ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home Uncategorized

এবার স্ক্র্যাপ ও জ্বালানি সংকটে থমকে ইস্পাত শিল্প

March 30, 2026
0 0
0
এবার স্ক্র্যাপ ও জ্বালানি সংকটে থমকে ইস্পাত শিল্প

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব দেশের ইস্পাত খাতে সরাসরি দৃশ্যমান হয়ে উঠেছে। দিনদিন বাড়ছে এই ইস্পাত শিল্পের অন্যতম কাঁচামাল স্ক্র্যাপ ও প্লেটের দাম। বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) তথ্যমতে, চট্টগ্রামের জাহাজভাঙা শিল্পে গত দুই সপ্তাহের ব্যবধানে ইস্পাতের কাঁচামাল স্ক্র্যাপের দাম টনপ্রতি ৩ হাজার টাকা বেড়ে ৫৮ হাজার টাকায় উঠেছে। একই সময়ে প্লেটের দাম ৬৫ হাজার থেকে বেড়ে ৬৮ হাজার টাকায় পৌঁছেছে।

অন্যদিকে শুধু দেশেই নয়, আন্তর্জাতিক বাজারেও স্ক্র্যাপ ও প্লেটসহ ইস্পাত শিল্পের সব ধরনের কাঁচামালের দাম বেড়েছে। এতে করে দুই সপ্তাহ আগেও যেখানে আন্তর্জাতিক বাজারে স্ক্র্যাপ জাহাজের দর ছিল টনপ্রতি ৪১৫ থেকে ৪৩৫ মার্কিন ডলার। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৪৫০ থেকে ৪৭০ ডলারে। অর্থাৎ আন্তর্জাতিক বাজারে এই সময়ে প্রতিটন স্ক্র্যাপের দাম বেড়েছে ৩৫ ডলার। বর্তমান ডলারের বিনিময় মূল্য ১২৩ টাকা ৫০ পয়সা হিসাবে ধরলে, দুই সপ্তাহের ব্যবধানে এই স্ক্র্যাপ জাহাজের দাম টনপ্রতি সাড়ে ৪ হাজার টাকা বেড়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় অনিশ্চয়তা তৈরি করেছে। এতে জাহাজ পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় কাঁচামাল আমদানি আগের তুলনায় অনেক ব্যয়বহুল হয়ে পড়েছে। দেশের অভ্যন্তরীণ বাজারেও এর প্রভাব পড়ছে। একই সঙ্গে নির্বাচনের পর নির্মাণ ও অবকাঠামো খাতে কাজ বেড়ে যাওয়ায় স্ক্র্যাপ, বিলেট এবং প্লেটের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

এ বিষয়ে মন্তব্য জহানতে চাইলে কে আর গ্রুপের চেয়ারম্যান সেকান্দার হোসেন টিংকু আজকের পত্রিকাকে বলেন, ‘বাজার চাঙ্গা হলেও আন্তর্জাতিক দামের উত্থান দেশীয় বাজারকে চাপের মুখে ফেলেছে। যদি যুদ্ধ দীর্ঘায়িত হয়, পরিস্থিতি আরও সংকটজনক হওয়ার আশঙ্কা তাঁর।

দেশে আগের তুলনায় স্ক্যাপের সরবরাহেও বড় ধরনের টান পড়েছে। বিএসবিআরএর তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৭ মার্চ পর্যন্ত চট্টগ্রামের গ্রিন শিপইয়ার্ডে মাত্র ১৫টি স্ক্র্যাপ জাহাজ কাটার জন্য আসে, যেখানে গত বছরের একই সময়ে এ সংখ্যা ছিল ৩৩টি। আমদানি কমে যাওয়ায় দেশে এখন কাঁচামালের সরবরাহ বড় চাপের মধ্যে রয়েছে।

