চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়াপারসন প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা ও পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীনের সার্বিক সহযোগিতায় শাহ্ মোহছেন আউলিয়া ডিগ্রী কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ মার্চ) বিকেলে উপজেলার শাহ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজের মাট প্রাঙ্গণে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে শাহ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তারেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দীন রাকিবের সঞ্চালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা ছাত্রদল নেতা ইসমাইল বিন মনির,বটতলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফেরদৌস আলম,মোহাম্মদ হোসেন,এরফানুর রশিদ,আলফাজুর রহমান আরিফ,মোহাম্মদ মঈন উদ্দীন।
এসময় অতিথিরা বক্তব্যে বলেন,আমাদের অঙ্গীকার,দেশ ও জনগণের অধিকার প্রতিষ্ঠা,শিক্ষাঙ্গনে সন্ত্রাস ও দখলদারিত্বের অবসান,ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার,আজকের এই মাহফিলে আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে সত্য ও ন্যায়ের পথে অটল রাখেন,দেশকে শান্তি ও সমৃদ্ধির পথে পরিচালিত করেন। আমাদের ঐক্যই আমাদের শক্তি। ঐক্যবদ্ধ থাকলে বিজয় আমাদের সুনিশ্চিত।
এসময় আরও উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা ছাত্রদল নেতা মোফাজ্জেল হোসেন জুয়েল,মোহাম্মদ রাশেদ,মোহাম্মদ জিকু,মোহাম্মদ সোহেল,মোহাম্মদ ফখরুদ্দীন,রাশেদুল বশর,আনেয়ারা কলেজ ছাত্রদলের সভাপতি বোরহান,ইমরান শফিউল,আরফাত,মোহাম্মদ ফাহিম,শাহ্ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ শেজাম, মোহাম্মদ রিদুয়ান,মোহাম্মদ জাকারিয়া,মোহাম্মদ তরিকুল,মোহাম্মদ খোকা,রিয়াদ হোসেন,মোহাম্মদ নয়ন,মোহাম্মদ জাহেদ,মোহাম্মদ লোকমান,মোহাম্মদ সাকিব,মোহাম্মদ মোরশেদ,মোহাম্মদ রিশাদ,মোহাম্মদ আজাদ,মোহাম্মদ শিহাব,মোহাম্মদ রাব্বি,মোহাম্মদ জিতু,মোহাম্মদ তারেক,মোহাম্মদ রবিন,মোহাম্মদ ইমন,মোহাম্মদ মিনহাজ,মোহাম্মদ রোহান,মোহাম্মদ তানবীর,মোহাম্মদ জিহান, মিজান প্রমুখ।
পরিশেষে দেশ,জাতি,উম্মার কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।






