বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তত্ত্বাবধানে মালয়েশিয়া থেকে চট্টগ্রাম বন্দরে আসছে ২ তেলবাহী জাহাজ।
এর মধ্যে মার্শাল আইসল্যান্ডের পতাকাবাহী ‘এমটি সেন্ট্রাল স্টার’ নামের একটি জাহাজ ২৬ হাজার টন পরিশোধিত অকটেন নিয়ে বুধবার (৮ এপ্রিল) চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে। একই দিন ২৫ হাজার টন ফার্নেস অয়েল বহনকারী ‘এমটি ইস্টার্ন কুইন্স’ নামের আরেকটি জাহাজটিও বন্দরের নোঙর করার কথা রয়েছে।
বিপিসির সহকারী ব্যবস্থাপক (গণসংযোগ) ফারজিন হাসান মৌমিতা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন। বার্তায় বলা হয়, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মাঝেও জ্বালানি তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন।







