ইপেপার
দৈনিক অর্থনীতি
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও
No Result
View All Result
দৈনিক অর্থনীতি
No Result
View All Result
Home Uncategorized

কানাডার শুল্কবিরোধী প্রচারে ক্ষুব্ধ ট্রাম্প, আরোপ করলেন অতিরিক্ত ১০% শুল্ক

October 26, 2025
0 0
0
কানাডার শুল্কবিরোধী প্রচারে ক্ষুব্ধ ট্রাম্প, আরোপ করলেন অতিরিক্ত ১০% শুল্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার কানাডার ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়েছেন। ওয়ার্ল্ড সিরিজ চলাকালে কানাডার অন্টারিও প্রদেশের একটি বিজ্ঞাপন প্রচারের ঘটনায় ক্ষুব্ধ হয়ে তিনি এই সিদ্ধান্ত নেন।

বৃহস্পতিবার ট্রাম্প ওই বিজ্ঞাপনকে ‘ভুয়া ও বিভ্রান্তিকর’ বলে বর্ণনা করে কানাডার সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা স্থগিত করেছিলেন। শনিবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে বিজ্ঞাপনটির প্রসঙ্গ টেনে বলেন, ‘ওই বিজ্ঞাপন সঙ্গে সঙ্গে বন্ধ হওয়ার কথা ছিল, কিন্তু তারা সেটি ওয়ার্ল্ড সিরিজে চালিয়েছে, জেনেশুনে যে এটি প্রতারণামূলক।’

তিনি আরও লেখেন, ‘তাদের মিথ্যা উপস্থাপন ও শত্রুতাপূর্ণ আচরণের কারণে, এখন কানাডার ওপর আগের শুল্কের অতিরিক্ত ১০ শতাংশ বাড়ানো হচ্ছে।’

বিজ্ঞাপনটি ওন্টারিও সরকারের উদ্যোগে তৈরি, যেখানে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের একটি ভিডিও ব্যবহার করা হয়। ভিডিওতে রিগানকে বলতে শোনা যায়, ‘শুল্ক বাণিজ্য যুদ্ধ ও অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনে।’ তবে ভিডিওটি তার বক্তব্যের ভিন্ন অংশ কেটে জোড়া দিয়ে বানানো হয়েছে। আসলে ওই ভাষণে রিগান জাপানের বিরুদ্ধে শুল্ক আরোপকে ‘অপ্রত্যাশিত হলেও প্রয়োজনীয় ব্যতিক্রম’ হিসেবে ব্যাখ্যা করেছিলেন।

ওন্টারিও প্রিমিয়ার ডগ ফোর্ড শুক্রবার জানান, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনির সঙ্গে আলোচনা শেষে সোমবার থেকে বিজ্ঞাপনটি স্থগিত করা হবে, যাতে বাণিজ্য আলোচনা পুনরায় শুরু করা যায়।

তবে ট্রাম্প শনিবার যখন এ ঘোষণা দেন, তখন তিনি এয়ার ফোর্স ওয়ানে করে মালয়েশিয়ার পথে ছিলেন। মালয়েশিয়া সফরেই তিনি আসিয়ান সম্মেলনে যোগ দেবেন, যেখানে বাণিজ্যই হবে প্রধান আলোচ্য।

এ বিষয়ে মার্কিন বাণিজ্য বিভাগ, হোয়াইট হাউস কিংবা কানাডার প্রধানমন্ত্রী কারনির কার্যালয় থেকে এখনো কোনো মন্তব্য আসেনি।

ট্রাম্পের ঘোষিত নতুন শুল্ক কোন কোন পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে, তা স্পষ্ট নয়। কারণ যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা চুক্তি (ইউএসএমসিএ) অনুযায়ী কানাডার অধিকাংশ রপ্তানি পণ্য বর্তমানে শুল্কমুক্ত।

এর আগে গত আগস্টে ট্রাম্প প্রশাসন ইউএসএমসিএ-র আওতার বাইরে থাকা কানাডার পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল। এর সঙ্গে এ বছর সব দেশের ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর ৫০ শতাংশ হারে আরোপিত শুল্ক কানাডার অর্থনীতিতে আরও চাপ সৃষ্টি করেছে।

শুক্রবার প্রধানমন্ত্রী কারনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় কানাডা সব সময় প্রস্তুত। তবে ট্রাম্প সাংবাদিকদের বলেন, আসিয়ান সম্মেলনে তিনি কানাডার নেতার সঙ্গে বৈঠকের পরিকল্পনা করেননি।

হোয়াইট হাউসের উপদেষ্টা কেভিন হাসেট জানিয়েছেন, কানাডার প্রতি ট্রাম্প এখন বেশ বিরক্ত, কারণ সাম্প্রতিক আলোচনাগুলো খুব একটা অগ্রগতি আনতে পারেনি।

