ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home Uncategorized

জ্বালানি অবরোধ ভেঙে কিউবায় পৌঁছাল রুশ তেলবাহী ট্যাংকার

March 30, 2026
0 0
0
জ্বালানি অবরোধ ভেঙে কিউবায় পৌঁছাল রুশ তেলবাহী ট্যাংকার
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপিত জ্বালানি অবরোধ ভেঙে একটি রুশ পতাকাবাহী তেলবাহী জাহাজ সোমবার কিউবায় পৌঁছেছে বলে জানা গেছে।

রাশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানায়, প্রায় ৭ লাখ ৩০ হাজার ব্যারেল তেল বহনকারী ট্যাংকার ‘আনাতোলি কোলদকিন’ কিউবার মাতানজাস বন্দরে পৌঁছেছে। তবে জাহাজটির অবস্থান স্বাধীনভাবে যাচাই করা যায়নি; জাহাজ ট্র্যাকিং তথ্য অনুযায়ী সোমবার সকালে এটি কিউবার উপকূলের কাছাকাছি ছিল।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভও জানিয়েছেন, জাহাজটি কিউবায় পৌঁছেছে।

যুক্তরাষ্ট্র এ বিষয়ে সম্মতি দিয়েছিল কি না, এমন প্রশ্নে তিনি বলেন, এই বিষয়টি আগেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় তোলা হয়েছিল।সাম্প্রতিক মাসগুলোতে ওয়াশিংটন কিউবার ওপর চাপ বাড়িয়েছে। প্রধান তেল সরবরাহকারী ভেনেজুয়েলা থেকে সরবরাহ বন্ধ করে দেওয়া হয় এবং অন্য দেশগুলোকে তেল সরবরাহ করলে অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দেওয়া হয়।

এই কার্যত তেল অবরোধের ফলে কিউবায় বিদ্যুৎ বিভ্রাট, আবর্জনা জমে থাকা, হাসপাতালের কার্যক্রম ব্যাহত হওয়াসহ গুরুতর সংকট দেখা দিয়েছে।

রোববার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প নিজেই নিশ্চিত করেন যে একটি ট্যাংকার কিউবার দিকে যাচ্ছে।

তিনি বলেন, ‘আমাদের একটি ট্যাংকার আছে। কেউ যদি এক জাহাজ তেল নিয়ে যায়, তাতে আমাদের আপত্তি নেই, কারণ তাদের বেঁচে থাকতে হবে।’

ট্রাম্প আরও বলেন, ‘এ মুহূর্তে যদি কোনো দেশ কিউবায় তেল পাঠাতে চায়, সেটা রাশিয়া হোক বা অন্য কেউ, আমার কোনো সমস্যা নেই।

মানুষের গরম রাখা, ঠান্ডা রাখা এবং প্রয়োজনীয় সেবাগুলোর জন্য জ্বালানি দরকার।’ভেনেজুয়েলা থেকে তেল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার পর কিউবায় জ্বালানি সংকট তীব্র হয়। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর এই সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়।

এর ফলে কিউবায় লোডশেডিংয়ের মাত্রা ও সময় বেড়েছে, জ্বালানির তীব্র সংকট দেখা দিয়েছে, দাম বেড়েছে এবং অবকাঠামোর অবনতি হয়েছে। গত এক মাসেই একাধিকবার জাতীয় বিদ্যুৎ গ্রিড পুরোপুরি ভেঙে পড়ে, ফলে রাজধানী হাভানাসহ বিভিন্ন শহর অন্ধকারে ডুবে যায়।

এই সংকট জনসেবাতেও প্রভাব ফেলেছে এবং খাদ্য পরিবহন ব্যাহত হয়েছে। এর জেরে কিছু শহরে বিরল প্রতিবাদও দেখা গেছে। মানুষ হাঁড়ি-পাতিল বাজিয়ে এবং অন্ধকারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে।

এদিকে ক্রেমলিন জানিয়েছে, তারা কিউবা সরকারকে সহায়তা দেওয়ার সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা করছে।

তবে ট্রাম্প এই সিদ্ধান্তে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের লাভ হচ্ছে, এমন ধারণা উড়িয়ে দিয়েছেন।

তিনি বলেন, ‘সে শুধু এক জাহাজ তেল হারাল, এই পর্যন্তই। যদি সে এটা করতে চায় বা অন্য দেশগুলো করতে চায়, এতে আমার তেমন কিছু যায় আসে না।’

সূত্র: সিএনএন

ShareTweetPin
Previous Post

রাশিয়া থেকে ৬ লাখ টন তেল কিনতে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের চিঠি

Next Post

সিএমপি সাবেক কমিশনার আবদুল জলিল মন্ডল গ্রেপ্তার

Related Posts

চট্টগ্রাম বোর্ডের সব জেলায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত
Uncategorized

চট্টগ্রাম বোর্ডের সব জেলায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত

July 8, 2026
1
‘বিশ্বকাপের আর কোনো ম্যাচ দেখবেন না’- বললেন মিশর কোচ
Uncategorized

‘বিশ্বকাপের আর কোনো ম্যাচ দেখবেন না’- বললেন মিশর কোচ

July 8, 2026
1
অবিশ্বাস্য কামব্যাকের গল্পে মিশরকে ফেলে কোয়ার্টারে আর্জেন্টিনা
Uncategorized

অবিশ্বাস্য কামব্যাকের গল্পে মিশরকে ফেলে কোয়ার্টারে আর্জেন্টিনা

July 8, 2026
1
প্রাকৃতিক দুর্যোগে কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ ঘোষিত
Uncategorized

প্রাকৃতিক দুর্যোগে কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ ঘোষিত

July 8, 2026
2
২০ হাজার কোটি টাকার প্রি-ফাইন্যান্স স্কিমের গাইডলাইন জারি বাংলাদেশ ব্যাংকের
Uncategorized

২০ হাজার কোটি টাকার প্রি-ফাইন্যান্স স্কিমের গাইডলাইন জারি বাংলাদেশ ব্যাংকের

July 7, 2026
3
স্থানীয় নির্বাচন: দ্রুত বিধিমালা চূড়ান্ত করার নির্দেশ সিইসির
Uncategorized

স্থানীয় নির্বাচন: দ্রুত বিধিমালা চূড়ান্ত করার নির্দেশ সিইসির

July 7, 2026
3
Next Post
সিএমপি সাবেক কমিশনার আবদুল জলিল মন্ডল গ্রেপ্তার

সিএমপি সাবেক কমিশনার আবদুল জলিল মন্ডল গ্রেপ্তার

No Result
View All Result

সাম্প্রতিক

চট্টগ্রাম বোর্ডের সব জেলায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত

‘বিশ্বকাপের আর কোনো ম্যাচ দেখবেন না’- বললেন মিশর কোচ

অবিশ্বাস্য কামব্যাকের গল্পে মিশরকে ফেলে কোয়ার্টারে আর্জেন্টিনা

প্রাকৃতিক দুর্যোগে কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ ঘোষিত

২০ হাজার কোটি টাকার প্রি-ফাইন্যান্স স্কিমের গাইডলাইন জারি বাংলাদেশ ব্যাংকের

স্থানীয় নির্বাচন: দ্রুত বিধিমালা চূড়ান্ত করার নির্দেশ সিইসির

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In