ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home Uncategorized

ইরান থেকে বেরিয়ে আসার পথ খুঁজতে গিয়ে নিজস্ব কৌশলের ফাঁদে ট্রাম্প

May 7, 2026
0 0
0
ইরান থেকে বেরিয়ে আসার পথ খুঁজতে গিয়ে নিজস্ব কৌশলের ফাঁদে ট্রাম্প

যুদ্ধ যদি কেবল শব্দের লড়াইয়ে জেতা যেত, তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ইরান সংঘাত বহু আগেই সমাপ্ত হতো। কিন্তু দেড় মাসের মধ্যে শেষ করার লক্ষ্য নিয়ে শুরু হওয়া এই যুদ্ধ এখন দশম সপ্তাহে গড়িয়েছে। অথচ প্রেসিডেন্ট এখনো এই গোলকধাঁধা থেকে বেরিয়ে আসার কোনো নিশ্চিত পথ খুঁজে পাচ্ছেন না।

ট্রাম্প এখন নিজের তৈরি করা দু’টি ফাঁদে বন্দি-যার একটি ভূ-রাজনৈতিক এবং অন্যটি অভ্যন্তরীণ। হরমুজ প্রণালীর ওপর ইরানের একচ্ছত্র নিয়ন্ত্রণ এবং কোনোভাবেই নতি স্বীকার না করার অনড় ভঙ্গি এটাই প্রমাণ করছে যে, একটি গ্রহণযোগ্য সামরিক ও কৌশলগত মূল্যের বিনিময়ে ট্রাম্প এই যুদ্ধের চূড়ান্ত যবনিকা টানতে পারছেননি।

সংঘাত যত দীর্ঘায়িত হচ্ছে, যুক্তরাষ্ট্রের ভেতরের রাজনৈতিক সমীকরণগুলো ট্রাম্পের বিকল্প পথগুলোকে ততটাই সংকুচিত করে তুলছে। জনসমর্থনের হার ৩০ শতাংশের ঘরে নেমে আসা, প্রতি গ্যালন জ্বালানি তেলের দাম ৪.৫০ ডলার ছাড়িয়ে যাওয়া এবং যুদ্ধের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্রমবর্ধমান ক্ষোভ-সব মিলিয়ে এই যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো কোনো রাজনৈতিক ভিত্তি তার হাতে আর অবশিষ্ট নেই।

এই স্থবির বাস্তবতাই ব্যাখ্যা করে কেন ট্রাম্প শান্তি আলোচনায় অগ্রগতির বিষয়ে অনবরত অতি-আশাবাদী দাবি করে যাচ্ছেন এবং কোনো আগাম বার্তা ছাড়াই হঠাৎ সামরিক কৌশল পরিবর্তন বা ঘোষণা করছেন।

মার্কিন গণমাধ্যম সিএনএন’র প্রতিবেদন অনুযায়ী, বর্তমান পরিস্থিতির সর্বশেষ আশার আলো হলো এক পৃষ্ঠার একটি খসড়া স্মারক, যা এখন দুই দেশ এবং মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের সাথে আলোচনাধীন রয়েছে। এই নথির লক্ষ্য হলো যুদ্ধ বন্ধ করা এবং অমীমাংসিত বিষয়গুলো সমাধানের জন্য ৩০ দিনের একটি সময়সীমা নির্ধারণ করা।

বিষয়টির এই সরলীকরণ হয়তো ট্রাম্পের ব্যক্তিগত পছন্দের সাথে মিলে যায়। কিন্তু তেহরানের সাথে যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধশতাব্দীর যে অমীমাংসিত সংঘাত-যার মধ্যে রয়েছে জটিল পারমাণবিক আলোচনা, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং ছায়া বাহিনীগুলোর (প্রক্সি) তৎপরতা-তা সমাধানের জন্য এক পৃষ্ঠার একটি নথি শেষ পর্যন্ত কতটা কার্যকর হবে, তা নিয়ে বড় ধরনের সংশয় থেকে যায়।

এর সাথে যোগ হয়েছে ইরানের পক্ষ থেকে বিশাল অঙ্কের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি এবং হরমুজ প্রণালী দিয়ে জ্বালানিবাহী ট্যাঙ্কার চলাচলের মাধ্যমে অর্থনৈতিক ফায়দা হাসিলের ইচ্ছা-যে প্রণালীটিকে ইরান এখন তাদের সবচেয়ে বড় কৌশলগত তুরুপের তাসে পরিণত করেছে।

ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার পাকিস্তানি মধ্যস্থতাকারীদের কাছে মার্কিন পরিকল্পনার বিষয়ে নিজেদের প্রতিক্রিয়া জানাবে ইরান। কিছু সূত্রের দাবি, বর্তমান আলোচনা দুই পক্ষকে যুদ্ধ সমাপ্তির সবচাইতে কাছাকাছি নিয়ে এসেছে। এই আশাবাদ যেন বাস্তব রূপ পায় সেটাই কাম্য, কারণ এই সংঘাতের মানবিক ও অর্থনৈতিক মূল্য দিন দিন ভয়াবহ থেকে ভয়াবহতর হচ্ছে।

তবে ট্রাম্প সাম্প্রতিক সপ্তাহগুলোতে বারবার দাবি করেছেন একটি ‘চুক্তি’ হতে চলেছে এবং তেহরান তার সব শর্ত মেনে নিয়েছে-কিন্তু প্রতিবারই অবাধ্য ও অনমনীয় শত্রুর কঠোর বাস্তবতা ট্রাম্পের সেই দাবিকে নস্যাৎ করে দিয়েছে।

সূত্র : সিএনএন

ShareTweetPin
Previous Post

শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ ব্যয় করতে প্রস্তুত সরকার: শিক্ষামন্ত্রী

Next Post

১২ মে থেকে ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত খোলা দোকানপাট

Related Posts

চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
Uncategorized

চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

June 25, 2026
5
মাদক মামলার জট কমাতে দেওয়া হবে আলাদা ট্রাইব্যুনাল: স্বরাষ্ট্রমন্ত্রী
Uncategorized

মাদক মামলার জট কমাতে দেওয়া হবে আলাদা ট্রাইব্যুনাল: স্বরাষ্ট্রমন্ত্রী

June 25, 2026
2
বাংলাদেশে শাখা খুলতে আগ্রহী জাপানের এমইউএফজি ব্যাংক
Uncategorized

বাংলাদেশে শাখা খুলতে আগ্রহী জাপানের এমইউএফজি ব্যাংক

June 25, 2026
1
আজ দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
Uncategorized

আজ দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়

June 25, 2026
3
জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প
Uncategorized

জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প

June 25, 2026
1
‘আইডল ফিরে এসেছে’—নেইমারের প্রত্যাবর্তনে ভিনির আবেগঘন বার্তা
Uncategorized

‘আইডল ফিরে এসেছে’—নেইমারের প্রত্যাবর্তনে ভিনির আবেগঘন বার্তা

June 25, 2026
2
Next Post
১২ মে থেকে ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত খোলা দোকানপাট

১২ মে থেকে ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত খোলা দোকানপাট

No Result
View All Result

সাম্প্রতিক

চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

মাদক মামলার জট কমাতে দেওয়া হবে আলাদা ট্রাইব্যুনাল: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে শাখা খুলতে আগ্রহী জাপানের এমইউএফজি ব্যাংক

আজ দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়

জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প

‘আইডল ফিরে এসেছে’—নেইমারের প্রত্যাবর্তনে ভিনির আবেগঘন বার্তা

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In