ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home Uncategorized

চট্টগ্রামে বিএনপির বড় জয়ে ১০ আসনে উঠে এল নতুন মুখ

February 13, 2026
0 0
0
চট্টগ্রামে বিএনপির বড় জয়ে ১০ আসনে উঠে এল নতুন মুখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ আসনে এবার বড় জয় পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থীরা। ১৬ আসনের মধ্যে ধানের শীষ প্রতীকের ১৪ জন প্রার্থী বড় ব্যবধানে জয়লাভ করেছেন। অপরদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের ২ প্রার্থী জয়লাভ করেছেন।

চট্টগ্রামে জয়ী বিএনপির ১৪ প্রার্থীর মধ্যে ১০ জনই নতুন মুখ। প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারা। এদিকে টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন চট্টগ্রাম–১১ (বন্দর–পতেঙ্গা) আসনে বিএনপি প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। এর আগে তিনি ১৯৯১ সালে তৎকালীন নির্বাচনী এলাকা–৮ (ডবলমুরিং, পাহাড়তলী, বন্দর) আসন থেকে উপনির্বাচনে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯৬ ও ২০০১ সালের সংসদ নির্বাচনে একই এলাকা থেকে নির্বাচিত হন।

এদিকে চট্টগ্রাম–৩ সন্দ্বীপ আসনে মোস্তফা কামাল পাশা টানা চতুর্থবারের মতো ধানের শীষ প্রতীকে জয়লাভ করেছেন। এর আগে তিনি সন্দ্বীপ থেকে বিএনপির ব্যানারে ষষ্ঠ (১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি), অষ্টম (২০০১) ও নবম (২০০৮) সংসদ নির্বাচনে বিএনপির ব্যানারে বিজয়ী হন।

চট্টগ্রাম–৬ রাউজান আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী টানা তৃতীয়বারের মতো সংসদ ৭ম পৃষ্ঠার ২য় কলাম

সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগে ১৯৯৬ সালে সপ্তম সংসদ নির্বাচনে রাউজান থেকে নির্বাচিত হন। এর আগে ১৯৮৬ সালে একবার চট্টগ্রাম–৭ রাঙ্গুনিয়া থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

চট্টগ্রাম–১৩ আনোয়ারা–কর্ণফুলী আসন থেকে সরওয়ার জামাল নিজাম টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি ১৯৯৬ সালে অনুষ্ঠিত দুটি সংসদ নির্বাচনে (ষষ্ঠ ও সপ্তম) ও ২০০১ সালে অষ্টম সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছিলেন।

চট্টগ্রাম–১৫ সাতকানিয়া–লোহাগাড়া আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী শাহাজাহান চৌধুরী তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি ১৯৯১ ও ২০০১ সালে অনুষ্ঠিত নির্বাচনে সাতকানিয়া–লোহাগাড়া আসন থেকে বিজয়ী হন।

১০ আসনে জয়ী বিএনপির নতুন মুখ : প্রথমবারের মতো যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারা হলেন চট্টগ্রাম–১ মীরসরাই আসনে নুরুল আমিন, চট্টগ্রাম–২ ফটিকছড়ি আসনে সরোয়ার আলমগীর, চট্টগ্রাম–৪ সীতাকুণ্ড আসনে মো. আসলাম চৌধুরী, চট্টগ্রাম–৫ হাটহাজারী আসনে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম–৭ রাঙ্গুনিয়া আসনে হুমাম কাদের চৌধুরী, চট্টগ্রাম–৮ বোয়ালখালী–চান্দগাঁও আসনে এরশাদ উল্লাহ, চট্টগ্রাম–৯ কোতোয়ালী আসনে আবু সুফিয়ান, চট্টগ্রাম–১০ আসনে সাঈদ আল নোমান, চট্টগ্রাম–১২ পটিয়া আসনে এনামুল হক, চট্টগ্রাম–১৪ চন্দনাইশ আসনে জসীম উদ্দিন আহমদ।

গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। সন্ধ্যার পর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জেলার ১০ আসনে জয়ী প্রার্থীদের বেসরকারি ফলাফল ঘোষণা করেন। নগরী ও নগরীর সাথে সংশ্লিষ্ট ৫ আসনের রিটার্নিং অফিসার ও বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন জিমনেসিয়াম নিয়ন্ত্রণ কক্ষ থেকে বেসরকারি ফলাফল ঘোষণা করেন। চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. বেলায়েত হোসেন চৌধুরী চট্টগ্রাম–১১ বন্দর–পতেঙ্গা আসনের ফলাফল ঘোষণা করেন।

চট্টগ্রাম–১ মীরসরাই : মীরসরাই আসনে বিএনপি প্রার্থী নুরুল আমিন (ধানের শীষ) ১ লাখ ২৮ হাজার ৭৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতে ইসলামীর ছাইফুর রহমান (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৮৪ হাজার ৫৩৮ ভোট।

চট্টগ্রাম–২ ফটিকছড়ি : ফটিকছড়ি আসনে বিএনপির সরোয়ার আলমগীর ১ লাখ ৩৮ হাজার ৫৪৫ ভোট বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ নুরুল আমিন (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৬২ হাজার ১৬০ ভোট।

চট্টগ্রাম–৩ সন্দ্বীপ : সন্দ্বীপ আসনে বিএনপি প্রার্থী মোস্তফা কামাল পাশা পোস্টাল ভোটসহ ৭৩ হাজার ৩৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতে ইসলামীর আলাউদ্দীন সিকদার পেয়েছেন ৩৯ হাজার ৬৬২ ভোট।

চট্টগ্রাম–৪ সীতাকুণ্ড ও চসিক আংশিক : এ আসনে বিএনপি প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী (ধানের শীষ) ১ লাখ ৪২ হাজার ৬৭৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. আনোয়ার ছিদ্দিক (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৮৯ হাজার ২৬৮ ভোট।

চট্টগ্রাম–৫ হাটহাজারী : হাটহাজারী আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন (ধানের শীষ) ১ লাখ ১৬ হাজার ৪৪০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের মাওলানা মো. নাসির উদ্দীন মুনির (রিকশা) পেয়েছেন ৩২ হাজার ৭০৮ ভোট।

চট্টগ্রাম–৬ রাউজান : রাউজান আসনে বিএনপি প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ১ লাখ ১১ হাজার ২০১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ফ্রন্টের প্রার্থী মোহাম্মদ ইলিয়াছ নূরী (মোমবাতি) পেয়েছেন ২৬ হাজার ৬৯৭ ভোট।

চট্টগ্রাম–৭ রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়া আসন থেকে বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী হুমাম কাদের চৌধুরী। তিনি পেয়েছেন ১ লাখ ১ হাজার ৪৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম পেয়েছেন ৪১ হাজার ৭১৯ ভোট।

চট্টগ্রাম–৮ চান্দগাঁও–বোয়ালখালী : চট্টগ্রাম–৮ (বোয়ালখালী ও চসিক একাংশ) আসনে বিএনপি এরশাদ উল্লাহ (ধানের শীষ) ৭৯ হাজার ২০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ডা. আবু নাসের (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৩৪ হাজার ৭৪৭ ভোট।

চট্টগ্রাম– ৯ কোতোয়ালী : কোতোয়ালী আসনে বিএনপি প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান (ধানের শীষ) ১ লাখ ৯ হাজার ৩৮৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. একেএম ফজলুল হক (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৫৩ হাজার ৪০৭ ভোট।

চট্টগ্রাম–১০ ডবলমুরিং–পাহাড়তলী–খুলশী : এ আসনে বিএনপির প্রার্থী সাঈদ আল নোমান (ধানের শীষ) ১ লাখ ২১ হাজার ৩৬৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ শামসুজ্জমান হেলালী (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৭৪ হাজার ৪০৭ ভোট।

চট্টগ্রাম–১১ বন্দর–পতেঙ্গা : চট্টগ্রাম–১১ বন্দর–পতেঙ্গা আসনে বিএনপি প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী (ধানের শীষ) ১ লাখ ১৫ হাজার ২১ পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ শফিউল আলম (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৭৩ হাজার ৭৫২ ভোট।

চট্টগ্রাম–১২ পটিয়া আসন : পটিয়া আসনে বিএনপির প্রার্থী এনামুল হক এনাম ১ লাখ ৩৫ হাজার ৪৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ফ্রন্টের ছৈয়দ এয়ার মোহাম্মদ পেয়ারু (মোমবাতি) পেয়েছেন ২৮ হাজার ৯৯৯ ভোট।