ওন্টারিও সরকারের বিজ্ঞাপনটি যুক্তরাষ্ট্রে প্রচারের মাধ্যমে মূলত শুল্কনীতির বিরোধিতা তুলে ধরতে চেয়েছিল। কিন্তু তা বরং দুই দেশের বাণিজ্য সম্পর্কে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।

প্রদা/ডিও

Tags: কানাডাট্রাম্পমার্কিন প্রেসিডেন্টশুল্ক
ShareTweetPin
Previous Post

প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় পাকিস্তানের যৌথ বাহিনী প্রধান

Next Post

সূচকের পতনে শেয়ারবাজারে নামল ধস

Related Posts

কাতারের এলএনজি সরবরাহ অর্ধেকে নামার শঙ্কায় বাংলাদেশ
Uncategorized

কাতারের এলএনজি সরবরাহ অর্ধেকে নামার শঙ্কায় বাংলাদেশ

June 28, 2026
3
আবারও ফুঁসে উঠছে তিস্তা, লালমনিরহাটে বন্যার শঙ্কা
Uncategorized

আবারও ফুঁসে উঠছে তিস্তা, লালমনিরহাটে বন্যার শঙ্কা

June 28, 2026
4
পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল
Uncategorized

পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল

June 28, 2026
3
ঢাকায় নতুন কমিশনার, সিলেট ও কুমিল্লা পেল নতুন ডিসি
Uncategorized

ঢাকায় নতুন কমিশনার, সিলেট ও কুমিল্লা পেল নতুন ডিসি

June 28, 2026
4
বিশ্বব্যাংকের ২৫০ মিলিয়ন ডলারের প্রকল্প অনুমোদন
Uncategorized

বিশ্বব্যাংকের ২৫০ মিলিয়ন ডলারের প্রকল্প অনুমোদন

June 28, 2026
4
এটিএম বুথের ১৭ লাখ টাকা নিয়ে পালিয়ে রংপুরে ধরা নিরাপত্তাকর্মী
Uncategorized

এটিএম বুথের ১৭ লাখ টাকা নিয়ে পালিয়ে রংপুরে ধরা নিরাপত্তাকর্মী

June 28, 2026
1
Next Post
সূচকের দরপতনে পতন শেয়ারবাজারে

সূচকের পতনে শেয়ারবাজারে নামল ধস

No Result
View All Result

সাম্প্রতিক

কাতারের এলএনজি সরবরাহ অর্ধেকে নামার শঙ্কায় বাংলাদেশ

আবারও ফুঁসে উঠছে তিস্তা, লালমনিরহাটে বন্যার শঙ্কা

পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল

ঢাকায় নতুন কমিশনার, সিলেট ও কুমিল্লা পেল নতুন ডিসি

বিশ্বব্যাংকের ২৫০ মিলিয়ন ডলারের প্রকল্প অনুমোদন

এটিএম বুথের ১৭ লাখ টাকা নিয়ে পালিয়ে রংপুরে ধরা নিরাপত্তাকর্মী

সম্পাদক ও প্রকাশক

আহমেদ কবির

প্রধান কার্যালয়

ঢাকা ২৮নং রোড, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ, ১২১২ বাংলাদেশ

কর্পোরোট কার্যালয়

সানি টাওয়ার, এক্স ব্যুরো অফিস এশিয়ান টিভি ২৯১ সিডিএ অ্যাভিনিউ ২য় তলা, লালখান বাজার, চট্টগ্রাম।

আমাদের অফিসিয়াল ফেসবুক

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ অর্থনীতি
  • আন্তর্জাতিক অর্থনীতি
  • অর্থনীতি সমাচার
  • মহানগর
  • অপরাধ
  • উপজেলা
  • শেয়ার বাজর
  • অর্থ কথা
  • মুদ্রা বাজার
  • বন্দর ও শিল্পনীতি
  • হাটবাজার অর্থনীতি
  • কর্পোরেট আইকন
  • আমদানি রপ্তানি
  • ফিউচার অর্থনীতি
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি
  • দুর্নীতি
    • সারাদেশে দুর্নীতি
  • বাণিজ্য
  • ব্যংকিং অর্থনীতি
  • বিবিধ
    • জেলা উপজেলার অর্থনীতি
    • চাকরি
    • দেশ বিদেশ অর্থনীতি
    • শীর্ষ অর্থনীতি
    • শ্রমিক অর্থনীতি
    • জাতীয় অর্থনীতি
    • স্বাস্থ্য খাত
    • শিক্ষাখাত
    • খেলাধুলা
    • টেলিকম ও প্রযুক্তি
    • সারাদেশ
  • ভিডিও

Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In