ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home Uncategorized

ক্রুড অয়েলের অভাবে বন্ধের মুখে ইস্টার্ন রিফাইনারি

April 5, 2026
0 0
0
ক্রুড অয়েলের অভাবে বন্ধের মুখে ইস্টার্ন রিফাইনারি

টানা দেড় মাস ধরে অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) আমদানি না হওয়ায় দেশের একমাত্র রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) সাময়িকভাবে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানে যে পরিমাণ মজুদ, ডেডস্টক [মজুদ ট্যাঙ্কের তলানিতে জমে থাকা অপরিশোধিত তেল] এবং পাইপলাইনে তেল রয়েছে, তা দিয়ে আগামী ১০ এপ্রিল পর্যন্ত কোনোমতে উৎপাদন চালু রাখা সম্ভব হবে।

জ্বালানি বিভাগ ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) নির্ভরযোগ্য সূত্রগুলো জানিয়েছে, আগামী ১০ এপ্রিলের মধ্যে দেশে নতুন করে অপরিশোধিত তেল পৌঁছানোর কোনো সম্ভাবনা নেই। ফলে ইআরএল-এর কার্যক্রম সাময়িকভাবে থমকে যাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র।

মজুদ পরিস্থিতি ও উৎপাদন হ্রাস

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইস্টার্ন রিফাইনারি সাধারণত দৈনিক গড়ে ৪,৫০০ টন অপরিশোধিত তেল পরিশোধন করে থাকে। তবে বর্তমান সংকট বিবেচনায় পরিশোধন কমিয়ে দৈনিক ৩,৫০০ টন করা হয়েছে। গত ৪ মার্চ পাওয়া তথ্যানুযায়ী, প্রতিষ্ঠানটির কাছে ব্যবহারযোগ্য তেলের মজুদ ২,০০০ টনের নিচে নেমে এসেছে। এর বাইরে মজুদ ট্যাঙ্কের তলানিতে জমে থাকা ‘ডেডস্টক’ রয়েছে প্রায় ১০,০০০ টন এবং পাইপলাইনে রয়েছে আরও ৫,০০০ টন। পাইপলাইনের এই তেল বিশেষভাবে পাম্প করে ট্যাঙ্কারে আনতে হবে। সব মিলিয়ে মাত্র ৫ দিন চলার মতো কাঁচামাল অবশিষ্ট আছে।

বিকল্প ব্যবস্থা ও আমদানির চেষ্টা

জ্বালানি বিভাগ ও বিপিসি কর্মকর্তারা জানিয়েছেন, ইআরএল যাতে বন্ধ না হয় সেজন্য সরকারের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে তেল আমদানির চেষ্টা চলছে। বিপিসি চেয়ারম্যান মো. রেজানুর রহমান বলেন, ‘এক লাখ টন অপরিশোধিত তেল আমদানির জন্য গত ১ এপ্রিল একটি কোম্পানিকে নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। আমরা আশা করছি সোমবারের মধ্যে এলসি খোলা সম্ভব হবে। ১৫ এপ্রিলের মধ্যে তেলবাহী জাহাজ দেশে পৌঁছাতে পারে। সেটি হলে ডেডস্টক দিয়ে ওই সময় পর্যন্ত কার্যক্রম চালিয়ে নেওয়া সম্ভব হতে পারে।’

এছাড়া গত ৩১ মার্চ সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি মালয়েশিয়াভিত্তিক প্রতিষ্ঠান ‘আবির ট্রেড অ্যান্ড গ্লোবাল মার্কেটস’ থেকে ১ লাখ টন ক্রুড কেনার প্রস্তাব অনুমোদন করেছে। পাশাপাশি সৌদি আরব থেকেও আরও ১ লাখ টন তেল আগামী ১৮ এপ্রিল বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে।

সূত্রমতে, ৫ এপ্রিল চট্টগ্রাম বন্দরে ৬০ হাজার টন তেল নিয়ে দুটি জাহাজ পৌঁছানোর কথা রয়েছে। এছাড়া চলতি সপ্তাহে ইন্দোনেশিয়া থেকে আরও ৬০ হাজার টন পরিশোধিত তেল আসবে। ভারত থেকে পাইপলাইন ও জাহাজে করে ডিজেল আসার পাশাপাশি চীন ও সিঙ্গাপুর থেকেও পরিশোধিত তেল আসার শিডিউল রয়েছে।

ShareTweetPin
Previous Post

ব্যাংক আমানতে আবগারি শুল্ক ছাড় ৫ লাখ বাড়াবে: এনবিআর

Next Post

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ৮.৫%

Related Posts

চট্টগ্রামে দেড় কোটির কাজ ২ কোটি ৩০ লাখে দেওয়ার অভিযোগ
Uncategorized

চট্টগ্রামে দেড় কোটির কাজ ২ কোটি ৩০ লাখে দেওয়ার অভিযোগ

May 25, 2026
0
ঈদের আগে বাড়তে শুরু করেছে নিত্যপণ্যের দাম
Uncategorized

ঈদের আগে বাড়তে শুরু করেছে নিত্যপণ্যের দাম

May 25, 2026
0
২ কোটিরও বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
Uncategorized

২ কোটিরও বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

May 25, 2026
3
আয়কর ১০ শতাংশে নামানোর দাবি টেক্সটাইল মিল মালিকদের
Uncategorized

আয়কর ১০ শতাংশে নামানোর দাবি টেক্সটাইল মিল মালিকদের

May 25, 2026
2
বাজার হারিয়ে অস্তিত্ব সংকটে চট্টগ্রামের চামড়াশিল্প
Uncategorized

বাজার হারিয়ে অস্তিত্ব সংকটে চট্টগ্রামের চামড়াশিল্প

May 25, 2026
3
৯৪.৭০ শতাংশ পোশাক কারখানায় বোনাস পরিশোধ : বিজিএমইএ
Uncategorized

৯৪.৭০ শতাংশ পোশাক কারখানায় বোনাস পরিশোধ : বিজিএমইএ

May 25, 2026
3
Next Post
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ৮.৫%

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ৮.৫%

No Result
View All Result

সাম্প্রতিক

চট্টগ্রামে দেড় কোটির কাজ ২ কোটি ৩০ লাখে দেওয়ার অভিযোগ

ঈদের আগে বাড়তে শুরু করেছে নিত্যপণ্যের দাম

২ কোটিরও বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

আয়কর ১০ শতাংশে নামানোর দাবি টেক্সটাইল মিল মালিকদের

বাজার হারিয়ে অস্তিত্ব সংকটে চট্টগ্রামের চামড়াশিল্প

৯৪.৭০ শতাংশ পোশাক কারখানায় বোনাস পরিশোধ : বিজিএমইএ

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In