্বব্যাংকের ঢাকা অফিস।

এর আগে ১৫ মে বাংলাদেশের ‘এনার্জি সেক্টর সিকিউরিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্ট’র অতিরিক্ত অর্থায়ন হিসেবে এই ঋণ অনুমোদন দেওয়া হয়।

বাংলাদেশ ও ভুটানে নিযুক্ত বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জঁ পেসমে বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে এলএনজির দাম বেড়েছে এবং সরবরাহ ব্যাহত হয়েছে।

জ্বালানি আমদানিনির্ভর দেশ হিসেবে বাংলাদেশ বর্তমানে বড় ধরনের আর্থিক চাপের মুখে রয়েছে। বিশ্বব্যাংক বাংলাদেশের জন্য এলএনজি সরবরাহ স্থিতিশীল রাখতে সহায়তা বাড়াচ্ছে, যা ব্যয়বহুল জ্বালানি সংকট থেকে অর্থনীতি ও জনগণকে সুরক্ষা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, নির্ভরযোগ্য গ্যাস সরবরাহ নিশ্চিত হলে বিদ্যুৎ উৎপাদন, শিল্প কার্যক্রম এবং কর্মসংস্থানে ইতিবাচক প্রভাব পড়বে।

বিদ্যুতের চাহিদা পূরণে বাংলাদেশ আমদানিকৃত এলএনজির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।

বিশেষ করে বিদ্যুৎ উৎপাদন ও শিল্পকারখানা সচল রাখতে এই জ্বালানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় মূল্য বৃদ্ধি ও সরবরাহ ঝুঁকি বেড়েছে। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সরকারি অর্থায়নের ওপরও চাপ তৈরি হয়েছে।বিশ্বব্যাংক জানিয়েছে, অতিরিক্ত এই অর্থায়ন এলএনজি আমদানির জন্য সাশ্রয়ী অর্থায়ন সহজ করবে এবং বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী করবে। এর মাধ্যমে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলা এলএনজি আমদানির মূল্য পরিশোধ সক্ষমতা বাড়বে। ফলে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় এলএনজি সরবরাহ নিশ্চিত করা সহজ হবে এবং ব্যয়বহুল স্পট মার্কেট থেকে কেনার ওপর নির্ভরতা কমবে।

সংস্থাটি আরও জানিয়েছে, নির্ভরযোগ্য ও সাশ্রয়ী জ্বালানি সরবরাহ নিশ্চিত হলে শিল্প উৎপাদন ও বেসরকারি খাতের প্রবৃদ্ধি বাড়বে, পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।

এই অতিরিক্ত অর্থায়নের আওতায় আইডিএ পেমেন্ট গ্যারান্টি-সমর্থিত একটি অর্থায়ন সুবিধাও রাখা হয়েছে। এর মাধ্যমে স্ট্যান্ডবাই লেটার অব ক্রেডিট (এলসি) ও স্বল্পমেয়াদি ক্রেডিট লাইনের সহায়তায় এলএনজি আমদানির মূল্য পরিশোধে নিরাপত্তা নিশ্চিত করা হবে।

বিশ্বব্যাংকের আশা, এই উদ্যোগ বাংলাদেশকে আরও দীর্ঘমেয়াদি ও পূর্বানুমানযোগ্য এলএনজি সংগ্রহ ব্যবস্থার দিকে এগিয়ে নিতে সহায়তা করবে এবং বৈশ্বিক বাজারের অস্থিরতা মোকাবিলায় সক্ষমতা বাড়াবে।

উল্লেখ্য, বাংলাদেশের জন্য মূল ৩৫০ মিলিয়ন মার্কিন ডলারের ‘এনার্জি সিকিউরিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্ট’ ২০২৫ সালের ১৮ জুন বিশ্বব্যাংকের নির্বাহী পর্ষদ অনুমোদন করে। প্রকল্পটির মেয়াদ ২০৩১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।

ShareTweetPin
Previous Post

মামলা-জট কাটিয়ে অবশেষে চিটাগাং চেম্বার নির্বাচন

Related Posts

মামলা-জট কাটিয়ে অবশেষে চিটাগাং চেম্বার নির্বাচন
Uncategorized

মামলা-জট কাটিয়ে অবশেষে চিটাগাং চেম্বার নির্বাচন

May 18, 2026
2
ঈদের ছুটিতে সীমিত আকারে চালু থাকবে আমদানি-রপ্তানি
Uncategorized

ঈদের ছুটিতে সীমিত আকারে চালু থাকবে আমদানি-রপ্তানি

May 18, 2026
2
র‍্যাবের নাম পরিবর্তনের চিন্তা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
Uncategorized

র‍্যাবের নাম পরিবর্তনের চিন্তা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

May 18, 2026
1
ভারতের রপ্তানি নিষিদ্ধের খবরে চিনির দাম বাড়ল খাতুনগঞ্জে
Uncategorized

ভারতের রপ্তানি নিষিদ্ধের খবরে চিনির দাম বাড়ল খাতুনগঞ্জে

May 18, 2026
3
গ্রামীণ ব্যাংকের ঋণ সুদহার নিয়ে হাইকোর্টের রুল জারি
Uncategorized

গ্রামীণ ব্যাংকের ঋণ সুদহার নিয়ে হাইকোর্টের রুল জারি

May 18, 2026
3
চট্টগ্রামে কমেছে কোরবানির পশু, চাহিদা মেটানোই চ্যালেঞ্জ
Uncategorized

চট্টগ্রামে কমেছে কোরবানির পশু, চাহিদা মেটানোই চ্যালেঞ্জ

May 18, 2026
4
No Result
View All Result

সাম্প্রতিক

বাংলাদেশকে ৩৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

মামলা-জট কাটিয়ে অবশেষে চিটাগাং চেম্বার নির্বাচন

ঈদের ছুটিতে সীমিত আকারে চালু থাকবে আমদানি-রপ্তানি

র‍্যাবের নাম পরিবর্তনের চিন্তা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতের রপ্তানি নিষিদ্ধের খবরে চিনির দাম বাড়ল খাতুনগঞ্জে

গ্রামীণ ব্যাংকের ঋণ সুদহার নিয়ে হাইকোর্টের রুল জারি

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In