উৎপাদনেও নতুন চাপ তৈরি হয়েছে। গ্রিন শিপইয়ার্ড বাস্তবায়নের কারণে জাহাজ কর্তন এখন সম্পূর্ণ যন্ত্রনির্ভর। প্রতিদিন এক্সক্যাভেটর, ক্রেন, জেনারেটর, বুলডোজার ও অন্যান্য যন্ত্র চালাতে প্রায় ৮০০ লিটার ডিজেল প্রয়োজন। এ বিষয়ে আরব শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং লিমিটেডের বিজনেস ম্যানেজার মহিউদ্দিন চৌধুরী জানান, ‘প্রতিদিন চাহিদার মাত্র ২০ শতাংশ ডিজেল মিলছে। ফলে উৎপাদন হ্রাস পেয়ে ৩০–৫০ টনে নেমেছে, যেখানে আগে প্রতিদিন ৩০০–৩৫০ টন হতো। ডিজেল সংকটে ৩০ হাজার টনের তিনটি জাহাজ এখন কাটার অপেক্ষায় পড়ে আছে।’

বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে রড, বিলেট, প্লেটসহ পুরো ইস্পাতবাজারে প্রভাব পড়বে। নির্মাণ ব্যয় বাড়বে, ছোট ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলো চাপে পড়বে, এবং বাজারে নতুনভাবে মূল্যচাপ তৈরি হবে।

ShareTweetPin
Previous Post

নৌ-বাহিনী প্রধান আলি রেজা নিহতের খবর নিশ্চিত করল ইরান

Next Post

‘জিরো ওয়েটিং টাইমে’ ফিরেছে চট্টগ্রাম বন্দর

Related Posts

‘জিরো ওয়েটিং টাইমে’ ফিরেছে চট্টগ্রাম বন্দর
Uncategorized

‘জিরো ওয়েটিং টাইমে’ ফিরেছে চট্টগ্রাম বন্দর

March 30, 2026
0
নৌ-বাহিনী প্রধান আলি রেজা নিহতের খবর নিশ্চিত করল ইরান
Uncategorized

নৌ-বাহিনী প্রধান আলি রেজা নিহতের খবর নিশ্চিত করল ইরান

March 30, 2026
1
খেলোয়াড়দের রাজনীতিতে না জড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
Uncategorized

খেলোয়াড়দের রাজনীতিতে না জড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

March 30, 2026
2
অবৈধ জ্বালানি মজুত তথ্য দিলে পুরস্কার ঘোষণা সরকারের
Uncategorized

অবৈধ জ্বালানি মজুত তথ্য দিলে পুরস্কার ঘোষণা সরকারের

March 30, 2026
1
চট্টগ্রাম মেডিকেলে হামের প্রকোপ: আক্রান্ত ১৮ শিশু
Uncategorized

চট্টগ্রাম মেডিকেলে হামের প্রকোপ: আক্রান্ত ১৮ শিশু

March 30, 2026
3
বিদেশে পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফিরিয়ে আনল সিআইডি
Uncategorized

বিদেশে পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফিরিয়ে আনল সিআইডি

March 29, 2026
6
Next Post
‘জিরো ওয়েটিং টাইমে’ ফিরেছে চট্টগ্রাম বন্দর

‘জিরো ওয়েটিং টাইমে’ ফিরেছে চট্টগ্রাম বন্দর

No Result
View All Result

সাম্প্রতিক

‘জিরো ওয়েটিং টাইমে’ ফিরেছে চট্টগ্রাম বন্দর

এবার স্ক্র্যাপ ও জ্বালানি সংকটে থমকে ইস্পাত শিল্প

নৌ-বাহিনী প্রধান আলি রেজা নিহতের খবর নিশ্চিত করল ইরান

খেলোয়াড়দের রাজনীতিতে না জড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

অবৈধ জ্বালানি মজুত তথ্য দিলে পুরস্কার ঘোষণা সরকারের

চট্টগ্রাম মেডিকেলে হামের প্রকোপ: আক্রান্ত ১৮ শিশু

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In