চট্টগ্রাম–১৩ আনোয়ারা–কর্ণফুলী : আনোয়ারা–কর্ণফুলী আসনে বিএনপির প্রার্থী সরোয়ার জামাল নিজাম ১ লাখ ২৬ হাজার ১৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ফ্রন্টের এসএম শাহজাহান (মোমবাতি) পেয়েছেন ৫১ হাজার ৪৫০ ভোট।

চট্টগ্রাম–১৪ চন্দনাইশ–সাতকানিয়া (আংশিক) : চট্টগ্রাম–১৪ আসনে বিএনপির প্রার্থী জসিম উদ্দিন আহমদ ৭৬ হাজার ৪৯৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের এলডিপির ছাতা প্রতীকের প্রার্থী অধ্যাপক ওমর ফারুক পেয়েছেন ৭৫ হাজার ৪৬৭ ভোট।

চট্টগ্রাম–১৫ লোহাগাড়া–সাতকানিয়া : সাতকানিয়া–লোহাগাড়া আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী শাহজাহান চৌধুরী (দাঁড়িপাল্লা) ১ লাখ ৮১ হাজার ২৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নাজমুল মোস্তফা আমীন (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৩০ হাজার ৬৬১ ভোট।

চট্টগ্রাম–১৬ বাঁশখালী : বাঁশখালী আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম (দাঁড়িপাল্লা) ৯৩ হাজার ১৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা (ধানের শীষ প্রতীক) পেয়েছেন ৮৩ হাজার ১০৫ ভোট।

Tags: চট্টগ্রামনির্বাচন
ShareTweetPin
Previous Post

যে চারটি আসনে জিতেছে ‘না’ ভোট

Next Post

মোদি অভিনন্দন জানিয়েছেন তারেক রহমানকে

Related Posts

প্রধান উপদেষ্টার প্রেস উইং ডেকেছে সংবাদ সম্মেলন
Uncategorized

প্রধান উপদেষ্টার প্রেস উইং ডেকেছে সংবাদ সম্মেলন

February 13, 2026
3
নির্বাচনী ডামাডোলে চাঙ্গা হচ্ছে নিম্নআয়ের মানুষের অর্থনীতি
Uncategorized

নির্বাচনী ডামাডোলে চাঙ্গা হচ্ছে নিম্নআয়ের মানুষের অর্থনীতি

February 13, 2026
4
নতুন বাণিজ্য চুক্তিতে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়বে প্রতিরক্ষা সরঞ্জাম
Uncategorized

নতুন বাণিজ্য চুক্তিতে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়বে প্রতিরক্ষা সরঞ্জাম

February 13, 2026
4
বাজারে কম ক্রেতা–বিক্রেতা, চড়া মুরগির দাম
Uncategorized

বাজারে কম ক্রেতা–বিক্রেতা, চড়া মুরগির দাম

February 13, 2026
2
নতুন সরকার ও মন্ত্রিপরিষদ গঠন হবে যেদিন
Uncategorized

নতুন সরকার ও মন্ত্রিপরিষদ গঠন হবে যেদিন

February 13, 2026
2
সড়ক পরিবহনমন্ত্রী হচ্ছেন নজরুল ইসলাম!
Uncategorized

সড়ক পরিবহনমন্ত্রী হচ্ছেন নজরুল ইসলাম!

February 13, 2026
4
Next Post
মোদি অভিনন্দন জানিয়েছেন তারেক রহমানকে

মোদি অভিনন্দন জানিয়েছেন তারেক রহমানকে

No Result
View All Result

সাম্প্রতিক

প্রধান উপদেষ্টার প্রেস উইং ডেকেছে সংবাদ সম্মেলন

নির্বাচনী ডামাডোলে চাঙ্গা হচ্ছে নিম্নআয়ের মানুষের অর্থনীতি

নতুন বাণিজ্য চুক্তিতে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়বে প্রতিরক্ষা সরঞ্জাম

বাজারে কম ক্রেতা–বিক্রেতা, চড়া মুরগির দাম

নতুন সরকার ও মন্ত্রিপরিষদ গঠন হবে যেদিন

সড়ক পরিবহনমন্ত্রী হচ্ছেন নজরুল ইসলাম!

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In