চট্টগ্রামের পতেঙ্গা এলাকার চৌধুরী পাড়ায় ষষ্টবারের মতো আয়োজিত হয়েছে চৌধুরী পাড়া ক্রীড়া বন্ধন (সিপিকেবি ) আন্ত লংপিচ টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬।
বিগত ২৭ মার্চ তারিখ শুক্রবার বিকালে পতেঙ্গা চৌধুরী পাড়ায় সিপিকেবি মাঠে অনুষ্টিত উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয় শামুর নেতৃত্বে সিপিকেবি গ্লোরিয়াস সাইনারস টিম। ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল আক্তারের নেতৃত্বে সিপিকেবি সুপার কিংস।
চৌধুরী পাড়া এলাকার সাবেক ও বর্তমান খেলোয়াড় মিলিয়ে মোট ৮৪ জন খেলোয়াড় টুর্নামেন্টে অংশ গ্রহণ করে ছয়টি দলে ভাগ হয়ে ।
বাকি দলগুলো হল ক্যাপ্টেন রিকির নেতৃত্বে সিপিকেবি ওয়ারীয়রস, নিজামের নেতৃত্বে সিপিকেবি ভিক্টরিয়ান্স, পারভেজের নেতৃত্বে সিপিকেবি স্টারস, আলমগির এর নেতৃত্বে সিপিকেবি সুপার ফাইটারস।
পতেঙ্গা ৪১ নং ওয়ার্ড এলাকায় অবস্থিত চৌধুরী পাড়া ক্রীড়া বন্ধন (সিপিকেবি) এর নিজস্ব মাঠে মোট ৯ টি ম্যাচ অনুষ্টিত হয় বিগত ২৩ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত ।বারো ওবারের প্রতি ম্যাচে প্রতি দলে খেলোয়াড় ছিল ১৪ জন করে।
উল্লেখ্য ২০২১ সাল থেকে উক্ত টুর্নামেন্ট আয়োজিত হয়ে আসছে







